এক্সপ্লোর

CTET Result 2024: কেন্দ্রের টেটের ফল প্রকাশিত, কীভাবে দেখবেন ? চ্যালেঞ্জ করা যাবে ?

CTET 2024 See Result and Challenge Process If Any: কেন্দ্রের টেটের ফল প্রকাশিত হল। কীভাবে রেজাল্ট দেখবেন। চ্যালেঞ্জের সুযোগ কি রয়েছে?

কলকাতা: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। একই দিনে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট/সিটিইটি) ২০২৪ পরীক্ষার ফলপ্রকাশ করল বোর্ড। সিটিইটি-এর অফিসিয়াল সাইটে গেলে স্কোরকার্ড ডাউনলোড করা যাবে। ২০২৪ সালে দেশের ১৩০ টি শহরের ৩১০০ কেন্দ্রে এই পরীক্ষা হয়। কম বেশি ২৬ লক্ষ চাকুরি প্রার্থী এইবারের পরীক্ষায় বসেন। এর মধ্যে প্রথম পত্রের পরীক্ষা দেন কমবেশি ১০ লক্ষ। পেপার ওয়ানের এই পরীক্ষা প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের পড়াবেন এমন পরীক্ষার্থীদের জন্য। দ্বিতীয় পত্রের পরীক্ষা দেন ১৭ লক্ষ পরীক্ষার্থী। পেপার টু-এর এই পরীক্ষা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পড়াবেন এমন পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত।

কীভাবে দেখা যাবে রেজাল্ট (How to check CTET Result 2024)

  • প্রথমে সিটেটের অফিসিয়াল সাইটে যেতে হবে।
  • সেখানে স্ক্রোল করে সিটেট জানুয়ারি রেজাল্ট ২০২৪ অপশনটি পাওয়া যাবে।
  • এতে ক্লিক করতে হবে।
  • এর পর একটি নতুন উইন্ডো খুলে যাবে। 
  • সেখানে রোল নম্বর দিয়ে সাবমিট করতে হবে।
  • সাবমিট করলে রেজাল্ট পিডিএফ দেখা যাবে। 
  • এর একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে।

পরীক্ষায় পাশ করার ন্যূনতম মার্কস

অসংরক্ষিত শ্রেণিভুক্তদের ৬০ শতাংশ নম্বর পেতে হবে। অন্যদিকে এসসি, এসটি, ওবিসি প্রার্থীদের কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। স্কোরকার্ডের সঙ্গে বোর্ডের তরফে এলিজিবিলিটি সার্টিফিকেট দেওয়া হবে। সিটেট-এর পরীক্ষায় নির্দিষ্ট কাট-অফ-এর বেশি পেলে সেই সার্টিফিকেট দেওয়া হবে। মার্কশিট ও সার্টিফিকেটে ডিজিটাল সাইন থাকবে বলে জানিয়েছে বোর্ড। আইটি অ্যাক্টের অধীনে সেই ডিজিটাল সাইনকেই আইনিভাবে অনুমোদিত বলে গণ্য করা হবে।

রেজাল্টের রিএভ্যালুয়েশন

সিটেট-এ প্রাপ্ত রেজাল্টর রিএভ্যালুয়েশন করা হবে না বলে জানিয়েছে বোর্ড। এমনকি রিচেকও করা হবে না। এর আগে ৭ ফেব্রুয়ারি একটি নোটিশ দেয় বোর্ড। সেখানে অ্যানসার কি চ্যালেঞ্জের সুযোগ দেওয়া হয় পরীক্ষার্থীদের।

গত বছরেই শুরু আবেদন 

২০২৪ সালের সিটেট পরীক্ষার আবেদন গত বছর শুরু হয়েছিল। ৩ নভেম্বর এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। ২৩ নভেম্বর আবেদন প্রক্রিয়া শেষ করা হয়। আবেদনের খরচও উক্ত দিনের মধ্যে জমা করতে হয়েছিল পরীক্ষার্থীদের। এর পর চলতি বছর ২১ জানুয়ারি এই পরীক্ষা নেওয়া হয়। সব মিলিয়ে মোট ২০টি ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছিল।

আরও পড়ুন - Higher Secondary Examination 2024: ২০২৫ থেকে উচ্চমাধ্যমিকের অ্যাডমিটে বড় বদল, কী জানালেন সংসদ সভাপতি

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget