এক্সপ্লোর

Khan Sir: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি খান স্যার, চলছে চিকিৎসা- এখন কেমন আছেন ?

Khan Sir Health Update: শুক্রবার বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের প্রতিবাদ জমায়েতে সামিল হওয়ার পরেই শারীরিক অসুস্থতার (Khan Sir Hospitalised) কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Khan Sir Health Update: বিহারের জনপ্রিয় শিক্ষক এবং ইউটিউবার খান স্যার হাসপাতালে ভর্তি। শুক্রবার বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার্থীদের প্রতিবাদ জমায়েতে সামিল হওয়ার পরেই শারীরিক অসুস্থতার (Khan Sir Hospitalised) কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদ চলাকালীনই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এখন তাঁকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল রাতেই ভর্তি করা হয়েছে তাঁকে। সমাজমাধ্যমে বেশ কিছু ছবি এমন ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন খান স্যার (Khan Sir), চলছে স্যালাইন। জানা যাচ্ছে মূলত ডিহাইড্রেশনের কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। এখন কেমন আছেন ?

জানা গিয়েছে যে মূলত ডিহাইড্রেশন এবং ক্লান্তির কারণেই অসুস্থ হয়ে পড়েছিলেন খান স্যার। একটি বেসরকারি হাসপাতালে (Khan Sir Hospitalised) ভর্তি করা হয়েছে তাঁকে। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে যে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন খান স্যার, তাঁর মুখে লাগানো রয়েছে নেবুলাইজার। হাতে লাগানো রয়েছে ড্রিপ। আবার কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে তিনি উঠে বসেছেন এবং পরিচারিকার কাছ থেকে কিছু একটা নিচ্ছেন হাত বাড়িয়ে। এখনও হাসপাতাল থেকে তাঁকে ছাড়া হয়নি। জানা যাচ্ছে সম্ভবত আজ রাতের মধ্যে সুস্থ হয়ে ছাড়া পাবেন তিনি।

https://twitter.com/ChapraZila/status/1865398503016473025

গত শুক্রবার বিপিএসসি পরীক্ষার্থীদের প্রতিবাদ জমায়েতে পুলিশ লাঠিচার্জ করার পরেই ছাত্র-ছাত্রীদের দাবিপূরণের উদ্দেশে সেখানে হাজির হন খান স্যার। পাটনার গর্দনীবাগ এলাকায় চলছিল এই জমায়েত। সেইদিনই রাতের দিকে গর্দনীবাগ থানার পুলিশ খান স্যারকে (Khan Sir Hospitalised) আটক করে থানায় নিয়ে যায়, যদিও মধ্যরাতেই তাঁকে আবার ছেড়ে দেওয়া হয়। খান স্যারের দাবি একটাই ছিল যতক্ষণ না পর্যন্ত ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নর্মালাইজেশন প্রত্যাহার করা হচ্ছে, ততক্ষণ তিনি একইভাবে এই প্রতিবাদে ধর্নায় অনড় থাকবেন।

তবে তাঁকে যে পুলিশ গ্রেফতার করেছে এই খবর ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে, তা নিয়ে তোলপাড়ও কিছু কম হয়নি। তবে পাটনা পুলিশের পক্ষ থেকে গ্রেফতারির দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং এই খবর ছড়ানোর জন্য খান স্যারের প্রতিষ্ঠান খান গ্লোবাল স্টাডিজের উপর এফআইআর দায়ের করেছে পাটনা পুলিশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Khan Sir: ছাড়া পেলেন খান স্যার, পরীক্ষার্থীদের দাবিতে এখনও অনড়- কী বললেন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
Independence Day: দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য
দু'দিনই পতাকা উত্তোলন হয়, হয় দেশব্যাপী উৎসব, তবে প্রজাতন্ত্র ও স্বাধীনতা দিবসে রয়েছে বহু পার্থক্য

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget