এক্সপ্লোর

FIITJEE Coaching Centre: হঠাৎ বন্ধ হল FIITJEE-র বহু কোচিং সেন্টার, বিপাকে বহু পড়ুয়া; কী ঘটেছে ?

FIITJEE Coaching Centres Shut Down: উত্তর ভারতের বেশ কিছু ফিটজি কোচিং সেন্টারে তালা ঝুলল। এখনও পর্যন্ত জানা গিয়েছে মোট ৮টি সেন্টার (New Delhi) এভাবে আকস্মিক বন্ধ হয়ে গিয়েছে গত এক সপ্তাহের মধ্যে।

নয়াদিল্লি: পরপর একাধিক কোচিং সেন্টার বন্ধ হয়ে গেল হঠাৎ করে। উত্তর ভারতের বেশ কিছু ফিটজি কোচিং সেন্টারে তালা ঝুলল। এখনও পর্যন্ত জানা গিয়েছে মোট ৮টি সেন্টার (New Delhi) এভাবে আকস্মিক বন্ধ হয়ে গিয়েছে গত এক সপ্তাহের মধ্যে। ফোরাম ফর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সংক্ষেপে ফিটজি সংস্থার শিক্ষকদের তরফে অভিযোগ এসেছিল যে তাদের বেতন (FIITJEE) বাকি পরে গিয়েছে। আর তাই একের পর এক শিক্ষক সংস্থা ছাড়ছিলেন, এখন বিপাকে হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।

মূলত নয়ডা, গাজিয়াবাদ, ভোপাল, বারাণসী, দিল্লি, পাটনার ফিটজি কোচিং সেন্টার বন্ধ হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশের মীরাটে সম্প্রতি এই কোচিং সেন্টার বন্ধ হয়ে গিয়েছে। আধিকারিকদের তরফে জানা গিয়েছে, এই কোচিং সেন্টারের প্রশাসন সাময়িকভাবে নয়ডা থেকে শিক্ষকদের নিয়ে এসে সেন্টারে পড়াশোনা চালু রাখার চেষ্টাও করেছিলেন, কিন্তু তাতে খুব বেশিদিন এই ব্যবস্থা চালানো সম্ভব হয়নি। এই ঘটনার পরে বাধ্য হয়ে সংস্থা বন্ধ করে দিতে হয় ফিটজি প্রশাসনকে।

বহু অভিভাবক সংস্থার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, জানিয়েছেন যে এই বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কোনোরকম নোটিশ বা বিজ্ঞপ্তি না দিয়েই সেন্টার বন্ধ করে দিয়েছেন। এমনকী তারা যে অ্যাডমিশন ফি জমা দিয়েছেন সেটিও রিফান্ড মেলেনি। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে বহু ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকরা সংস্থার বন্ধ হয়ে যাওয়া সেন্টারের বাইরে জমায়েত হয়ে প্রতিবাদ জানাচ্ছেন। মীরাটের একটি ফিটজি সেন্টারে পাঠরত এক শিক্ষার্থীর অভিভাবক সংবাদমাধ্যমে জানান, 'বেশ কিছু রাজ্যে ছয় মাস ধরেই একের পর এক ফিটজি সেন্টার বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে আমাদের বলা হচ্ছে এই সেন্টারগুলি বন্ধ হবে না, আমরা যেন পেমেন্ট করে দিই। ইতিমধ্যেই ৬ লক্ষ টাকা আমি জমা করেছি। তারা সকলের থেকে টাকা নিয়েছে আর আমাদের জানিয়েছে যে ক্লাস চলবে। শিক্ষকরাও যেখানে সংস্থা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তারা জানিয়েছে যে ব্যবস্থা নিয়ন্ত্রণে আনা হবে'।

আরেক অভিভাবক জানান যে তাঁকে এক শিক্ষক বলেছেন এই সংস্থা থেকে বহু শিক্ষক চলে যাবেন কারণ তাদের অনেক টাকা বেতন আটকে দেওয়া হয়েছে। লাইসেন্সিং এবং ফায়ার সেফটি নিয়ম লঙ্ঘন করার জন্য ফিটজির শাখাগুলির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে আগেই। আর এই কারণে সংস্থায় তৈরি হয়েছে আর্থিক সঙ্কট। সারা দেশজুড়ে এখনও পর্যন্ত ৪১টি শহরে মোট ৭২টি শাখা রয়েছে ফিটজির যেখানে মোট ৩০০ জন কর্মী কাজ করেন। আইআইটি, নিট ইত্যাদি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের পড়ানো হয় এই প্রতিষ্ঠানে।

আরও পড়ুন : Deepak Perwani: ভারতের প্রশংসা করে রোষের মুখে পাক ফ্যাশন ডিজাইনার, কে এই দীপক পেরওয়ানি ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget