এক্সপ্লোর

Byju's Cost-Cutting Move: খরচ কমানোর চেষ্টা, শতাধিকের বেশি টিউশন সেন্টার বন্ধের পথে এই শিক্ষা সংস্থা

Byju's: গত সপ্তাহে সংস্থার তরফে সমস্ত কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই দেশজুড়ে থাকা অফলাইন টিউশন সেন্টারগুলি ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

নয়াদিল্লি: খরচ কমাতে (Byju's Cost-Cutting Move) এবার ২০০টির বেশি অফলাইন টিউশন সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিল বিখ্যাত শিক্ষা সংক্রান্ত পরিষেবা প্রদানকারী সংস্থা Byju’s। সংস্থা সূত্রে জানা গেছে,ভারতজুড়ে ৩০০টি অফলাইন টিউশন সেন্টারের মাধ্যমে শিক্ষা সংক্রান্ত পরিষেবা দেয় তারা। কিন্তু,বর্তমানে তাদের খারাপ আর্থিক পরিস্থিতির কারণে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ২০০টি অফলাইন টিউশন সেন্টার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। আগামী মাস অর্থাৎ এপ্রিলে তাদের এই পরিকল্পনা বাস্তবায়িত করার কথা রয়েছে বলেও জানা গেছে। ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে ৫০টি অফলাইন টিউশন সেন্টার বন্ধ করে দেওয়ার মধ্যে দিয়ে তার সূচনাও করে দিয়েছে সংস্থা।

প্রসঙ্গত উল্লেখ্য, Byju’s টিউশন সেন্টার বা বিটিসি (BTC) গুলোকেই সংস্থার প্রাথমিক বৃদ্ধির কারণ বা প্রাইমারি গ্রোথ ইঞ্জিন বলে মনে করা হয়। যা ২০২৩ সালের প্রথম কয়েক মাসে প্রচুর টিউশন সেন্টার খোলার মধ্যে দিয়ে পরিলক্ষিতও হয়েছিল। তবে তাদের টিউশন সেন্টারগুলি বন্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে এর আগে সংস্থার তরফে এই বিষয়ে কোনও জবাব দেওয়া হয়নি। 

কিন্তু, গত সপ্তাহে সংস্থার তরফে তাদের সমস্ত কর্মীদের বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। সংস্থাটির আর্থিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণেই দেশজুড়ে থাকা অফিস বা অফলাইন টিউশন সেন্টারগুলি ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে। ভারতের বিভিন্ন প্রান্তে থাকা ৩০০টি অফলাইন সেন্টারগুলিতে কর্মরত সমস্ত কর্মীদের এই নির্দেশই দেওয়া হয়েছে। 

সংস্থাটির কর্মীদের সূত্রে জানা গেছে, লিজের মেয়াদ ফুরিয়ে যাওয়ার কারণে সংস্থার তরফে ভাড়া নেওয়া অফিসগুলি ছেড়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র কর্নাটকের রাজধানী বেঙ্গালুরুতে থাকা সংস্থার সদর দফতরটি চালু রাখা হয়েছে। আরও খবর পাওয়া গেছে যে Byju's ইন্ডিয়ার সিইও অর্জুন মোহন নতুন করে সংস্থার পরিকাঠামো ঢেলে সাজানোর চেষ্টা করছেন। আর এই বিষয়টি নিয়ে কয়েকজন বিনিয়োগকারীর সঙ্গে তাঁর সংঘাতের ফলেই পরিস্থিতির বদল হয়েছে। 

এদিকে সংস্থার এই সিদ্ধান্তের কথা জানাজানি হতেই উদ্বেগ বেড়েছে এই সংস্থার সঙ্গে যুক্ত থাকা কর্মী ও পরিষেবা গ্রহণকারী পড়ুয়ারা। দেশজুড়ে ছড়িয়ে থাকা ২০০টি অফলাইন টিউশন সেন্টার বন্ধ হলে তাদের কী হাল হবে তা নিয়েই বেড়েছে চিন্তা।

আরও পড়ুন: নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান ? পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের রেজিস্ট্রেশন শুরু- কতদিন চলবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment : ১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
১৫ অগাস্ট থেকে বড় চাকরির সুযোগ, ভারতী. রেলে ১৪২১ পদে হচ্ছে নিয়োগ
UPSC Success Story: ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
ভোর ৪টেয় উঠে পড়তেন, দিনে ৮ ঘণ্টা চাকরি! রেললাইনের গ্যাংম্যান থেকে IPS, কীভাবে UPSC জয় করলেন প্রহ্লাদ?
Government Jobs : সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
সরকারি চাকরির ছড়াছড়ি, অগাস্টে SBI, BOB, NTPC ছাড়াও বহু পদে নিয়োগ, আবেদনের লাস্ট ডেট কবে ?  
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget