এক্সপ্লোর

CBSE Registration 2021-22: নবম-একাদশে পড়ুয়াদের রেজিস্ট্রেশনের দিনক্ষণ জানাল সিবিএসই, রইল বিস্তারিত

CBSE Update : সিবিএসই-র পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী বুধবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে নবম ও একাদশের পড়ুয়াদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া।

নয়াদিল্লি : ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য নবম (IX) ও একাদশ (XI) শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশনের (Students Registration) দিনক্ষণ ঘোষণা করল সিবিএসই (CBSE)। পড়ুয়াদের ক্ষেত্রে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এর ভিত্তিতেই পরের বছরের জন্য দশম ও দ্বাদশের পরীক্ষার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করে নির্দিষ্ট বোর্ড। সিবিএসই-র পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী বুধবার ১৫ ডিসেম্বর থেকে শুরু হবে নবম ও একাদশের পড়ুয়াদের রেজিস্ট্রেশনের প্রক্রিয়া। যা করতে হবে সিবিএসই-র ওয়েবসাইটে গিয়ে। (ক্লিক করুন-CBSE ওয়েবসাইট)

শিক্ষাবর্ষ চালু হওয়ার পর ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলে ফিরেছে পড়ুয়ারা। করোনা আবহের জেরে মাঝে প্রায় দু'বছর বন্ধ ছিল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিভিন্ন স্তরে পড়াশোনা অনলাইনে হওয়ার পাশাপাশি দশম বা দ্বাদশের পরীক্ষা বাতিলও করা হয়েছিল। সেই ধাক্কা কাটিয়ে ক্রমশ ছন্দে ফিরছে পড়াশোনা। যদিও সব মহলেরই নজর করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়্যান্ট ওমিক্রনের (Omicron) দিকেও রয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষার বিষয় প্রকাশ করে। দশম শ্রেণির জন্য ৭৫টি এবং দ্বাদশ শ্রেণির জন্য ১১৪টি বিষয় নির্ধারিত করা হয়েছে তাদের পক্ষ থেকে। পাশাপাশি তারা এটাও ঘোষণা করেছে যে, এই সংখ্যক বিষয় নিয়ে যদি পরীক্ষা হয়, তাহলে ৪৫ থেকে ৫০ দিন সময় লাগবে পরীক্ষা নিতে। তাই সিবিএসই তাদের অন্তর্ভুক্ত দেশের এবং বিদেশের স্কুলগুলিকে এই ডেটা শিট পাঠিয়েছে পরীক্ষার দিন ঠিক করে নেওয়ার জন্য। 

এদিকে, মাঝে পিছিয়ে ISC-র প্রথম সিমেস্টারের অঙ্ক পরীক্ষা। ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ওই পরীক্ষা প্রথমে হওয়ার কথা ছিল আগামী ২৯ নভেম্বর, সোমবার। এক বিজ্ঞপ্তিতে কাউন্সিল ফর দ্য সার্টিফিকেট এক্সামিনেশন (Council For The Indian School Certificate Examinations) বা CISCE-র পক্ষ থেকে জানানো হয়েছে, ISC-র ওই পরীক্ষা হবে আগামী ১২ ডিসেম্বর দুপুর ২টোয়।

আরও পড়ুন- দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিষয় প্রকাশ করল সিবিএসই

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Central Railway Recruitment : দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
দশম শ্রেণির সঙ্গে এই যোগ্যতা থাকলেই রেলে চাকরির সুযোগ, ২৮৬১টি শিক্ষানবীশ পদে হবে নিয়োগ
Success Story: বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
বিয়ের চাপ, পর পর ব্যর্থতা—কিছুই দমাতে পারেনি অস্মিতাকে, অবশেষে CGL-এ AIR 40, কেন্দ্রীয় সরকারি আধিকারিক জয়পুরের মেয়ে
Success Story: বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
বাবার মৃত্যুর পরও থামেননি, শোক সামলে আজ DSP হলেন উত্তর প্রদেশের আকাঙ্ক্ষা
Success Story: ২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার
২০ বছরেই বিধবা, SBI-তে সাফাইকর্মীর কাজ! এরপর সেই স্টেট ব্যাঙ্কেরই AGM, স্বপ্নপূরণে ৫৫ বছর পর হলেন ডাক্তার

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget