এক্সপ্লোর

Youth Body Recovery: খাস কলকাতায় জলাশয় থেকে উদ্ধার তরুণের দেহ, চাঞ্চল্য চৌবাগায়

Kolkata Crime:সকাল সকাল জলাশয় থেকে উদ্ধার এক তরুণের দেহ। খাস কলকাতার প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা। বিষয়টি নিয়ে চৌবাগা এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সকাল সকাল জলাশয় থেকে উদ্ধার এক তরুণের (youth body recovery from kolkata water body) দেহ। খাস কলকাতার প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা। বিষয়টি নিয়ে চৌবাগা এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতের পরিবারের দাবি, গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন উনিশ বছরের বিশ্বজিৎ মণ্ডল। প্রগতি ময়দান থানায় মিসিং ডায়েরিও দায়ের করেছিল তাঁর পরিবার। আজ জলাশয় থেকে যে তরুণের দেহ পাওয়া যায়, সেটি বিশ্বজিতেরই বলে দাবি করেছে পরিবার। স্থানীয় সূত্রে খবর, দেহে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খুনের অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। 

কী জানা গেল?
প্রগতি ময়দান থানা এলাকার খানাবেড়িয়ার বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। আজ, শুক্রবার, স্থানীয় জলাশয় থেকে এক তরুণের দেহ উদ্ধার হলে বিশ্বজিতের পরিবার দাবি করে, সেটি তাঁরই। পরিবারের সদস্যদের অভিযোগ, বিশ্বজিৎকে খুন করা হয়েছে। গত মঙ্গলবার ওই অঞ্চলে পুজো দেখতে এসেছিলেন বিশ্বজিৎ। তার পর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। সম্ভবত, তরুণ যেখানে পুজো দেখতে গিয়েছিলেন, সেখানে কারও সঙ্গে মারপিট বা কোনও অশান্তি হয়েছিল, দাবি পরিবারের। আজ সকালে, তাঁদের কাছে একটি ফোন আসে। জানানো হয়, জলাশয় থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। মুখে মারধরের চিহ্ন রয়েছে, দাবি বিশ্বজিতের পরিজনদের। নাকের মধ্যেও রক্তের দাগ দেখেছেন তাঁরা। লেখাপড়ার পাশাপাশি পার্ট টাইমে সুইগি-তে ডেলিভারি পার্টনার হিসেবেও কাজ করতেন ওই তরুণ। যেখান থেকে দেহটি উদ্ধার হয়েছে, সেখানকার এক বাসিন্দার বক্তব্য মঙ্গলবার দিন মারপিঠ বেঁধেছিল। তাঁরা কয়েকজন এসে সেই মারপিঠ থামান। কিন্তু তার পরও ঘাড়ে ধরে বিশ্বজিৎকে স্থানীয় ক্লাবে নিয়ে যাওয়া হয়েছিল বলে খবর। ওই ব্যক্তির দাবি, তাঁরাও খুঁজতে খুঁজতে ক্লাবে পৌঁছন। কিন্তু তার পর আর বিশ্বজিতের খোঁজ পাননি। মিসিং ডায়েরি করে পুলিশের কাছে তরুণকে খোঁজার আর্জি জানানো হয়। নিজেরাও খোঁজাখুঁজি করেন। তার পর আজ সকালের এই ঘটনা। এর আগে, ২০২২ সালের অক্টোবর মাসে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের একটি পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে শোরগোল তৈরি হয়। মৃতের নাম ছিল শান্তনু মণ্ডল। ঘটনার দিন সকালে প্রতিবেশীরা বাড়ি থেকে কিছুটা দূরে পুকুরের মধ্যে বছর তিরিশের ওই যুবকের দেহ ভাসতে দেখেছিলেন বলে খবর।

আরও পড়ুন:সন্দেশখালিকাণ্ডে ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে বসিরহাটের DSP

 

সেরা শিরোনাম

Baruipur Police: বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
বারুইপুরে শুরু হয়ে গেল পুলিশ ফাঁড়ি তৈরির কাজ, উদ্বোধন করতে পারেন খোদ মুখ্যমন্ত্রী
Barun Biswas Case: বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
বর্তমান সরকারের আমলে 'বরুণ বিশ্বাস মার্ডার ফাইলস' খোলা শুধুই সময়ের অপেক্ষা?
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম

ভিডিও

Barasat Medical College News | বারাসাত মেডিক্যাল কলেজে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Sujit Bose News | পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে প্রথম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ ইডির
Nabanna News | রাজ্য সরকারি দফতরের Group C ও Group D কর্মীদের ক্ল্যারিক্যাল ক্যাডারে পদোন্নতি নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের
Agnimitra Paul on Asansole News | ফুটপাথ দখল করে দোকান, সামনের অংশ সরানোর নির্দেশ অগ্নিমিত্রা পালের | ABP ANANDA LIVE
Barun Biswas Files Reopen | এবার খুলছে বরুণ বিশ্বাস ফাইলস? সুটিয়ার নিহত প্রতিবাদী শিক্ষকের বাড়িতে CID

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chian Fire Death Toll: চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
চিনে জুতোর কারখানায় ভয়াবহ আগুন, লেলিহান শিখার গ্রাসে গোটা বহুতল, বহু শ্রমিকের মৃত্যু
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Embed widget