এক্সপ্লোর

Jagdeep Dhankhar: ‘সংসদেই সুপ্রিম, নির্বাচিত সাংসদরাই Master’, ফের Supreme Court-কে নিশানা জগদীপ ধনকড়ের

Supreme Court: মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়ে ফের সুপ্রিম কোর্টের সমালোচনা করেছেন ধনকড়।

নয়াদিল্লি: সমালোচনার মুখে পড়েও নিজের অবস্থানে অনড় উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। আবারও সুপ্রিম কোর্টের সমালোচনায় মুখ খুললেন তিনি। ধনকড়ের দাবি,  দেশের সংসদের হাতেই সর্বোচ্চ ক্ষমতা। তাই সংসদের উপর কারও কর্তৃত্ব চলবে না। শুধু তাই নয়, ধকড়ের দাবি, সংসদের নির্বাচিত প্রতিনিধিরাই 'আল্টিমেট মাস্টার্স'। সংবিধানে কী থাকবে, সেই সিদ্ধান্ত তাঁরাই নেবেন। (Jagdeep Dhankhar)

মঙ্গলবার দিল্লি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে গিয়ে ফের সুপ্রিম কোর্টের সমালোচনা করেছেন ধনকড়। তিনি বলেন, "যে প্রধানমন্ত্রী জরুরি অবস্থা জারি করেছিলেন, ১৯৭৭ সালে তাঁর কাঁধে দায়বচাপে। তাই এ ব্যাপারে কোনও সন্দেহ থাকা উচিত নয়... সংসদের উপর কারও কর্তৃত্বের কথা বলা নেই সংবিধানে। দেশের সংসদই চূড়ান্ত। নির্বাচিত প্রতিনিধিরাই আল্টিমেট মাস্টার্স। সংবিধানে কী থাকবে, তাঁরাই ঠিক করবেন।" (Supreme Court)

রাজ্য বিধানসভায় বিল পাস হওয়ার পর রাজ্যপাল এবং রাষ্ট্রপতি অনির্দিষ্ট কালের জন্য় তা আটকে রাখতে পারবেন না বলে সম্প্রতি ঐতিহাসিক রায় দেয় সুপ্রিম কোর্ট। রাজ্যপাল এবং রাষ্ট্রপতিকে এক্তিয়ার স্মরণ করিয়ে দেয় বিল নিয়ে সিদ্ধান্তগ্রহণের জন্য সময়সীমাও বেঁধে দেয় শীর্ষ আদালত। সেই নিয়ে আগেই সুপ্রিম কোর্টের সমালোচনা করেছিলেন ধনকড়। সংবিধানে বিচারব্যবস্থাকে যে ক্ষমতা দেওয়া রয়েছে, তাকে 'পরমাণু অস্ত্র' বলেও উল্লেখ করেন। কিছু বিচারপতি নিজেদের 'Super Parliament' মনে করছেন বলেও দাবি করেন সেই সময়।

ধনকড়ের সেই মন্তব্য নিয়ে সর্বত্র নিন্দার ঝড় ওঠে। এর পর বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেও সুপ্রিম কোর্টের নিন্দা করেন। ওয়াকফ আইন নিয়ে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে যে প্রশ্ন করে, তা নিয়ে আদালত এবং প্রধান বিচারপতির বিরুদ্ধে 'ধর্মযুদ্ধে উস্কানি' দেওয়ার অভিযোগ তোলেন নিশিকান্ত। পরিস্থিতি এমন হয় যে বিজেপি-র সভাপতি জেপি নাড্ডা নিশিকান্তের মন্তব্যে দলের সমর্থন নেই বলে জানান। 

সেই আবহেই ফের সুপ্রিম কোর্টের সমালোচনায় মুখ খুললেন ধনকড়। তাঁর বক্তব্য, "গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ভূমিকা গুরুত্বপূর্ণ। আশ্চর্য বোধ করছি যে সম্প্রতি কেউ কেউ সাংবিধানিক পদগুলিকে আলঙ্কারিক মনে করছেন। দেশের  নাগরিক হোন বা সাংবিধানিক কর্মকর্তাদের ভূমিকা নিয়ে এর চেয়ে ভুল ধারণা হয় না। আমার মনে হয়, দেশের নাগরিকরাই শেষ কথা, আর তাঁদের উপরই গণতন্ত্রের নির্মাণ হয়। প্রত্যেকের কিছু না কিছু ভূমিকা রয়েছে। নাগরিকদের নাড়ির সঙ্গে জড়িয়ে গণতন্ত্র। নাগরিক সচেতন হলে, নাগরিকদের যোগদান পেলেই গণতন্ত্র প্রস্ফুটিত হয়।"

ধনকড় আরও বলেন, "একটি মামলায় সুপ্রিম কোর্ট বলল, মুখবন্ধ সংবিধানের অংশ নয়, অন্য মামলায় বলা হল সেটি সংবিধানের অংশ। গণতন্ত্রে আলোচনা জরুরি। আমাদের নীরবতা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঐতিহ্য ধরে রাখতে হলে চিন্তাশীল মানুষকে এগিয়ে আসতে হবে। দেশের প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস হতে দেওয়া যাবে না, কোনও ব্যক্তির ভাবমূর্তি কলঙ্কিত হতে দিতে পারি না আমরা। সাংবিধানিক কর্মকর্তাদের প্রতিটি কথা সংবিধান দ্বারাই পরিচালিত হয়।"

ধনকড় এবং বিজেপি-র নেতারা যেভাবে তাদের সমালোচনা করছে, তা নিয়ে একদিন আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে সুপ্রিম কোর্ট। মুর্শিদাবাদে অশান্তির ঘটনায় পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চালুর যে আবেদন জমা পড়ে, তা শুনানিতে বিচারপতি বিআর গাভাই বলেন, "আপনারা রাষ্ট্রপতির উদ্দেশে Writ Mandamus জারি করতে বলছেন? এমনিতেই আমাদের বিরুদ্ধে কার্যনির্বাহকারীদের এক্তিয়ারে হস্তক্ষেপ করার অভিযোগ উঠছে।" আর তার পরই ফের সুপ্রিম কোর্টের সমালোচনা করলেন ধনকড়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের
CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget