এক্সপ্লোর

জুতো সেলাই করে সংসার সামলে উচ্চমাধ্যমিকে দারুণ সাফল্য, উচ্চশিক্ষার জন্য সরকারি সাহায্যের আশা মালদার মেধাবি ছাত্রর

কিন্তু এভাবে পড়াশোনা চালানো যে খুবই কঠিন, তা জানে সঞ্জয়। কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার অদম্য আগ্রহই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। পড়াশোনা যেভাবেই হোক চালিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ সে।

কলকাতা :লকডাউনে সংসারের হাল ধরতে  জুতো সেলাইয়ের কাজে নেমে পড়তে হয়েছিল তাকে। মালদার এই মেধাবী ছাত্রকে এখনও সেই কাজ চালিয়ে যেতে হচ্ছে। এরইমধ্যে উচ্চমাধ্যমিকের ফল বেরিয়েছে।  দারুণ রেজাল্ট করেছে  সঞ্জয় রবিদাস। তবে বাংলা ও রাষ্ট্রবিজ্ঞানের নম্বর আশানুরূপ হয়নি তার কাছে। এই দুটি বিষয়ে রিভিউ করতে চায় সে। সবমিলিয়ে ৪৫১ নম্বর নিয়ে কলা বিভাগে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাস করেছে সে। ছেলে ভালো রেজাল্ট করলেও বুক কাঁপছে সঞ্জয়ের মায়ের। সঞ্জয়ের ইচ্ছে, ইংরেজি বা ইতিহাস নিয়ে স্নাতক স্তরে পড়াশোনা করার। বড় হয়ে অধ্যাপনার স্বপ্ন তার চোখে। কিন্তু বাধ সেধেছে আর্থিক সামর্থ্য। হত দরিদ্র পরিবারের সন্তান সঞ্জয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী। কিন্তু সেজন্য বাড়ির বাইরে থাকতে হবে। তখন অর্থোপার্জনের কাজ তো আর সামলাতে পারবে না। সেইসঙ্গে রয়েছে থাকা ও খাওয়ার খরচ। তাই আপাতত সেই ইচ্ছে মুলতুবী রেখে বাড়ির কাছাকাছি কোনও কলেজে পড়ার পরিকল্পনা করছে। যাতে কাজের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে পারে। কিন্তু এভাবে পড়াশোনা চালানো যে খুবই কঠিন, তা জানে সঞ্জয়। কিন্তু সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার অদম্য আগ্রহই তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। পড়াশোনা যেভাবেই হোক চালিয়ে নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ সে। লকডাউনের কারণে এবারের উচ্চমাধ্যমিকে একটি বিষয় ভূগোলের পরীক্ষা দিতে পারেনি সঞ্জয়।  তার মা জমিতে নিড়ানির কাজ করে সংসার চালাতেন। কিন্তু লকডাউনে সেই কাজ বন্ধ হওয়ায় আটান্তরে পড়ে পরিবার। মালদার হরিশ্চন্দ্রপুরের কনুয়া বাজারের মোড়ে অস্থায়ীভাবে জুতো সেলাইয়ের কাজ শুরু করে কনুয়া ভবানীপুর হাইস্কুলের ফার্স্ট বয়। সেই কাজ এখনও চালিয়ে যেতে হচ্ছে তাকে। লকডাউনে মেধাবি ছাত্রের পরিবারের দুরবস্থার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় কিছু সরকারি সাহায্য পেয়েছিল সঞ্জয়ের পরিবার। পরবর্তী পর্বের পড়াশোনার জন্য সরকারি সাহায্যের আশা করছে মেধাবি এই ছাত্র। সঞ্জয় বলেছে, সরকারি কোনও সাহায্য পেলে খুবই ভালো হত। পরিস্থিতি কিছুটা সহজ হত। ২০১৮ সালে প্রথম দুরন্ত রেজাল্ট করে গোটা স্কুলের নজর কেড়েছিল সঞ্জয়। উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষাতেও প্রথম হয় সে।   ২০০৩ সালে সঞ্জয়ের বাবা মারা যান। ছোটবেলায়ও জুতো সেলাই করেছে সঞ্জয়। অভাব অনটনের সংসারে গত ৭-৮ বছর ধরে সঞ্জয় জুতো সেলাই করে মায়ের পাশে দাঁড়িয়েছে। সংসার টানার পাশাপাশি পড়াশোনাও করছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Child Death: হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
হোমওয়ার্ক না করায় শিক্ষিকার মার খাওয়ার ভয়! মর্মান্তিক পরিণতি হল LKG পড়ুয়ার
Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget