এক্সপ্লোর

Basirhat DSP In CGO Complex:সন্দেশখালিকাণ্ডে ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে বসিরহাটের DSP

Sandeshkhali Incident:সন্দেশখালিকাণ্ডে ইডির তরফে অভিযোগকারী ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে এলেন বসিরহাটের ডিএসপি।

ময়ুখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: সন্দেশখালিকাণ্ডে (Sandeshkhali Incident) ইডির তরফে অভিযোগকারী ডেপুটি ডিরেক্টরের (Deputy Director Of ED) বয়ান রেকর্ড করতে তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে (Basirhat DSP In CGO Complex) এলেন বসিরহাটের ডিএসপি। প্রথম ও দ্বিতীয়বার ফিরে গেলেও আজ তৃতীয়বার সিজিও কমপ্লেক্সে বসিরহাটের ডিএসপি। ইডির তরফে মামলায় লঘু ধারা প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। বয়ান রেকর্ডের গোটা প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে বলে সূত্রে খবর। 

কী জানা গেল?
ইডির ডেপুটি ডিরেক্টরের অভিযোগের প্রেক্ষিতেই ন্যাজাট থানায় এফআইআর রুজু হয়। যদিও ইডির দাবি, তাদের অভিযোগে যা বলা হয়েছিল, এফআইআরে দেওয়া ধারায় তা প্রতিফলিত হয়নি।  অপেক্ষাকৃত লঘু ধারা প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ আনে কেন্দ্রীয় এজেন্সি। এর পরই বসিরহাট পুলিশ জেলার ডিএসপি সানন্দা গোস্বামী ইডির ডেপুটি ডিরেক্টরের বয়ান রেকর্ড করতে আসেন। তবে প্রথম বার, জখম আধিকারিকদের নিয়ে ব্যস্ত ছিলেন ডেপুটি ডিরেক্টর। সেই কারণেই বয়ান রেকর্ড করা যায়নি বলে খবর। দ্বিতীয় বার যখন তিনি এসেছিলেন, সে সময়ে ইডির ওই কর্তা মিটিংয়ে ব্যস্ত ছিলেন বলে খবর।  ফলে সেই সময়ও বয়ান রেকর্ড করা যায়নি। আজ, শুক্রবার, দ্বিতীয়ার্ধে সিজিও কমপ্লেক্সে তৃতীয় বার আসতে দেখা গেল সানন্দা গোস্বামীকে। সঙ্গে ভিডিওগ্রাফির জন্য পুলিশ আধিকারিকদেরও নিয়ে আসা হয়। গত শুক্রবার সন্দেশখালিতে, রেশন দুর্নীতির তদন্তে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ইডি আধিকারিকদের। তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে ইডি আধিকারিক থেকে কেন্দ্রীয় বাহিনী এমনকি সংবাদমাধ্যমের উপরও হামলা চালানোর উঠেছিল সেদিন। তার পর থেকে এক সপ্তাহ কেটে গেলেও হদিশ শেখ শাহজাহানের। এর মধ্যে এদিন সকাল থেকে আবার পুর নিয়োগ দুর্নীতির তদন্তে ত্রিফলা অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 

ত্রিফলা অভিযান...
শুক্রবার সকাল থেকে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে 'হেভিওয়েট' হানা চালাচ্ছে ইডি। শ্রীভূমিতে মন্ত্রী সুজিত বসুর ২ বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। ভোর ৬ টা ৩৯ মিনিট নাগাদ মন্ত্রীর বাড়িতে পৌঁছন ইডি আধিকারিকরা। অভিযোগ, প্রথমে দরজা খুলতে চাননি মন্ত্রীর বাড়ির কেয়ারটেকাররা। দু'পক্ষের বচসার পর সকাল ৭টা নাগাদ সুজিত বসুর বাড়িতে ঢোকে ইডি। তার পর সিআরপিএফ দিয়ে মন্ত্রী সুজিত বসুর বাড়ি ঘিরে তল্লাশি চালান কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। মন্ত্রীর বাড়ির সামনে 'এরিয়া ডমিনেশন' কেন্দ্রীয় বাহিনীর। পরে দমকলমন্ত্রীর বাড়ির সামনে থেকে জমায়েত সরায় সিআরপিএফ।  আবার বউবাজারে তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতেও অভিযান চালায় ইডির আর একটি দল। সকাল ৬টা ৪০ মিনিট নাগাদ সেখান পৌঁছয় দলটি। কাছাকাছি সময়ে উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির তৃতীয় দলটি।

 

আরও পড়ুন:'আবেগপ্রবণ হয়ে পড়ছি...জীবনে প্রথমবার এমন অনুভূতি' রামমন্দির উদ্বোধনের আগে বিশেষ বার্তা মোদির


   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget