এক্সপ্লোর

Job News: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে হতে চলেছে নিয়োগ, আবেদন করা যাবে কেবলমাত্র অনলাইনেই

Central Bank Recruitment: ক্রেডিট অফিসার পদে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রায় ১০০০ শূন্যপদ পূরণ হবে।

Job News: সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় (Central Bank of India Recruitment) নিয়োগ হতে চলেছে। ক্রেডিট অফিসার (Credit Officer) পদে নিযুক্ত করবে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। অনলাইনেই শুধুমাত্র আবেদন (Online Application) করা যাবে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। প্রায় ১০০০ শূন্যপদে নিয়োগ করতে চলেছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৩০ জানুয়ারি শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এই আবেদন প্রক্রিয়া চালু থাকবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। 

কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত শূন্যপদ রয়েছে দেখে নিন তালিকা 

  • তফশিলি জাতি - ১৫০টি শূন্যপদ 
  • তফশিলি উপজাতি- ৭৫টি শূন্যপদ 
  • ওবিসি- ২৭০টি শূন্যপদ 
  • ইকোনমিকালি উইকার সেকশন- ১০০টি শূন্যপদ 
  • জেনারেল- ৪০৫টি শূন্যপদ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন, বয়স কত থেকে কত বছরের মধ্যে হতে হবে, দেখে নিন 

আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও স্ট্রিমে স্নাতক হলেই চলবে। তবে স্বীকৃত এবং অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে এই স্নাতক ডিগ্রি পেতে হবে। তার সঙ্গে আবেদনকারীদের পেতে হবে ৬০ শতাংশ নম্বর। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এবং বিশেষভাবে সক্ষমদের জন্য কিছুটা ছাড় রয়েছে, তাঁদের ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। স্নাতক ডিগ্রি কিংবা তার সমতুল্য কোনও ডিগ্রি থাকতে হবে আবেদনকারীদের কাছে। সমতুল্য এই ডিগ্রি ভারত সরকারের অনুমোদিত কোনও প্রতিষ্ঠান থেকে পেতে হবে। গ্রহণযোগ্য মার্কশিট, ডিগ্রি সার্টিফিকেট থাকা জরুরি আবেদনকারীদের কাছে। 

আবেদনকারীদের বয়স ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। ২০/১১/১৯৯৪- এর আগে এবং ৩০/১১/২০০৪- এর পরে জন্মগ্রহণ করলে তাঁরা আবেদন করতে পারবেন না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্যদের কীভাবে বেছে নেবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ 

অনলাইন টেস্ট নেওয়া হবে আবেদনকারীদের। এটি ডেসক্রিপটিভ টেস্ট হবে। এছাড়াও থাকবে পার্সওনাল ইন্ট্রাওভিউ পর্ব। ফাইনাল মেধাতালিকা তৈরি হবে অনলাইন পরীক্ষা এবং পার্সোনাল ইন্ট্রাওভিউ, দু'ক্ষেত্রে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি, ইকোনমিকালি ব্যাকওয়ার্ড সেকশন, জেনারেল অর্থাৎ SC/ST/OBC/EWS/GEN- এই অর্ডার বা ক্রমান্বয়ে মেধাতালিকা সাজানো হবে। 

আরও পড়ুন- রাত পোহালেই শুরু হচ্ছে এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া, শূন্যপদ কত? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget