এক্সপ্লোর

CBSE 12th Result 2023 OUT : CBSE ক্লাস টুয়েলভের ফল ঘোষণা, কোথায় দেখবেন রেজাল্ট ?

Class 12 Exam: প্রসঙ্গত, এবার ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলে। এদিকে ক্লাস টেনের ফলাফলও আজই ঘোষণা হওয়ার কথা।

নয়া দিল্লি : CBSE ক্লাস টুয়েলভের ফলপ্রকাশ। ছাত্র-ছাত্রীদের মধ্যে অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এড়াতে এবং চাপ কমানোর লক্ষ্যে এবার শীর্ষ স্থানাধিকারীদের নাম ঘোষণা করেনি বোর্ড। results.cbse.nic.in, cbseresults.nic.in ও digilocker.gov.in.- এই সাইটগুলিতে নিজেদের রেজাল্ট দেখতে পাবে ছাত্র-ছাত্রীরা। প্রসঙ্গত, এবার ১৫ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলে। এদিকে ক্লাস টেনের ফলাফলও আজই ঘোষণা হওয়ার কথা।

কেমন হল ফলাফল ?

এবার দ্বাদশের পরীক্ষায় পাস করেছে ৮৭.৩৩ শতাংশ ছাত্র-ছাত্রী। যা গতবারের তুলনায় কম। গতবার এই হার ছিল ৯২.৭১ শতাংশ। এবছর ১৬ লক্ষ ৬০ হাজার ৫১১ জন ছাত্র-ছাত্রী দ্বাদশের পরীক্ষা দিয়েছিল। যার মধ্যে ১৪ লক্ষ ৫০ হাজার ১৭৪ জন পাস করেছে। শতাংশের বিচারে যা ৮৭.৩৩।

সিবিএসই-র তরফে জানানো হয়েছে, পরের বছর ক্লাস টেন ও টুয়েলভের পরীক্ষা শুরু হচ্ছে ১৫ ফেব্রুয়ারি থেকে।

এবার সিবিএসই-র তরফে সিদ্ধান্ত নেওয়া হয়, ফার্স্ট, সেকেন্ড ও থার্ড ডিভিসনের কোনও উল্লেখ থাকবে না। তার পরিবর্তে শীর্ষ স্থানে থাকা ০.১ শতাংশ ছাত্র-ছাত্রীকে মেরিট সার্টিফিকেট দেওয়া হবে। যারা ভিন্ন বিষয়ে সর্বোচ্চ স্কোর করেছে, সেইসব ছাত্র-ছাত্রীকে ওই শংসাপত্র দেওয়া হবে। এই পদক্ষেপের মাধ্যমে বোর্ডের তরফে ছাত্র-ছাত্রীদের উদ্দেশে, অযথা ব়্যাঙ্ক ও ডিভিসনের প্রতিযোগিতায় না থেকে নিজেদের পড়াশোনা ও শিক্ষাগত মান বাড়ানোর দিকে নজর দেওয়ায় জোর দেওয়ার বার্তা দেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন এলাকাভিত্তিক ফলাফলের নিরিখে বিশাল সাফল্য অর্জন করেছে ত্রিবান্দ্রম। ৯৯.৯১ শতাংশ পাসের হার নিয়ে এই তালিকায় শীর্ষে রয়েছে ত্রিবান্দ্রম। পরেই রয়েছে বেঙ্গালুরু। যেখানে পাসের হার ৯৮.৬৪ শতাংশ। এবার ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার বেশি। ৯০.৬৮ শতাংশ ছাত্রী এবার দ্বাদশের বোর্ড পরীক্ষায় পাশ করেছে। অন্যদিকে, ছেলেদের পাসের হার ৮৪.৬৭ শতাংশ। 

বোর্ড পরীক্ষায় সাফল্যের জন্য ছাত্র-ছাত্রীদের ট্যুইটারে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Education Minister Dharmendra Pradhan)। যেসব ছাত্র-ছাত্রী আশানুরূপ ফলাফল করতে পারেনি তাদের মনখারাপ না করার পরামর্শ দিয়েছেন তিনি। পরিবর্তে কঠোর পরিশ্রম করে নিজের স্বপ্ন পূরণের জন্য এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। ছাত্রীদের ফলাফল নিয়েও উচ্ছ্বসিত কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তিনি জোর দেন, সমাজে মেয়েদের শিক্ষা নিয়ে এখনও যে বাধা রয়েছে তা সরিয়ে ফেলার।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget