এক্সপ্লোর

CBSE: ফের নিয়ম লঙ্ঘনের অভিযোগ, ২৯ স্কুলকে শো-কজ নোটিশ দিল সিবিএসই; কোন কোন স্কুল রয়েছে নজরে ?

CBSE Show Cause: সিবিএসই যে তদন্ত চালিয়েছে তাতে দেখা গিয়েছে, কিছু কিছু স্কুল নথিভুক্তিকরণের ক্ষেত্রে কারচুপি করেছে। বেশ কিছু স্কুল এমন কিছু কিছু পড়ুয়াকে ভর্তি করেছে যারা ক্লাসেও আসে না নিয়মিত।

নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওরফে সিবিএসই বৃহস্পতিবার ঘোষণা করেছে যে দেশের৪ মোট ২৯টি স্কুলকে এই সংস্থার পক্ষ থেকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। অ্যাফিলিয়েশন সংক্রান্ত উপ-আইনগুলি ঠিকমত না মানার কারণে এই শো-কজ নোটিশ (CBSE) পাঠানো হয়েছে স্কুলগুলিকে। ডিসেম্বর মাসে এই স্কুলগুলিতে (CBSE Show Cause) হঠাৎ করেই ইনস্পেকশনে যাওয়া হয়েছিল সিবিএসইর পক্ষ থেকে, আর সেখানেই তদন্তের মাধ্যমে বেশ কিছু গোলযোগ ধরা পড়ে। তার জেরেই এই শো-কজ নোটিশ পাঠানো হয়েছে।

সিবিএসই যে তদন্ত চালিয়েছে তাতে দেখা গিয়েছে যে কিছু কিছু স্কুল নথিভুক্তিকরণের ক্ষেত্রে গোলযোগ বা কারচুপি করেছে। বেশ কিছু স্কুল এমন কিছু কিছু পড়ুয়াকে ভর্তি করেছে যারা ক্লাসেও আসে না নিয়মিত। স্কুলে ভুয়ো পড়ুয়ার নথিভুক্তি রয়েছে, অ্যাকাডেমিক ও পরিকাঠামোগত বেশ কিছু মানদণ্ড পূর্ণ করেনি এই স্কুলগুলি। এই নিয়ম লঙ্ঘনকে গুরুত্ব দিয়ে দেখে সিবিএসই জানিয়েছে এই ২৯টি স্কুলেই (CBSE) বিস্তারিতভাবে তদন্তের প্রতিবেদন পাঠানো হয়েছে, আর ৩০ দিনের মধ্যে এই প্রতিবেদনের উত্তর চাওয়া হয়েছে। আর এই শো-কজের উত্তর না দিলে স্কুলগুলির উপরে কড়া পদক্ষেপ করা হবে বলেই জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

তদন্তের অধীনে থাকা ২৯টি বেসরকারি স্কুলের মধ্যে ১৮টি স্কুলই রয়েছে দিল্লিতে। আর বাকি স্কুলগুলির মধ্যে ৩টি রয়েছে উত্তরপ্রদেশে, আর ২টি করে স্কুল রয়েছে যথাক্রমে কর্ণাটক, বিহার, গুজরাত এবং ছত্তিশগড়ে। গত বছরে সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসে যথাক্রমে ২৭টি ও ৩৪টি স্কুলে শো-কজ নোটিশ পাঠিয়েছিল সিবিএসই।

কোন কোন স্কুল রয়েছে এই তালিকায়

দিল্লিতে

জাগৃতি পাবলিক স্কুল, সঙ্গম বিহার

অক্সফোর্ড পাবলিক স্কুল, নেহেরু নগর

জে এন ইন্টারন্যাশনাল স্কুল, ভিল আলি

নভ জৈন দ্বীপ পাবলিক স্কুল, পালাম রোড

এস ডি মেমোরিয়াল বিদ্যামন্দির, দ্বারকা

নবযুগ কনভেন্ট স্কুল, ঝারোদা

সি আর ওয়েসিস কনভেন্ট স্কুল, নাজফগড়

নিউ কৃষ্ণা মডেল পাবলিক স্কুল, রাওতা

সেন্ট্রাল অ্যাকাডেমি ইন্টারন্যাশনাল স্কুল, দ্বারকা

দীনবন্ধু পাবলিক স্কুল

ব্রহ্মশক্তি পাবলিক স্কুল

ইন্দ্রপ্রস্থ কনভেন্ট স্কুল

রিচমন্ড গ্লোবাল স্কুল

গ্লোরিয়াস পাবলিক স্কুল

আকাশ ইন্টারন্যাশনাল স্কুল

হোলি ইন্টারন্যাশনাল স্কুল

হোলি ওয়ার্ল্ড স্কুল, অর্জুন পার্ক

আরও পড়ুন: UGC: পিএইচডির নিয়ম লঙ্ঘনের অভিযোগ, এই ৩ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া-ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ ইউজিসির

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Success Story: দিনমজুরের কাজ করেছেন, স্কুলের ফি দিতে ভাঙতেন পাথর! ৭ বার ব্যর্থ হয়েও UPSC জয়, হার মানাবে সিনেমার গল্পকেও
দিনমজুরের কাজ করেছেন, স্কুলের ফি দিতে ভাঙতেন পাথর! ৭ বার ব্যর্থ হয়েও UPSC জয়, হার মানাবে সিনেমার গল্পকেও
Success Story: বাবা চা বিক্রি করতেন, সংসারে চরম অভাব! কোচিং ছাড়াই প্রথম চেষ্টায় UPSC পাশ, IAS হয়ে স্বপ্নপূরণ
বাবা চা বিক্রি করতেন, সংসারে চরম অভাব! কোচিং ছাড়াই প্রথম চেষ্টায় UPSC পাশ, IAS হয়ে স্বপ্নপূরণ
PM Vidyalaxmi Scheme : অর্থের অভাবে পড়াশোনা বন্ধ ? টাকা দেবে কেন্দ্র, গ্যারান্টার ছাড়া শিক্ষা ঋণ পাবেন এই প্রকল্পে
অর্থের অভাবে পড়াশোনা বন্ধ ? টাকা দেবে কেন্দ্র, গ্যারান্টার ছাড়া শিক্ষা ঋণ পাবেন এই প্রকল্পে

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget