এক্সপ্লোর

Manoj Kumar Sharma: 12th Fail ছবিতে পাণ্ডেকে তো দেখেছেন, জানেন মনোজ শর্মার বাস্তবের 'পাণ্ডে' কে?

Real Life Pandey: আইপিএস মনোজ কুমার শর্মার জীবনের সংগ্রামের কাহিনি আমরা অনেকেই এখন জানি। 12th Fail ছবির সেই পাণ্ডের চরিত্রও এখন জানা। জানেন কী বাস্তবে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনে 'পাণ্ডে' কে?

IPS Manoj Sharma:  মনোজ কুমার শর্মার (Manoj Kumar Sharma) কাহিনি তো এখন অনেকেই জানেন। একজন সামান্য অটোচালক, আটা চাকির কর্মী থেকে কীভাবে কঠোর পরিশ্রম আর কঠিন সংকল্পে দেশের সবথেকে কঠিন পরীক্ষা আইপিএস (IPS) অফিসার হয়ে ওঠেন, সেই কাহিনি আবার উঠে এসেছে সদ্যমুক্তিপ্রাপ্ত ছবি '12th Fail'-এও। ছবিতে দেখা গিয়েছিল মনোজকে প্রথম দিল্লিতে নিয়ে আসেন 'প্রীতম পাণ্ডে' নামের এক যুবক। তিনি না থাকলে দিল্লিতে এসে মনোজের পড়াশোনা করাও হত না, আবার মনোজের কাহিনি সারা দুনিয়া জানতেও পারত না এই পাণ্ডে না থাকলে। কিন্তু জানেন কি বাস্তবে আইপিএস মনোজ কুমার শর্মার জীবনে 'পাণ্ডে' কে?

বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) ছবি '12th Fail' যে উপন্যাসের কাহিনির উপর নির্মিত সেই কাহিনির স্রষ্টা অনুরাগ পাঠক। আর সেই অনুরাগ পাঠকই (Anurag Pathak) মনোজের জীবনের আসল 'পাণ্ডে'। সম্প্রতি ইনস্টাগ্রামে মনোজ এবং শ্রদ্ধা যোশীর সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করেছেন অনুরাগ পাঠক আর মুহূর্তের মধ্যেই তা রীতিমত ভাইরাল হয়ে পড়ে।

অনুরাগ পাঠক কে ?

গোয়ালিয়রে বড় হয়ে উঠেছেন অনুরাগ, বর্তমানে যদিও তিনি ইন্দোরে থাকেন। হিন্দি সাহিত্যে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন অনুরাগ পাঠক (Anurag Pathak)। এর পাশাপাশি তাঁর গল্প বলার অদ্ভুত মুন্সিয়ানার কারণে অনুরাগ পাঠক জনপ্রিয় হয়ে উঠেছেন। '12th Fail', 'WhatsApp par Kranti' এই বইগুলি তাঁর গল্প বলার মুন্সিয়ানার প্রমাণ বহন করে।

একটি সাক্ষাৎকারে আইপিএস মনোজ কুমার শর্মা (Manoj Kumar Sharma) জানান, অনুরাগ পাঠক আদপে একজন সত্যিকারের বন্ধু। তাঁর মত করে মনোজের জীবনে আর কেউ এতটা সাহায্য করেননি কখনও। মনোজের কথায়, 'অনেকসময় অনুরাগ আমাকে ওর মানিব্যাগ হাতে দিয়ে সেখান থেকে আবার ৮ টাকা চাইত চাউমিন খাওয়ার বিল মেটানোর জন্য।'

'12th Fail' ছবিতে প্রীতম পাণ্ডের চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ, অনন্ত ভি যোশী এই চরিত্রে অভিনয় করেছিলেন। তিনিই মনোজকে UPSC-র এই বিশাল দুনিয়ার সঙ্গে পরিচয় করান। মনোজের IPS অফিসার হয়ে ওঠার পথে তাঁর ভূমিকাও কম কিছু ছিল না। এই ছবির কথক মূলত পাণ্ডেই (Real Pandey) যেখানে মূল উপন্যাসে কথক অনুরাগ পাঠক নিজে। মনোজ কুমার শর্মার জীবনে তিনিই যে বাস্তবের 'পাণ্ডে' !

আরও পড়ুন: IAS Success Story: দিনে মাত্র ৬ ঘণ্টা পড়েই সাফল্য ! ২২ বছরে UPSC জয় দার্জিলিংয়ের স্মিতার

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget