এক্সপ্লোর

Higher Secondary Examination 2024: ২০২৫ থেকে উচ্চমাধ্যমিকের অ্যাডমিটে বড় বদল, কী জানালেন সংসদ সভাপতি

Higher Secondary Exam Admit Card Changes: উচ্চমাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম থাকে না। যার ফলে প্রথম দিনই বিভ্রান্তির শিকার হয় মালদার কিছু পরীক্ষার্থী।

কলকাতা: পরীক্ষার অ্যাডমিট কার্ডে পরীক্ষাকেন্দ্রের নাম লেখা থাকার কথা। তেমনটাই হয়ে থাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে। মাধ্যমিক হোক বা চাকরির পরীক্ষা - আদর্শ নিয়ম হিসেবে এটাই মেনে চলা হয়। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কিছু বছর যাবৎ সেই ব্যবস্থা তুলে দেওয়া হয়েছিল। ২০২৪ সালের পরীক্ষা প্রযুক্তির দিক থেকে যথেষ্ট আঁটোসাঁটো করা হয়। তার পরও  অ্যাডমিট কার্ডে থেকে গিয়েছে সেই ছোট্ট গলদ। আর তার ফলেই বিভ্রান্তি তৈরি হল মালদায়। মালদার একটি স্কুলের পড়ুয়ারা ঠিক পরীক্ষা কেন্দ্রের বদলে ভুল কেন্দ্রে চলে যান। যদিও পরে সংসদের কর্মীরাই গোটা পরিস্থিতি সামাল দেন। এই ঘটনা থেকে ব্যবস্থাপনার মধ্যে খামতি রয়েছে বলে বুঝতে পেরেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। সে কথা স্বীকার করে ভুল শুধরে নেওয়ার আশ্বাস দেন তিনি।

মালদায় পরীক্ষার্থীদের বিভ্রান্তি

উচ্চ মাধ্য়মিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে কিছু বছর যাবৎ পরীক্ষাকেন্দ্র লেখার রীতি তুলে দেওয়া হয়েছে। তার বদলে পরীক্ষার্থীদের কেন্দ্রের নাম জেনে নিতে হয় স্কুলের প্রধান শিক্ষকের থেকে। নির্দিষ্ট দিনে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হয়। মালদাতেও একটি স্কুলের পরীক্ষার্থীরা কেন্দ্রের নাম জেনে আসেন স্কুলের প্রধান শিক্ষকের থেকে। কিন্তু প্রথম দিন পরীক্ষা দিতে গিয়ে দেখা যায়, আদৌ সেখানে সিট পড়েনি তাদের। বেশ কয়েকজন পরীক্ষার্থী এর জেরে বিভ্রান্তিতে পড়েন। প্রধান শিক্ষকের ভুলেই পরীক্ষার্থীরা ভুল কেন্দ্রে চলে যান।

সংসদের দ্রুত ব্যবস্থা

ওই পরীক্ষাকেন্দ্রেই উপস্থিত ছিলেন সংসদের তরফে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। তারা ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেন। তাদের তত্ত্বাবধানেই পরীক্ষার্থীরা সঠিক কেন্দ্রে পৌঁছে যান। এই দিন পরীক্ষা শেষে এই ঘটনার কথা উল্লেখ করেন সংসদ সভাপতি। পরের বছর অর্থাৎ ২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকে এমন বিভ্রান্তি হবে না বলেও জানিয়েছেন। ২০২৫ সাল থেকে অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম উল্লেখ করা থাকবে বলে আশ্বাস দেন তিনি।

কী বললেন সংসদ সভাপতি

মালদার ঘটনায় পরীক্ষার্থীরা সময়ের অনেক আগেই ভুল কেন্দ্রে পৌঁছেছিল। ফলে সেখানে থাকা সংসদের কর্মীরা তাদের সময়মতো ঠিক কেন্দ্রে পৌঁছে দিতে পেরেছে। এই ঘটনা পরেরবার হবে না বলে জানিয়েছেন তিনি। সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের কথায়, পরের বার থেকে অ্যাডমিট কার্ডে কেন্দ্রের নাম লেখা থাকবে। তিনি জানান, কিছু বছর আগে পর্যন্তও এই নিয়ম ছিল। পরে তা তুলে দিয়ে স্কুলে স্কুলে কেন্দ্রের নাম পাঠিয়ে দেওয়া হত। প্রধান শিক্ষক সেটি পড়ুয়াদের জানিয়ে দিতেন। পরের বছর থেকে আগের নিয়ম ফেরানো হবে বলে জানান তিনি।

আরও পড়ুন - Higher Secondary Examination 2024: আগামীকাল শুরু উচ্চমাধ্যমিক, পরীক্ষাকেন্দ্র থেকে হলে নিষিদ্ধ কী কী?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget