এক্সপ্লোর

Higher Secondary Exam 2022: পরীক্ষার আগে কোন অংশগুলি পড়তেই হবে? উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের লাস্টমিনিট টিপস

পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অত্যন্ত জরুরি। কারণ সারাবছর পড়াশোনা যে ভাবেই এগিয়ে থাকুক না কেন, শেষ মুহূর্তে নিজের দুর্বলতাগুলি যদি পেরিয়ে আসা যায়,


Higher Secondary Exam 2022: পরীক্ষার আগে কোন অংশগুলি পড়তেই হবে? উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের লাস্টমিনিট টিপস

বিষয়- রাষ্ট্রবিজ্ঞান

শিক্ষক-বিপাশ ধর,উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়

কলকাতা: করোনার কাঁটা পেরিয়ে আগামী মাসে শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। অফলাইন ক্লাস এবং পরীক্ষার দিন পেরিয়ে এবার সশরীরে ক্লাসে বসে পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আর যে কোনও বোর্ড পরীক্ষা ঘিরে উত্তেজনা থেকেই যায়। তাই পরীক্ষার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি অত্যন্ত জরুরি। কারণ সারাবছর পড়াশোনা যে ভাবেই এগিয়ে থাকুক না কেন, শেষ মুহূর্তে নিজের দুর্বলতাগুলি যদি পেরিয়ে আসা যায়, তাহলে কঠিন প্রশ্নেরও মোকাবিলা করা সম্ভব। 

২ এপ্রিল শুরু হচ্ছে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২৭ এপ্রিল রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা। পরীক্ষার আগে কীভাবে প্রস্তুতি নিতে হবে? কীভাবে MCQ, রচনাধর্মী প্রশ্নের উত্তর দিতে হবে? এই যাবতীয় প্রশ্নের উত্তর দিচ্ছেন উত্তরপাড়া রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বিপাশ ধর। 

রাষ্ট্রবিজ্ঞানের নম্বরের বিভাজন : ২৬, ২৪, ৪০ এই নম্বর বিভাজনে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র তৈরি করা হয়। এর মধ্যে MCQ, SAQ  মিলিয়ে যথাক্রমে ২৬, ২৪ নম্বর। আর বাকি ৪০ নম্বরে ৮ নম্বরের ৫টি প্রশ্ন থাকে। যার মধ্যে ভাঙাও থাকতে পারে। অর্থাৎ ৪+৪=৮ হতে পারে আবার ৫+৩=৮ থাকতে পারে। পার্ট এ বলতে রচনাধর্মী প্রশ্ন এবং পার্ট বি হল MCQ, SAQ । রচনাধর্মী প্রশ্নের মধ্যে ভাগ থাকলে নম্বর প্রাপ্তির সম্ভাবনা বেশি থাকে।

প্রশ্ন ব্যাঙ্ক: সিলেবাসের ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে। গ্রুপ এ এবং গ্রুপ বি। অর্থাৎ MCQ, SAQ  আরেকটি অংশ রচনাধর্মী প্রশ্ন। এমন বেশ কয়েকটা অংশ রয়েছে যেখানে আগের পাঠক্রম অনুযায়ী MCQ, SAQ  ছিল না। তথাকথিত প্রশ্নের ব্যাঙ্ক বা পূর্ববর্তী বছরের প্রশ্নের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কারণ বাজার চলতি বই আগের সিলেবাস অনুযায়ী নির্ধারিত। নতুন পাঠক্রম অনুযায়ী প্রশ্ন ব্যাঙ্ক নেই। যে বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, আন্তর্জাতিক রাজনীতির অংশ, মার্কসবাদ, উদারনীতিবাদ, গাঁধীবাদ, ফ্যাসিবাদ- এক্ষেত্রে পরীক্ষার্থীদের অসুবিধা হলেও হতে পারে। পঠনীয় বিষয়গুলি পড়ার পাশাপাশি লিখতে হবে। কোনও একটা অংশ পড়ে হয়ত মনে হচ্ছে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, তাহলে সেটা MCQ  হিসেবে তৈরি করে নেওয়া যেতে পারে। বিদ্যালয়ের শিক্ষকরা যদি এক্ষেত্রে সাহায্য় করে তাহলে ছাত্রদের উপকার হয়।

প্রশ্নের ধরন: অনেক সময় দেখা যায় প্রশ্ন খানিকটা কঠিন হয়েছে। এক্ষেত্রে মূল পঠনীয় বিষয়কে মনে রাখা, তার সঙ্গে যে প্রশ্ন এসেছে তা যুক্তিনিষ্ঠভাবে ভাবতে শেখা জরুরি। কোনও প্রশ্ন ঘুরিয়ে দিলে ঘাবড়ে না গিয়ে যুক্তি দিয়ে ভাবতে হবে। রাষ্ট্রবিজ্ঞান একটি যুক্তিভিত্তিক বিষয়। উত্তরটা বেরিয়ে আসবে কোনও প্রশ্নকে যুক্তি দিয়ে ভাবলে। প্রশ্ন যেমনই আসুক না কেন মাথা ঠান্ডা রাখা খুবই প্রয়োজন। পাশের পরীক্ষার্থী কী করছে, সেটা না ভেবে তথাকথিত কমন নয় এমন প্রশ্নের উত্তর দিতে হবে। নিজের পড়াশোনার উপর ভরসা রাখতে হবে। যতটা সম্ভব পয়েন্ট  ভিত্তিক উত্তর লেখা বাঞ্ছনীয়।

গুরুত্বপূর্ণ অংশ: সবসময় মনে রাখতে হবে গোটা সিলেবাসটাই গুরুত্বপূর্ণ। কোনও একটা অংশ বেশি পড়লেও সিলেবাসটা শেষ করা বাঞ্ছনীয়। উদারনীতিবাদ, গাঁধীবাদ, মার্কসবাদ, আন্তর্জাতিক রাজনীতির অংশগুলিকে বিস্তারিতভাবে পড়তে হবে। কারণ পরিবর্তিত পরিস্থিতিতে এবছর এই অংশ থেকে MCQ, SAQ আসবে। এর আগে অংশগুলি রচনাধর্মী প্রশ্ন হিসেবে পড়া হত।

(লাস্ট মিনিট টিপস সাজেশন মাত্র।  বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ পরীক্ষার্থীদের সুবিধার্থে। তবে একইসঙ্গে নিজস্ব প্রস্তুতি ও আত্মবিশ্বাসের উপর আস্থা রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে পরীক্ষার্থীদের। শুভেচ্ছা)

আরও পড়ুন: Higher Secondary Exam 2022 : কোন কোন অংশগুলোতে জোর দিলেই বেশি নম্বর? রইল উচ্চমাধ্যমিকের বায়োলজির লাস্ট মিনিট সাজেশন

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget