এক্সপ্লোর

CUET: কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় আসছে বদল, পাল্টে যাবে পরীক্ষার ধরন ? জানাল ইউজিসি

CUET 2025: ইউজিসির চেয়ারম্যান এও জানিয়েছেন যে ২০২৫ সালের জন্য CUET UG কিংবা CUET PG-র নিয়মের বিষয়ে একটি নতুন ড্রাফট ইস্যু করা হবে। কী জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান ?

CUET 2025: আগামী বছর ২০২৫ সালের সেন্ট্রাল ইউনিভার্সিটি এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সংক্ষেপে সিইউইটির (CUET 2025) নিয়মে বেশ কিছু বদল আসতে চলেছে। বদলে যাবে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। মূলত এই পরীক্ষা দিয়েই ছাত্র-ছাত্রীরা স্নাতক বা স্নাতকোত্তরে ভর্তি হওয়ার সুযোগ পান। সম্প্রতি একটি বিশেষজ্ঞ প্যানেল (CUET Rules) এই বদলগুলি নিয়ে আলোচনা করছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান (UGC Chairman) জগদীশ কুমার এই বদলের ব্যাপারে তথ্য জানিয়েছেন।

ইউজিসির চেয়ারম্যান এও জানিয়েছেন যে ২০২৫ সালের জন্য CUET UG কিংবা CUET PG-র নিয়মের বিষয়ে একটি নতুন ড্রাফট ইস্যু করা হবে। এই বদলের জন্য প্রস্তাব বা পরামর্শ বা মতামত নেওয়া হবে ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষক এবং সমস্ত প্রতিষ্ঠানগুলির থেকে। আর এই মতামত গ্রহণের পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই নিয়মে বদল আনার বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে, যে কমিটি মূলত তাদের আলোচনার মাধ্যমে পর্যালোচনা করবে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই প্রবেশিকা পরীক্ষা আরও কীভাবে তাৎপর্যপূর্ণ করে তোলা যায়।

কী জানিয়েছেন ইউজিসির চেয়ারম্যান

আগের বছরের ফিডব্যাক অনুসারে ইউজিসির চেয়ারম্যান জগদীশ কুমার জানিয়েছেন যে এই প্রবেশিকা পরীক্ষায় যে সমস্ত ছাত্র-ছাত্রী বসবেন, তাদের জন্য একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা হবে। নিরন্তর উন্নতির চেষ্টা চলবে এবং কিছু ইতিবাচক সাংগাঠনিক উন্নয়নের জন্য কাজ করবে ইউজিসি। এই পরীক্ষার নানা দিক নিয়ে চিন্তাভাবনা চলছে ইউজিসির তরফে। পরীক্ষার পদ্ধতি বা প্যাটার্ন, কী কী উন্নতির জায়গা রয়েছে, কতগুলি পেপারে পরীক্ষা নেওয়া হবে, কতক্ষণ ধরে হবে একেকটি পরীক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা চলছে।

এই বছর পরীক্ষা হয়েছে হাইব্রিড মোডে

এই বছর ২০২৪ সালে এই কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রবেশিকা পরীক্ষা প্রথমবার আয়োজিত হয়েছে হাইব্রিড মোডে। তবে দিল্লিতে এই পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বাতিল হয়ে যায়, আর তাই পরীক্ষা দিতে আসা ছাত্র-ছাত্রীরা পরীক্ষাকেন্দ্রে এসে সমস্যার সম্মুখীন হন। আর তাই এই আলোচনায় পরীক্ষা পরিচালনার লজিস্টিকস নিয়েও কথা বলা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Khan Sir: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খান স্যার, চলছে চিকিৎসা- এখন কেমন আছেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা

ভিডিও

Census 2027: ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জনগণনার কার্যক্রম, রাজ্যে পিছোচ্ছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
Firhad Hakim |
Strait of Hormuz: ভারতের জন্য সুখবর! পণ্যবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলল ইরান
Baduria TMC-BJP Clash | তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান ঘিরে প্রকাশ্য়ে বিজেপির গোষ্ঠীকোন্দল
Suvedu Adhikari on DA |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget