এক্সপ্লোর

Higher Secondary Pass Marks: ৩ নম্বর কম পেলেও পাশ উচ্চ মাধ্যমিকে, শিক্ষার মান উন্নয়নের চেষ্টায় একাধিক পদক্ষেপ সংসদের

WBCHSE: সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার। তিনি সংবাদ মাধ্যমের সামনে সংসদের দুটো নিয়ম সম্পর্কে জানালেন।

কলকাতা: অবশেষে প্রকাশ হয়েছে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এরই মধ্যে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি ড. পার্থ কর্মকার। তিনি সংবাদ মাধ্যমের সামনে সংসদের (West Bengal Council of Higher Secondary Education) দুটো নিয়ম সম্পর্কে জানালেন।     

প্রথমে, ৯/১ নিয়ম। কোনও বিষয়ে কেউ যদি সর্বোচ্চ ৩ নম্বরের জন্য ফেল করে, তাহলে যে সাবজেক্টে ওই ছাত্র বা ছাত্রী সর্বোচ্চ নম্বর পেয়েছে, সেখান থেকে ৩ নম্বর কেটে নিয়ে, যে সাবজেক্টে ওই ছাত্র ব ছাত্রী ফেল করছে, সেখানে যোগ করে তাকে পাশ করানো হয়। এটা নিয়ম। এটাই হল ৯/১ নিয়ম।       

উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন:

এরপর, ৯/২ নিয়ম। উচ্চ মাধ্যমিকে ২ টো ভাষা থাকে। এর পর থাকে ৩ টে কম্পলসারি ইলেকটিভ সাবজেক্ট আর শেষে থাকে ১ টা অপশনাল ইলেকটিভ সাবজেক্ট। মোট ৬ টা বিষয়। এর মধ্যে সেরা ৫ টা নিয়ে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। কোনও ছাত্র বা ছাত্রী যদি অপশনাল ইলেকটিভ সাবজেক্টে পাশ করে ও  ১ টি কম্পলসারি ইলেকটিভ সাবজেক্টে ফেল করে তাহলে ৯/২ নিয়ম দিয়ে সাবজেক্টগুলোকে বদলে দেওয়া হয়।

হিন্দিতে রেজাল্ট চেক করুন এখানে এবং ইংরেজিতে চেক করুন এখানে ক্লিক করে।

এ ছাড়াও এই নিয়ম অনুযায়ী সংসদ (West Bengal Council of Higher Secondary Education) যে সব বদল করে দেয়, কোনও ছাত্র বা ছাত্রী সেই বদল মানতে না চাইলে, অর্থাৎ আগামী বছর আবার পরীক্ষা দিতে চাইলে তাকে তার মার্কশিট ও সার্টিফিকেট সারেন্ডার করতে হবে।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ড. পার্থ কর্মকার আরও জানালেন যে, এবারের উচ্চ মাধ্যমিকে পরিসংখ্যান ভিত্তিক বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে ফলাফল বিশ্লেষণ করবে সংসদ। প্রতিটা স্কুলের পোর্টালে তাদের যে ফলাফল হয়েছে তার বিশ্লেষণের ব্লকস্প্লটের মাধ্যমে তুলে ধরা হবে। ড. পার্থ কর্মকার জানালেন, "ব্লকস্প্লট এমন এক পরিসংখ্যান চিত্র যা রাজ্যের কয়েক লক্ষ ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরকে সংক্ষিত আকারে তুলে ধরবে।" অর্থাৎ এর মাধ্যমে খুব ভাল বা খুব খারাপ নম্বরকে হিসাব করতে পারবে। এর মাধ্যমে শিক্ষার মান উন্নয়নের চেষ্টায় সংসদ।

Education Loan Information:
Calculate Education Loan EMI

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget