এক্সপ্লোর

IAS Puja Khedkar: প্রশিক্ষণ স্থগিত করল সরকার, জাল নথি বিতর্কে কী বললেন শিক্ষানবিশ IAS পূজা ?

Puja Khedkar Breaks Silence: মহারাষ্ট্র সরকারের জেলা প্রশিক্ষণ কর্মশালা থেকে পূজা খেড়কারকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এরই সঙ্গে সাংবাদিকদের সামনে প্রথম মুখ খোলেন তিনি।

কলকাতা: মহারাষ্ট্র সরকার সম্প্রতি শিক্ষানবিশ আইএএস পূজা খেড়কারের প্রশিক্ষণ প্রক্রিয়া স্থগিত করেছে এবং তাঁর প্রবেশনকে বাতিল করেছে। পূজা খেড়কারকে নিয়েই দেশ জুড়ে বিতর্ক এখন চরমে। এর পাশাপাশি পূজাকে (IAS Puja Khedkar) আগামী ২৩ জুলাইয়ের মধ্যে মুসৌরিতে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল অ্যাকাডেমি অফ অ্যাডমিনিস্ট্রেশনে ডেকে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবারই প্রশিক্ষণরত সিভিল সার্ভেন্ট পূজাকে (Puja Khedkar Controversy) জেলা প্রশিক্ষণ কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই প্রথম সাংবাদিকদের সামনে মুখ খুললেন তিনি। কী বললেন পূজা ?

অতিরিক্ত মুখ্য সম্পাদক নীতীন গাডরে চিঠিতে তাঁকে জানিয়েছেন যে, অবিলম্বে মুসৌরির IAS অ্যাকাডেমি তাঁর জেলা প্রশিক্ষণ কর্মশালা স্থগিত করেছে এবং আগামী কর্মকান্ড না জানানো পর্যন্ত এই নির্দেশ মান্য করতে বলেছে। তাঁকে (Puja Khedkar Controversy) দফতরে ডেকে পাঠানোও হবে বলা হয়েছে। এর মাধ্যমেই মহারাষ্ট্র সরকারের জেলা প্রশিক্ষণ কর্মশালা থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। এমনকী ২৩ জুলাইয়ের মধ্যেই তাঁকে অ্যাকাডেমিতে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে বলেই উল্লেখ রয়েছে চিঠিতে।

২০০৭ সালে একটি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির সময় তাঁর কোনও রকম শারীরিক বা মানসিক অক্ষমতার উল্লেখ পাওয়া যায়নি তদন্তে। এমনকী সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ২০২২ সালের অগস্ট মাসে পুনের পিম্পরির একটি হাসপাতাল থেকে পার্শিয়াল লোকোমোটর ডিসএবিলিটির সার্টিফিকেট পেয়েছিলেন। সিভিল সার্ভিসে সুযোগ পাওয়ার জন্য পূজা খেদকার শারীরিক অক্ষমতা এবং প্রান্তিক গোষ্ঠীর সদস্যতার প্রমাণ হিসেবে সার্টিফিকেট আদায় করেছেন মিথ্যা কারসাজির মাধ্যমে। এর মাধ্যমে ক্ষমতার অপব্যবহারও করেছেন তিনি।

তাঁকে ঘিরে এই জাল নথি বিতর্ক শুরু হতেই, তাঁকে পুনে থেকে প্রথমেই ওয়াশিমে স্থানান্তর করে দেওয়া হয়। রবিবার পুনে পুলিশ তাঁর বিলাসবহুল গাড়িটি হুটার আলো সমেত বাজেয়াপ্ত করে। এই প্রসঙ্গে সংবাদমাধ্যমে প্রথম মুখ খোলেন পূজা খেড়কার। তিনি জানান, 'আমি নিজের সপক্ষে এক্সপার্ট কমিটির কাছে সব তথ্য নথি জমা করব, নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। তবে এ বিষয়ে কমিটির সিদ্ধান্তই আমাদের মেনে নিতে হবে। কী তদন্ত চলছে তা আপনাদের জানানোর কোনও অধিকার আমার নেই। যা কিছু আমি জমা করেছি, তা পরে প্রকাশ্যে আসবেই। আমাদের সংবিধানে আছে যতক্ষণ না দোষীর অপরাধ প্রমাণিত হচ্ছে ততক্ষণ তাঁকে অপরাধী বলা হয় না। আর তাই সংবাদমাধ্যমের ট্রায়ালে বারবার আমাকে দোষী সাব্যস্ত করা একান্তই ভুল, অন্যায়...'।

আরও পড়ুন: Success Story: সবজি বিক্রি করেন মা, সিএ পরীক্ষা পাশ করেই জড়িয়ে ধরল ছেলে- মুহূর্তে ভাইরাল ভিডিয়ো

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget