এক্সপ্লোর

BEL Recruitment 2021: ৫১১ জন ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স, ১৫ অগাস্ট আবেদনের শেষ তারিখ

কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। ইভিএম প্রোডাকশন, মিলিটারি রাডার ছাড়াও মিলিটারি কমিউনিকেশনের সরঞ্জাম তৈরিতে নিয়োগ করা হবে বাছাই প্রার্থীদের।

নয়াদিল্লি: ইঞ্জিনিয়ারদের জন্য সুখবর।ট্রেনি ও প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদে প্রচুর লোক নিয়োগ করবে ভারত ইলেকট্রনিক্স Bharat Electronics Limited (BEL)। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আগামী ১৫ অগাস্টের মধ্যে আবেদন করতে হবে।

কোম্পানির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ। ইভিএম প্রোডাকশন, মিলিটারি রাডার ছাড়াও মিলিটারি কমিউনিকেশনের সরঞ্জাম তৈরিতে নিয়োগ করা হবে বাছাই প্রার্থীদের। উপযুক্ত যোগ্যতা বা চাকরির বিষয়ে বিশদে জানতে ভারত ইলেকট্রনিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে চাকরিপ্রার্থীকে।

চাকরির সারাংশ

ট্রেনি ইঞ্জিনিয়ার-৩০৮ পদ

শিক্ষাগত যোগ্যতা- কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে BE/B.Tech ইঞ্জিনিয়ারিং ৪ বছরের কোর্স উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে। আবেদনকারীদের ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ইলেকট্রনিক্স অ্যান্ড  টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/কমিউনিকেশন/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কোর্স কমপ্লিট থাকতে হবে। জেনারেল, ওবিসি, ইডব্লুএস প্রার্থীদের অবশ্যই এই কোর্সে ফার্স্ট ক্লাস নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি, পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে উপরের যেকোনও বিষয়ের ওপর পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন তাঁরা।

বয়স সীমা- ০১.০৮.২০২১ সালের মধ্যে চাকরিপ্রার্থীর বয়স ২৫ বছরের বেশি হলে বাতিল বলে গণ্য হবে।

প্রজেক্ট ইঞ্জিনিয়ার-২০৩ পদ
শিক্ষাগত যোগ্যতা- এই ক্ষেত্রে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪ বছরের BE/B.Tech ইঞ্জিনিয়ারিং স্তর উত্তীর্ণ হতে হবে চাকরিপ্রার্থীকে।আবেদনকারীদের ইলেকট্রনিক্স/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/কমিউনিকেশন/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কোর্স কম্প্লিট থাকতে হবে।জেনারেল, ওবিসি, ইডব্লুএস প্রার্থীদের অবশ্যই এই কোর্সে ফার্স্ট ক্লাস নম্বর থাকতে হবে। তবে এসসি, এসটি, পিডব্লুডি প্রার্থীদের ক্ষেত্রে উপরের যেকোনও বিষয়ের ওপর পাস সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন তাঁরা।

বয়স সীমা- ০১.০৮.২০২১ সালের মধ্যে চাকরিপ্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ২৮ বছরের বেশি হলে হবে না।তবে দুই পদের ক্ষেত্রেই সরকারি নিয়ম মেনে অনগ্রসর শ্রেণির ক্ষেত্রে বয়স সীমা শিথিল করা হয়েছে।

প্রার্থী বাছাই- অনলাইনে একবার আবেদনের পর বাছাই প্রার্থীদের নাম ভারত ইলেকট্রনিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে https://www.bel-india.in দিয়ে দেওয়া হবে। পরবর্তীকালে বাছাই আবেদনকারীদের কোম্পানির বেঙ্গালুরু কমপ্লেক্সে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন ও সময় ওয়োবসাইটেই জানিয়ে দেওয়া হবে।

কীভাবে আবেদন করবেন ?
আগামী ১৫ অগাস্টের মধ্যে অনলাইনে ভারত ইলেকট্রনিক্সের অফিশিয়াল ওয়েবসাইটে আবেদন করতে হবে। উপযুক্ত প্রামাণ্য নথি জমা দিয়ে রেজিস্ট্রেশন স্লিপ রাখতে হবে নিজের কাছে।Official website of Bharat Electronics Limited (BEL) https://www.bel-india.in

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget