এক্সপ্লোর

Jawad Affect In WB: জওয়াদের প্রভাবের সঙ্গে অমাবস্যার কটাল, জোড়া ধাক্কায় বিপর্যস্ত মৌসুনি দ্বীপ

জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। আমফান (Amphan) থেকে ইয়াস (Yash)। একের পর ঘূর্ণিঝড়ের ধাক্কায় বারবার বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ।

সন্দীপ সরকার, হিন্দোল দে, জয়দীপ হালদার: জওয়াদের প্রভাব (Jawad Affect), সঙ্গে অমাবস্যার কটাল। জোড়া ধাক্কায় কোথাও ভাঙল নদীবাঁধ। কোথাও সমুদ্র বাঁধ উপচে জল ঢুকল গ্রামে। তার ফলে দুর্ভোগ বাড়ল গোসাবা, সাগর ও মৌসুনি দ্বীপে (Mousuni Island )। সতর্কতায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্ধ রাখা হয় ফেরি সার্ভিস (Ferry Service)।

দিঘা (Digha), বকখালিতে (Bakkhali) অশান্ত সমুদ্র। গোসাবায় (Gosaba) ফুলেফেঁপে উঠেছে নদী। নদী বাঁধ ভেঙে ফের জলের তলায় মৌসুনি দ্বীপ (Mousuni Island )। সাগরে জলের তোড়ে উল্টে গেল নৌকা। বাংলায় ঢোকার আগে ঘূর্ণিঝড় জওয়াদ ক্রমশ দুর্বল হয়ে পড়লেও, নিম্নচাপের প্রভাবে শনিবার থেকে উপকূলবর্তী জেলাগুলিতে চলছে বৃষ্টি। সঙ্গে ভরা কটালের জেরে জলস্তর বেড়ে ওঠে হুগলি (Hoogly), হলদি থেকে বিদ্যাধরী নদীর (Vidyadhari River)।

জোড়া ধাক্কায় দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে কার্যত বিপর্যস্ত জনজীবন। আমফান (Amphan) থেকে ইয়াস (Yash)। একের পর ঘূর্ণিঝড়ের ধাক্কায় বারবার বিধ্বস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপ। এবার জওয়াদের প্রভাবে বৃষ্টি এবং কটালের ধাক্কায় ফের ভাসল সমুদ্র লাগোয়া এই পর্যটনকেন্দ্র।

চিনাই নদীর বাঁধ ভাঙায়, রবিবার সকাল থেকে মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় হু হু করে ঢুকতে থাকে জল। প্রায় ২০০ ফুট নদীবাঁধ ভেঙে যাওয়ায়, ঠান্ডার মধ্যে বিপদে পড়েছেন দ্বীপের বাসন্দারা।

মৌসুনি দ্বীপের এক বাসিন্দা শাহাবানু বিবি বলছেন, আমাদের অসহায় অবস্থা। নদী বাঁধ ভেঙে বালিয়াড়া ভাসছে। বাঁধে দাঁড়িয়ে আছি। কোথায় যাব? সরকার এই মুহূর্তে ব্যবস্থা নিক। 

সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা জানিয়েছেন, নীচু এলাকা থেকে লোকজনকে সরিয়ে ফ্লাড সেন্টারে রাখা হয়েছে। এক জায়গায় বাঁধের অবস্থা খারাপ হয়েছে।
নামখানা লাগোয়া সাগরের মহিষামারি গ্রামে, সমুদ্র বাঁধ উপচে নোনা জল ঢুকে পড়ায়, আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। 

জলের তোড়, সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিন সকালে, সাগরের কচুবেড়িয়ায় মুড়িগঙ্গা নদীতে ডুবে যায় পণ্যবাহী নৌকা। প্রশাসনের তরফে দিনভর চলে সচেতনতামূলক প্রচার। টানা বৃষ্টি ও কটালের ধাক্কা শনিবার থেকে ফুঁসে ওঠা গোসাবার কোরানখালি নদী। শনিবার রাতে বাঁধে ভেঙে প্লাবিত হয় গোসাবার কুমিরমারির দক্ষিণপাড়া। 

কুমিরমারির বাসিন্দা আরতি মণ্ডল জানিয়েছেন, সারারাত ঘুম নেই, ভয়ের জন্য। ভয় করছে বাড়ি ঘর দোর যদি ভেঙে যায়। গরু-বাছুর সব তো চলে যাবে। রাতে জোয়ার বড় হবে।

গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের কথায়, রিং বাঁধটাকে মেরামতির কাজ শুরু হয়েছে। বাঁধ রিপেয়ার করছি। বিপর্যয় কেটে গেলে বড় করে বাঁধ করে দেব।

সমুদ্র উত্তাল না হলেও, দিনভর অশান্ত ছিল দিঘার সমুদ্র। তার সঙ্গে নাছোড় বৃষ্টি। তার ফলে সৈকত শহরে কার্যত হোটেলবন্দি ছিলেন পর্যটকরা।

দক্ষিণ ২৪ পরগনার বকখালিতেও চোখে পড়ে প্রশাসনিত তৎপরতা। নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর বলছেন, সাড়ে চার হাজার লোককে সরানো হয়েছে। মৌসুনি, বকখালিতে নজর রয়েছে। হোটেলে নতুন বুকিং দুদিনের জন্য বন্ধ।

দুর্যোগের সতর্কতায় বন্ধ রাখা হয় হুগলির সব ফেরিঘাট। হাওড়াতেও এদিন বন্ধ ছিল একাধিক ফেরিঘাট। বেলার পর চলেনি হলদিয়া-নন্দীগ্রাম বন্ধ ফেরি সার্ভিস। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Weather : যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
যে কোনও সময় প্রকৃতির তাণ্ডব, আকাশ ভেঙে বৃষ্টি, এই এলাকাগুলিকে সতর্ক করল IMD
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
Netaji Subhas Chandra Bose: নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
নেতাজির উদ্দেশে অবমাননাকর মন্তব্যে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের বিরুদ্ধে FIR দায়ের
West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget