এক্সপ্লোর

CBSE 10th Result 2024: বেস্ট অফ ফাইভে একশোয় একশো, CBSE দশমে নজরকাড়া ফল কলকাতার ছাত্রের

CBSE Result Update 2024: কীভাবে এল এই সাফল্য?

সৌমিত্র রায়, কলকাতা: সিবিএসই দশমে (CBSE 10th Result 2024) দেশের সেরা বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল (BD Memorial International) স্কুলের ছাত্র সব্যসাচী লস্কর। বেস্ট অফ ফাইভে একশোয় একশো পেল সব্যসাচী। টাইম ম্যানেজমেন্টই সাফল্যের রসায়ন, জানাল সব্যসাচী। 

কীভাবে প্রস্তুতি? 

বই খুঁটিয়ে পড়ার অভ্যাস আত্মস্থ করেছিল সব্যসাচী। সঙ্গে সময়ের মধ্যে লেখা শেষ করা। পরীক্ষার আগে বাড়িতে বসেই পরীক্ষা দিয়েছেন তিনি। সব্য়সাচীর কথায়, "ভাল ফল করতে গেলে CBSE-র পাঠক্রমে যে বইগুলো রয়েছে সেই বইগুলো খুঁটিয়ে পড়তে হবে। পরীক্ষার সময় মনোসংযোগ বাড়াতে হবে। টাইম ম্যানেজমেন্টও গুরুত্বপূর্ণ। পরীক্ষায় লেখা সময়ের মধ্যে শেষ করতে হবে। তবেই ভাল ফল করা সম্ভব। আমি আঁকতে খুব ভালবাসি। পড়ার জন্য প্রতিদিন আলাদা করে সময় ছিল না। তবে গড়ে ৬ থেকে ৭ ঘণ্টা পড়তাম। হোয়াটস্অ্যাপ ব্যবহার করেছি স্কুলের বিভিন্ন মেসেজ পাওয়ার জন্য। তবে অন্য কোনও সোশ্যাল মিডিয়ায় আমি নেই। পড়ার জন্য কখনও কখনও ইউটিউবের সাহায্য নিতে মোবাইল ব্যবহার করতে হয়েছে।''

দশমে বা দ্বাদশে বোর্ড পরীক্ষার ফল প্রকাশের আগেই ভবিষ্য়ৎ পরিকল্পনা করে থাকেন ছাত্রছাত্রীরা। এত ভাল ফল করেও ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, সব্যসাচীর ইচ্ছে অ্যাকাডেমিকসে যাওয়া। আইআইটিতে পড়ার জন্য প্রস্তুতি নিলেও তিনি গবেষণা করতে চান। এদিন সব্যসাচী বলেন, "আপাতত লক্ষ্য জেইই অ্যাডভান্সে উত্তীর্ণ হয়ে আইআইটিতে ভর্তি হওয়া। আমার ইচ্ছে অঙ্ক এবং পদার্থবিদ্যায় গবেষণা করা।'' 

একশো শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছেন এরাজ্যের পড়ুয়া। ভবিষ্য়তে যারা বোর্ড পরীক্ষা দেবে তাদের জন্যও প্রস্তুতির টিপস দিলেন তিনি। এদিন সব্যসাচী বলেন, "যে কোনও বিষয় সম্পর্কেই ধারণা তৈরি হওয়া প্রয়োজন সবার আগে। সংশ্লিষ্ট বিষয় ধারণা স্পষ্ট হলে দেখতে হলে পরীক্ষা ভাল নম্বর পাওয়ার জন্য কী করতে হবে। পাশাপাশি পড়ার সময় থেকেই টাইম ম্যানেডমেন্টের বিষয়টাও খেয়াল রাখতে হবে। পড়ার সঙ্গে কোনও হবি থাকলে তাতে পড়া ভাল হবে।'' 

সোনারপুরের বাসিন্দা সব্যসাচী। লেখাপড়ায় বরাবরাই মেধাবি। এই সাফল্যের পিছনে মা এবং পিসির ভূমিকা বেশি বলে মনে করেন সব্যসাচীর বাবা বশির আহমেদ লস্কর। তিনি বলেন, "সব্যসাচী বরাবরই মেধাবি। যেটা পড়ে মন দিয়েই পড়ে। যে কোনও বিষয় আত্মস্থ করার চেষ্টা করে। পরীক্ষার পর ভেবেছিলাম ৯৯ শতাংশ নম্বর পাবে। ১০০ শতাংশ পেয়েছে। সেটা খুবই খুশির।'' সব্যসাচী মা চামেলি সর্দার বলেন, "সম্ভাবনা ছিল না একেবারেই তেমনটা নয়। তবে পরীক্ষার হলে কিছুটা এদিক ওদিক হতে পারে সেই আশঙ্কা তো থাকেই। তবে একশো শতাংশ পাবে এটা আশা করিনি।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Amit Shah: 'BJP ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে আরও ১০০ টাকা বাড়বে' আশ্বাস অমিত শাহের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget