এক্সপ্লোর

Barasat News: জাহাজডুবিতে বিয়ের ৫ মাস আগে নিখোঁজ ছেলে, চিন্তায় আকুল হৃদয়পুরের রায় পরিবার

Youth Missing For Cargo Ship Capsized: বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজডুবির ফলে গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন বারাসাতের হৃদয়পুরের যুবক এবং ওই জাহাজের কেবিন ক্রু রাহুল রায়। তাঁর চিন্তায় আকুল পরিবার।

সমীরণ পাল, বারাসত: বিয়ের আর মাত্র ৫ মাস বাকি তার আগেই সলিল সমাধি সব স্বপ্নের। উদ্বেগ আর শূন্যতায় প্রহর কাটছে বারাসাতের হৃদয়পুরের (Barasat News) শান্তিনগর এলাকার রায় পরিবারের। কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে (Bay of Bengal) পণ্যবাহী জাহাজডুবি (Cargo Ship Capsized) হয়। ২৬ আগস্ট সন্ধ্যায় সেই খবর এসে পৌঁছায় ওই জাহাজে কেবিন ক্রু রাহুল রায়ের বাবা সুবোধ কুমার রায়ের কাছে। তারপর থেকে আর ছেলের কোনও খোঁজ পাননি তিনি।

সুবোধবাবু পেশায় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চপদে কর্মরত আধিকারিক। কলকাতার একটি বেসরকারি জাহাজ কোম্পানি আইটিটির জাহাজটি ১৫ বছরের পুরনো। সুবোধবারবু দাবি, জাহাজের ১১ জন কর্মীকে উদ্ধার করলেও এখনও রাহুল রায় ও ক্যাপ্টেন সহ তিনজন নিখোঁজ রয়েছে। তাঁদের উদ্ধারের জন্য কোস্টগার্ড ও ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে। এদিকে বৃহস্পতিবার সকালেই পুনে থেকে দাদার নিখোঁজের খবর শুনে বারাসাতের হৃদয়পুরের বাড়িতে পৌঁছান রাহুলের ছোট ভাই এমবিএ পড়ুয়া রোহন রায়। 

যুবক ছেলের নিখোঁজের শোক ও উদ্বেগের মধ্যেই বৃহস্পতিবার সুবোধবাবু অভিযোগ করেন, সরকার ও প্রশাসনের দেখা উচিত যে জাহাজগুলি গভীর সমুদ্রে যাচ্ছে সেগুলির ফিট সার্টিফিকেট সঠিক কিনা। অনেক বেসরকারি কোম্পানির জাহাজডুবি হয় পুরনো জাহাজ চালায় বলে। তাতে যেমন জাহাজ কর্মীদের মৃত্যু হয় তেমন লোকসানে পড়ে অন্য সরবরাহকারী কোম্পানিগুলি। 

রাহুলের কোম্পানি তরফ থেকে পরিবারকে জানানো হয়, ২৫ অগাস্ট জাহাজটি রওনা দেয় খিদিরপুর ডক থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে। ২৬ তারিখ বিকেল চারটে নাগাদ জাহাজটি দুর্ঘটনার কবলে পড়ে কলকাতা থেকে ৯০ নটিকাল মাইল দূরে। জাহাজ থেকে ১১ জনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজন এখনও নিখোঁজ। তখনই কান্নায় ভেঙে পড়ে গোটা রায় পরিবার। বৃহস্পতিবারও রাহুলের খোঁজ নিতে পাড়া-প্রতিবেশীরা হাজির হন রাহুলের বাড়িতে। উদ্বেগে আছেন তাঁর আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবরা। 

জাহাজডুবির ৭২ ঘণ্টা পার হয়ে গেল এখনও কেন ছেলে উদ্ধার হল না তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুলের বাবা সুবোধবাবু। আগামী ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে রাহুলের বিয়ে ঠিক হয়েছিল। বড় ছেলের রাহুলের সেই বিবাহ অনুষ্ঠান এখন অনিশ্চিত। তবে তাঁর বেঁচে থাকার আশা ছাড়ছেন না প্রতিবেশীরা। তাঁদের বিশ্বাস, কোস্টগার্ড এবং ভারতীয় বায়ুসেনার তরফে যদি আরও তল্লাশি চালানো হয় তাহলে উদ্ধার হতে পারে রাহুল সহ বাকি তিনজন। সেই ভরসাতেই নিখোঁজ ছেলে ঘরে ফিরবে সেই আশায় এখন প্রহর গুনছে রায় পরিবার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Birbhum Tulu Mondal News: টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
টুলুর পার্কিং লট থেকে উদ্ধার ছাপাখানার মেশিন, এর সাহায্যেই কি ছাপানো হত নকল DCR ?
Tulu Mondal Birbhum: টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
টুলু মণ্ডল যেন সমান্তরাল সরকার, নদী দখল করে বানিয়েছিল রাস্তা, পরিকল্পনা ছিল ব্রিজ তৈরিরও!
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget