এক্সপ্লোর

SSC Protest : মেয়ের কিডনির অসুখ, রয়েছে দুই বোন-ঝির দায়িত্ব, 'কীকরে বাঁচিয়ে রাখব?' আর্তনাদ চাকরিহারা অশিক্ষক কর্মীর

সুষমা মজুমদার। মুর্শিদাবাদের বিনোদ জুনিয়র ফর গার্লস স্কুলের এই অশিক্ষক কর্মী।  মেয়ে কিডনির সমস্যায় ভুগছে।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা :  চাকরি নেই। নেই আলোর কোনও দিশা। আদালতের নির্দেশে চাকরি চলে গিয়েছে।  শিক্ষকদের পাশাপাশি, পথে নেমেছেন তাঁরাও।  সোমবার সল্টলেকের করুণাময়ীতে আলাদা করে বিক্ষোভ দেখান তাঁরা। রাজ্য সরকার ও SSC-র বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা। এঁদেরই একজন সুষমা মজুমদার। মুর্শিদাবাদের বিনোদ জুনিয়র ফর গার্লস স্কুলের এই অশিক্ষক কর্মী। 

মুর্শিদাবাদ থেকে এসেছেন ইনি। চাকরি হারিয়ে কার্যত পথে বসেছেন এই অশিক্ষক কর্মী। বলছেন, চাকরি গেলে খাব কী? জানালেন, মেয়ে কিডনির সমস্যায় ভুগছে। প্রতি মাসে চিকিৎসার খরচ বিশাল। নিয়মিল চিকিৎসকের পরামর্শে থাকতে হয়। ডাক্তারের ফি থেকে চিকিৎসার খরচ, কোনওটাই সম্ভব নয়, বেতন বন্ধ হয়ে গেলে। বাঁচবে কী করে মেয়েটা ? ডুকরে ডুকরে উঠছেন চাকরি-হারানো মা। 

সুষমা মজুমদার জানালেন,  মাসে খরচ ১০-১২ হাজার টাকা। শুধু মেয়ে নয়, তাঁর দিদি মারা যাওয়ায় দুই বোনঝিও তাঁর কাছেই থাকে। দুই বোন-ঝির ভরনপোষণের দায়িত্ব নেয় না পরিবার। তাই ভরসা মাসিই। সেই মাসিই একদিনে চাকরিহারা। বেরোজগার। কী  ভাবে সংসার চালাবেন, বুঝেই উঠতে পারছেন না ।  

মঙ্গলবার করুণাময়ীতে মধ্যশিক্ষা পর্ষদের অফিসের সামনে চলছে চাকরিহারা অশিক্ষক কর্মীদের অবস্থান-বিক্ষোভ। চাকরি ফেরতের দাবিতে গতকাল সন্ধে ৭টা থেকে অনশন চালিয়ে যাচ্ছেন ৮ জন অশিক্ষক কর্মী। বাইরে অবস্থান করছেন চাকরিহারা গ্রুপ C, গ্রুপ  D কর্মীরা। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচানোর চক্রান্ত চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। যোগ্যদের বেতন দেওয়ার কথা বললে কেন তালিকা প্রকাশ নয়? প্রশ্ন তুলেছেন তাঁরা। এই অবস্থায়, তাঁদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়ে বললেন, 'যারা চাকরি ফিরিয়ে দিয়েছে, তাদের উপর ভরসা করুন। আর যারা আগামী দিনে ফিরিয়ে দিতে পারে, তাদের উপর ভরসা করুন। আইনে মনে রাখবেন, আইনও যেমন আছে, আইন আবার পথও খুলে দেয়। সুতরাং আপনাদের চিন্তা করার কোনও কারণ নেই।'.                

সোমবার  বিক্ষোভ শিক্ষাকর্মীরা প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্টে গিয়ে কেন শুধু চাকরিহারা শিক্ষকদের ফেরাতে সওয়াল করল স্কুল সার্ভিস কমিশন? স্কুলে কি অশিক্ষক কর্মীদের প্রয়োজন হয় না? তাহলে এই দ্বিচারিতা কেন? এর পাশাপাশি, চাকরিহারা শিক্ষকদের মতো তাঁরাও যোগ্য অশিক্ষক কর্মীদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন।  

 

Input By : ব্রতদীপ ভট্টাচার্য

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
News Live Updates: পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
পুজো কমিটির অফিস খালি, আয়োজক, পুলিশ কেউ নেই, চোরবাগান সর্বজনীনে এত মৃত্যুর দায় কার?
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
Chorbagan Sarbojonin Stampede Deaths: ‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা
‘সুদীর্ঘ কর্মজীবনে এমন ঘটনা দেখিনি, সরকারের চরম ব্যর্থতা’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে বললেন প্রাক্তন পুলিশকর্তা

ভিডিও

Durga Puja 2026 | দমদমের হিন্দুস্তান ভলান্টিয়ার্সে ফুটে উঠল একটুকরো পুরুলিয়া
Durga Puja 2026 | স্বপ্নাদেশ পেয়ে শুরু দেবী আরাধনা, দেখুন খণ্ডঘোষের বন্দ্য়োপাধ্য়ায় বাড়ির পুজো
Durga Puja 2026 | সাড়ে ৪০০ বছর আগে শুরু, ঘোষ বাড়িতে বছরভর থাকেন উমা
Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget