এক্সপ্লোর

Tarakeswar News: চোর সন্দেহে মহিলাকে পোস্টে বেঁধে হেনস্থা, উত্তেজনা তারকেশ্বরে

Woman Allegedly Harassed: চোর সন্দেহে ভিক্ষা করতে আসা একজন মহিলার হাত পোস্টের সঙ্গে হেনস্থা করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের চাঁদুর এলাকায়।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: চোর সন্দেহে একজন মহিলার হাত পোস্টের সঙ্গে বেঁধে রেখে হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়াল হুগলি জেলার তারকেশ্বরে (Tarakeswar News)। পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যায় তারকেশ্বর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার তারকেশ্বরের সন্তোষপুর পঞ্চায়েতের চাঁদুর এলাকায় একজন মহিলা একটি নাবালককে নিয়ে ভিক্ষা করছিলেন। গ্রামবাসীদের অভিযোগ , চাঁদুর এলাকার ভাণ্ডারী পাড়ায় একটি  বাড়িতে ঢুকে টাকা, কলসি ও সরকারি নথি চুরি করে চম্পট দেন ওই মহিলা। খবরটি ছড়িয়ে পড়তেই ওই মহিলাকে খোঁজাখুঁজি শুরু করে দেয় গ্রামবাসীরা। এরপর তাঁকে ধরে এনে চাঁদুর এলাকায় একটি পোস্টের সঙ্গে হাত বেঁধে রাখা হয় বলে অভিযোগ। এমনকী চুরি যাওয়া জিনিস উদ্ধারের জন্য জিজ্ঞাসাবাদের নামে ওই মহিলাকে হেনস্থা করা হয়েছে বলেও জানা গেছে। 

স্থানীয় বাসিন্দা মানসী ভাণ্ডারী বলেন, আমি কাপড় ধুচ্ছিলাম। সেই সময় ওই মহিলা তাঁর ছেলেকে নিয়ে ঘরে ঢুকে  টাকা, কলসি,ব্যাগ ও সরকারি নথি নিয়ে পালায়। আমরা ওর পিছনে সবাই ছুটে গিয়ে ধরি। কলসি উদ্ধার হয়েছে ও ব্যাগ পেয়েছি। তবে সরকারি নথি কিছু উদ্ধার হয়েছে আর কিছু পাইনি।

আরেক বাসিন্দা সঞ্জীব জানা বলেন, ওই মহিলা ভিক্ষা করতে এসে বাড়ি থেকে চুরি করে পালাচ্ছিলেন। আমরা তখন মাঠে কাজ করছিলাম। সবাই খুঁজতে বেরিয়েছিল। পরে ওনাকে ধরে আনা হয়। 

এপ্রসঙ্গে সন্তোষপুর গ্ৰাম পঞ্চায়েত প্রধান রাজ কুমার সাঁতরা বলেন, " ঘটনাটির সময় আমি পঞ্চায়েতে ছিলাম। গ্ৰাম থেকে খবর যায় এক মহিলা কলসি চুরি করেছে। আমি খবর পেয়ে ছুটে আসি। ঘটনাস্থলে এসে দেখি প্রচুর মানুষের ভিড়। তাঁদের মারধর করতে বারণ করা হয়। পরে ওই মহিলাকে উদ্ধার করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে।"

হুগলী জেলা গ্ৰামীণের পুলিশ সুপার কামনাশিস সেন জানিয়েছেন, "এক মহিলাকে চোর সন্দেহে ধরে রাখা হয়েছিল। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। তবে মারধরের কোনও ঘটনা ঘটেনি। চুরির অভিযোগের বিষয়ে মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Weather Updates: দক্ষিণবঙ্গে হু হু করে ঢুকছে জলীয় বাষ্প, কাল থেকে আকাশ কালো করে ফের তুমুল বৃষ্টি?

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
South 24 Pargana News: আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোনারপুরে 'ধর্ষণের' শিকার বধূ
WB Government Jobs: 'গ্রুপ-ডি' পদে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবেদনের যোগ্য কারা ? কারা পাবেন না সুযোগ ?
'গ্রুপ-ডি' পদে চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর, আবেদনের যোগ্য কারা ? কারা পাবেন না সুযোগ ?
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ

ভিডিও

Delhi Protest: রামলীলা ময়দানে হাজার হাজার মানুষের ঢল, কেন্দ্রকে তীব্র আক্রমণে জন ব্রিট্টাস
Suvendu Adhikari:
J P Nadda: রামলীলা ময়দানে বিরোধীদের মেগা সমাবেশ, INDI-জোটকে তীব্র নিশানা জে পি নাড্ডার। Congress
INDI Alliance।জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে হাজির রাহুল গান্ধী। Rahul Gandhi।Congress
Sujan Chakraborty:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget