এক্সপ্লোর

Just Dial: ৫ দিনেই ১৪ শতাংশ লাফ, মার্চ ত্রৈমাসিকে দারুণ ফলাফল; বিনিয়োগকারীদের নজরে এই স্টক

Just Dial Share Price: আজ শেয়ার বাজারে জাস্ট ডায়ালের শেয়ারের দাম পড়ছে। এক ধাক্কায় ৪ শতাংশ ধস নেমেছে এই শেয়ারে। তবে বিগত ১ মাসে হু হু করে বেড়েছে এই শেয়ারের দাম।

Stock Market News: গতকাল সোমবারের বাজারে লোকাল সার্চ ইঞ্জিন জাস্ট ডায়ালের শেয়ারে ১৩ শতাংশ লাফ দেখা দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে এই শেয়ারের দাম ১০৩৯.৮৯ টাকায় পৌঁছেছে। এই দারুণ বৃদ্ধির কারণ হল ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে সংস্থার (Share Price) দারুণ ফলাফল। এই ফলাফল প্রকাশ পেতেই বিনিয়োগকারীদের (Just Dial) ভরসা বেড়েছে এই স্টকে। গতকালের বাজারে যদিও এই স্টক নিফটি ৫০০ সূচকের সবথেকে শীর্ষস্থানীয় সংস্থাগুলির মধ্যে ছিল।

এই কারণে দাম বেড়েছে সংস্থার শেয়ারের

আজ শেয়ার বাজারে জাস্ট ডায়ালের শেয়ারের দাম পড়ছে। এক ধাক্কায় ৪ শতাংশ ধস নেমেছে এই শেয়ারে। তবে বিগত ১ মাসে হু হু করে বেড়েছে এই শেয়ারের দাম। এমনকী গত ৫ দিনেও দারুণ লাফ দিয়েছে এই শেয়ারের দাম। সংস্থার মার্চ ত্রৈমাসিকের আয় ১১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে যা আগে কখনও হয়নি। ২০২৪-২৫ অর্থবর্ষের ডিসেম্বর ত্রৈমাসিকে ৩.৪ শতাংশ এবং তারও আগে সেপ্টেম্বর ত্রৈমাসিকে ৭.৯ শতাংশ মুনাফা এসেছিল সংস্থার কাছে।

আরেকটি কারণ হল মার্চ ত্রৈমাসিকে সংস্থার কাছে ৫২০০ কোটি টাকারও বেশি নগদ অর্থ রয়েছে যা তাঁর বাজার মূল্যের প্রায় ৬০ শতাংশ। এর ফলে বিনিয়োগকারীদের ভরসা আরও বেড়ে গিয়েছে যে এই সংস্থার শেয়ারে পতনের সম্ভাবনা খুব একটা নেই। সংস্থার মার্জিনও দারুণভাবে বেড়ে গিয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষের সংস্থার অপারেটিং মার্জিন ২৯.৪ শতাংশে উন্নীত হয়েছে পূর্ণ বছরে। এর মানে হল ব্যয়ের থেকে আয় বেশি হয়েছে সংস্থার।

মার্চ ত্রৈমাসিকে নিট মুনাফা কত হয়েছে সংস্থার

মার্চ ত্রৈমাসিকে জাস্ট ডায়াল সংস্থার রেভিনিউ বেড়েছিল মাত্র ০.৭ শতাংশ, যেখানে মার্জিন গত বছরের ২০.১ শতাংশের তুলনায় বেড়ে হয়েছে ২৯.৭ শতাংশ। জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে সংস্থার নিট মুনাফা ছিল ১৫৭.৬ কোটি টাকা। অন্যদিকে অপারেটিং রেভিনিউ ০.৭ শতাংশ বেড়ে হয়েছে ২৮৯ কোটি টাকা।

জাস্ট ডায়ালের প্ল্যাটফর্মে গত মার্চ ত্রৈমাসিকে ইউনিক ভিজিটরের সংখ্যা দাঁড়িয়েছে ১৯১.৩ মিলিয়ন যা বার্ষিক ভিত্তিতে ১১.৮ শতাংশ বেড়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget