এক্সপ্লোর

World Tourism Day 2021: জলদাপাড়ায় পালিত ‘বিশ্ব পর্যটন দিবস’

ভিস্তাডোম ট্রেন চালু হওয়ায় ফের আশার আলো দেখতে পাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা।

অরিন্দম সেন, জলদাপাড়া: পর্যটকদের স্বাগত জানিয়ে ‘বিশ্ব পর্যটন দিবস’ পালিত হল জলদাপাড়ায়। সোমবার আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের জলদাপাড়ায় এই উৎসব পালন করল জলদাপাড়া পর্যটন ব্যবসায়ী মহল।

জলদাপাড়ায় বেড়াতে আসা দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের গলায় খাদা পরিয়ে, হাতে গোলাপ ফুল দিয়ে অভ্যর্থনা জানিয়ে করানো হয় মিষ্টিমুখ। বিশ্ব পর্যটন দিবসে জলদাপাড়ায় এমন অভ্যর্থনা পেয়ে খুশি পর্যটকরাও।

এদিন জলদাপাড়া এলাকার পর্যটন ব‍্যবসায়ী, গাইড সহ পর্যটন ব‍্যবসার সঙ্গে যুক্ত সবাই এই অনুষ্ঠানে সামিল হন। করোনা পরিস্থিতিতে থমকে যাওয়ার পর ডুয়ার্সের জঙ্গল-নির্ভর পর্যটনে ভিস্তাডোম ট্রেন চালু হওয়ায় ফের আশার আলো দেখতে পাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা।

এদিকে, পুজোর আগে পাহাড়ে পর্যটকের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। তবে পাহাড়ের পর্যটন সংস্থাগুলির দাবি, গ্রামের দিকে নিরিবিলি জায়গা খুঁজছেন অনেক পর্যটক। সোমবার বিশ্ব পর্যটন দিবসে কার্শিয়ঙের চিমনি দেওরালির মতো কম পরিচিত এলাকার গাইড ম্যাপও প্রকাশ করা হয়। 

পাহাড়ের হাতছানিতে আবার পুজোর আগে বাঙালির পায়ে সর্ষে। করোনার আতঙ্ক সরিয়ে আস্তে আস্তে পর্যটক ফিরতে শুরু করেছে কার্শিয়ং, কালিম্পঙে। পাহাড়ে বিভিন্ন পর্যটন সংস্থাও পর্যটকদের টানতে একাধিক পদক্ষেপ করেছে।

কার্শিয়ঙের সবচেয়ে উঁচু জায়গা চিমনি দেওরালি থেকে আশপাশের অনেক দূর পর্যন্ত পাহাড়ের দৃশ্য ভাল দেখা যায়। এলাকাটি নিরিবিলও। তাই এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।

আগের মতো ভিড় এখনও না হলেও, কালিম্পঙেও বাড়ছে পর্যটকদের আনাগোনা। তবে পাহাড়ের পর্যটন সংস্থাগুলি বলছে, পর্যটকরা এখন গ্রামের দিকে নিরিবিলি জায়গাই বেশি পছন্দ করছেন। 

করোনা আবহে অনেকটাই দূষণমুক্ত প্রকৃতি। তার সৌজন্যে পরিষ্কার আকাশ। আর সেই স্বচ্ছতোয়া আকাশের বুকেই উঁকি দিল মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। সোমবার সকালে ডুয়ার্সের ধূপগুড়ি থেকে পরিষ্কার দেখা গিয়েছে তুষারশুভ্র শৃঙ্গ। গত ১২ সেপ্টেম্বর শিলিগুড়ি থেকে স্পষ্ট দেখা গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা। তার ১৫ দিনের মাথায় আবার শিখর দর্শন দার্জিলিংয়ের প্রতিবেশী জেলা জলপাইগুড়ি থেকে। 

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget