এক্সপ্লোর

Success Story: ফুসফুস বিকল, সর্বক্ষণ অক্সিজেন সাপোর্টে ! মৃত্যুর ২ বছর আগে IAS হওয়ার জেদে এভাবেই UPSC দেন; মনোবল জোগাবে লতিশার কাহিনি

IAS Aspirant Latheesha Ansari: জন্ম থেকেই বিরল হাড়ের রোগ আর ফুসফুসের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল লতিশার। ঠিক করে দাঁড়িয়ে থাকতে বা হাঁটতেও পারতেন না ভাল করে।

ভারতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় প্রতি বছর লক্ষ লক্ষ ছেলেমেয়ে। এদের মধ্যে অনেকেরই অনুপ্রেরণামূলক কাহিনি রয়েছে। কিন্তু কেরালার আইএএস প্রার্থী লতিশা আনসারির দৃঢ় সংকল্পের কাছে সমস্ত পরীক্ষার্থীর সাহস ও স্বপ্ন যেন খানিক হলেও ম্লান হয়ে যায়। সর্বক্ষণ অক্সিজেন সিলিন্ডারের উপর নির্ভর করে থাকা এই মহিলা অদম্য জেদে সেই অক্সিজেন সাপোর্ট নিয়েই বসেছিলেন ইউপিএসসি পরীক্ষায়। মাত্র ২৭ বছরেই মৃত্যু হয় তাঁর, তবে মৃত্যুর ২ বছর আগে অদম্য জেদে তিনি ইউপিএসসির প্রস্তুতি নিয়ে এই পরীক্ষায় বসেন।

জন্ম থেকেই বিরল হাড়ের রোগ আর ফুসফুসের উচ্চ রক্তচাপের সমস্যা ছিল লতিশার। ঠিক করে দাঁড়িয়ে থাকতে বা হাঁটতেও পারতেন না ভাল করে। লতিশার বাবা সবসময় তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। মেয়ের প্রতি অসম্ভব যত্ন করেছিলেন তিনি এবং তাঁকে স্কুল-কলেজে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছিলেন তাঁর বাবাই।

দৃঢ়চিত্ত লতিশা একের পর এক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে থাকেন, তাঁর বাবার বুক ভরে ওঠে গর্বে। আর তারপর থেকেই ভারতের কঠিনতম পরীক্ষা ইউপিএসসির জন্য প্রস্তুতি নেওয়ার স্বপ্ন দেখেন লতিশা। এক ভয়াবহ অসুস্থতায় ভুগছিলেন লতিশা যা তার ফুসফুসকে প্রভাবিত করেছিল, আর শ্বাস-প্রশ্বাস নেওয়ার জন্য তাঁকে সবসময় অক্সিজেনের সাহায্য নিতে হত। সর্বক্ষণ অক্সিজেন সাপোর্টে থাকতে হত তাঁকে। তাঁর জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে উচ্চাকাঙ্ক্ষা ছেড়ে দিত সবকিছুর। কিন্তু লতিশা ছিলেন একজন সাহসী নারী। তিনি কোনও বাধাকে বড় না মেনে প্রতিকূলতার মধ্য দিয়েই আইএএস হওয়ার পড়াশোনা চালিয়ে গিয়েছেন। এমন একজন সরকারি কর্মী হতে চেয়েছিলেন তিনি যার মাধ্যমে তিনি অসংখ্য মানুষের সেবা করতে পারেন।

২০১৯ সালে লতিশা তাঁর পরিবারের সঙ্গে অক্সিজেন সিলিন্ডার নিয়ে পরীক্ষাকেন্দ্রে যান। পরীক্ষার উপরেই তাঁর সম্পূর্ণ মনোযোগ ছিল। অক্সিজেন মেশিন তার পাশে রেখে দেওয়া ছিল, সেই মেশিন ঠিকমত কাজ করত আর তিনি পরীক্ষায় কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতেন। আর এভাবেই তিনি প্রমাণ করেছেন যে আপনার সীমাবদ্ধতা বা প্রতিকূলতাই নয় বরং আপনার অধ্যবসায়ই একমাত্র আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে।

তাঁর চিকিৎসার সময় তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে বহুবার। আর চিকিৎসার সময় লতিশা তাঁর বাবাকে জানিয়েছিলেন যে তিনি কখনও দাঁড়িয়ে থাকতে পারেননি, তাঁকে যেন একবারের জন্য হলেও দাঁড়াতে সাহায্য করা হয়। আর এই অনুরোধ রাখতে তাঁর বাবা তাঁর হাত ধরে দুই ঘণ্টা যাবৎ তাঁকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করেন। আর জীবনের সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এটাই ছিল লতিশার শেষ জয়। ২০২১ সালের ১৬ জুন মাত্র ২৭ বছর বয়সে লতিশার মৃত্যু হয়। আর আজও তাঁর কথা স্মরণে রেখে বহু প্রতিবন্ধী প্রার্থী হাল না ছাড়ার দৃপ্ত স্লোগানে উদ্বুব্ধ হয়ে ওঠেন।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget