এক্সপ্লোর

ICSE Exam 2021 Postponed : স্থগিত আইসিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা, নতুন তারিখ কবে?

এই পরিস্থিতিতে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল CISCE ।

কলকাতা : ভয়ঙ্কর হচ্ছে করোনা পরিস্থিতি। এই পরিস্থিতিতে CBSE র পর  এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল CISCE । পিছিয়ে গেল আইসিএসই এবং আইএসসি পরীক্ষা। ক্লাস ১০ ও ১২ এর ফাইনাল পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বোর্ড। ক্লাস টেনের পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের ঐচ্ছিক করা হল। কবে হবে পরীক্ষা, সেই সিদ্ধান্ত হবে জুনের প্রথম সপ্তাহে। 

 দেশে কোভিড সংক্রমণ যে হারে বাড়ছে, সেই কথা মাথায় রেখেই  বুধবার সিবিএসই পরীক্ষার ক্ষেত্রে বড় সিদ্ধান্ত নেয় কেন্দ্র। শুক্রবারও প্রায় একই পথে হাঁটল CISCE । জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার নয়া সূচির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘বর্তমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। জুন মাসের প্রথম সপ্তাহে পরীক্ষার তারিখ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে’।

বুধবার দুপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিষয়ে বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে। বৈঠকে হাজির ছিলেন অন্যান্য আধিকারিকরাও। সেখানেই সিবিএসই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে করোনার দাপট বাড়ায় সিবিএসই-র এ বছরের দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা স্থগিত রাখার দাবি ওঠে। কংগ্রেস, আম আদমি পার্টি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল সিবিএসই-র বোর্ড পরীক্ষা স্থগিত রাখার আর্জি জানিয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল মঙ্গলবার কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) পরীক্ষা রদের আর্জি জানান। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পরীক্ষায় সামিল থাকবে প্রায় ছয় লক্ষ পড়ুয়া এবং সেইসঙ্গে এক লক্ষ শিক্ষকও থাকবেন। ফলে পরীক্ষা কেন্দ্রগুলি কোভিড ১৯ হটস্পট হয়ে উঠতে পারে, এমন আশঙ্কা থেকেই যাচ্ছে। দিল্লিতে মহামারীর চতুর্থ ঢেউ খুবই মারাত্মক হয়ে উঠেছে এবং এর প্রভাব তরুণ ও শিশুদের ওপর পড়ছে। তাই সিবিএসই-কে বোর্ড পরীক্ষা রদের আর্জি জানাচ্ছি।

 

দ্বাদশ ও দশমের  প্রায় লক্ষ পড়ুয়াও অনলাইন পিটিশনে এ বছরের বোর্ড পরীক্ষা বাতিলের দাবি তোলে। কংগ্রেস নেতা রাহুল গাঁধী ও প্রিয়ঙ্কা গাঁধী, এমনকি অভিনেতা সোনু সুদের মতো ব্যক্তিরা পড়ুয়াদের দাবি সমর্থন করেন।




Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget