এক্সপ্লোর

Yuva Sathi: "অযথা লাইনে দাঁড় করানো..", বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর, অনলাইনে কোন ঠিকানায় আবেদন ?

Suvendu On Yuva Sathi Scheme: বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা, কী বলছেন শুভেন্দু ?

ব্রতদীপ ভট্টাচার্য, কৃষেন্দু অধিকারী, আশাবুল হোসেন, কলকাতা: রবিবার থেকে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 'বাংলার যুব সাথী' ক্যাম্প শুরু হয়েছে। এই আবহেই বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লিখেছেন, ইদানিং অযথা মানুষকে লাইনে দাঁড় করানোকে বদ অভ্যাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। যদিও, লাইনে দাঁড়়িয়ে আবেদনের পাশাপাশি রবিবার রাত থেকে অনলাইনেও 'বাংলার যুব সাথী' প্রকল্পের জন্য় আবেদন করা যাচ্ছে।

আরও পড়ুন, ছেলের হয়ে 'বেকার ভাতা'র লাইনে বাবা, 'সাময়িক সুরাহা'র জন্য লাইনে অনেকে ; যুবসাথীর ফর্ম তুলতে আজও ভিড়

রবিবার থেকে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে 'বাংলার যুব সাথী' (বেকার ভাতা) ক্যাম্প শুরু হয়েছে। প্রকল্পে নাম লেখাতে দিকে দিকে লম্বা লাইন পড়েছে। লাইনে দাঁড়়িয়ে আবেদনের পাশাপাশি অনলাইনেও 'বাংলার যুব সাথী' প্রকল্পের জন্য় আবেদন করা যাচ্ছে। রবিবার রাত থেকেই আবেদনকারীরা নির্দিষ্ট পোর্টাল https://apas.wb.gov.in-এ প্রবেশ করে নিজেদের নাম নথিভুক্ত করতে পারছেন। এছাড়া নির্ধারিত ক্যাম্প অফিস থেকেও হার্ড কপি সংগ্রহ করা সম্ভব।

এই আবহেই বেকার ভাতা নিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডলে লিখেছেন, ইদানিং অযথা মানুষকে লাইনে দাঁড় করানোকে বদ অভ্যাসে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।রাজনৈতিক স্বার্থে মানুষকে হয়রানি-ভোগান্তির অভিজ্ঞতা করানো ওনার SOP(আদর্শ কার্যপ্রণালী) হয়ে গেছে। বিগত ২ মাস ধরে অনুগত BLO-দের ব্যবহার করে ইচ্ছাকৃত ভুল-ত্রুটি করিয়ে মানুষকে SIR-এর লাইনে দাঁড় করিয়েছেন। এবার পালা বেকার যুবক-যুবতীদের। উত্তর দিনাজপুরের চোপড়ায় ও মালদার চাঁচলে বেকার ভাতার আবেদন করতে গিয়ে জুটেছে পুলিশের লাঠি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রবিবার শিব চতুর্দশীর দিন সেখানেও ৫-৭, ৮ লক্ষ যুবক-যুবতী তাঁরা লাইন দিয়েছেন, বাবা-মা লাইন দিয়েছেন। কী ভয়াবহ চিত্র একদিনেই দেখেছেন।
 
বিধানসভা ভোটের আগে,গত ৫ ফেব্রুয়ারি,অন্তর্বর্তী বাজেটে 'বাংলার যুব সাথী' নামে নতুন প্রকল্পের ঘোষণা করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।যে প্রকল্পের মাধ্যমে ন্যূনতম মাধ্য়মিক উত্তীর্ণরা সুবিধা পাবেন।প্রতি মাসে ১ হাজার ৫০০ টাকা করে এই 'বেকার ভাতা' পাওয়া যাবে ৫ বছরের জন্য। প্রথমে, ২০২৬-এর ১৫ই অগাস্ট থেকে এই প্রকল্প চালু করার কথা হলেও, পরবর্তীকালে ভাতা দেওয়া শুরু করার সময়সীমা এগিয়ে আনেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা বলেছিলাম ১৫ অগাস্ট থেকে করব। কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফিনানশিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকেই দেব বলে ঠিক করেছি। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আমরা বললাম অগাস্টের ভোট অন অ্য়াকাউন্ট নয়। এই ভোট অন অ্য়াকাউন্ট এপ্রিল, মে, জুন, জুলাই। মুখ্যমন্ত্রী দেখলেন এটা তো বড় ভুল হয়েছে। বললেন ঠিক আছে, ১৫ তারিখ থেকে ২৬, টুল আর চেয়ার পেতে কালকে করব। শেষপর্যন্ত আবার অনলাইন করেছে। 
 
এই প্রেক্ষাপটেই, তৃণমূল সাংসদ সৌগত রায় আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন!তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, এটা তো খুব ভাল প্রকল্প। কোথায় চাকরি আছে? বলতে পারেন? সেটা কোনও ব্য়াপারই নয়। কিছু লোককে তো দেওয়া হচ্ছে। অন্য় রাজ্য কিছুই দেয় না। আমাদের সারা ভারতবর্ষে চাকরি কমছে। এতো এবার যে ইকোনমিক সার্ভে বেরিয়েছে তাতে বোঝা যাচ্ছে। সে সারা ভারতবর্ষেই হয়েছে। একজন লোককেও সাহায্য করলে সেটা ভাল। একুশের বিধানসভার আগে, লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি! বেকার ভাতা চালু! ভোটে তৃণমূল ডিভিডেন্ড পাবে না কি ভাতা নিলেও ভোট অন্য় জায়গায় পড়বে? বোঝা যাবে ভোটের ফল বেরোনোর পর!

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget