এক্সপ্লোর

IAS Success Story: দুধ বিক্রি করে সংসার চালাতেন বাবা, চাকরি ছেড়েও অদম্য চেষ্টায় IAS অনুরাধা

UPSC Exam: UPSC পরীক্ষায় ৬২ র‍্যাঙ্ক অর্জন করে IAS হয়েছেন হরিদ্বারের অনুরাধা পাল। পরিবারে অভাব ছিল, কিন্তু তাঁর স্বপ্নের কাছে কখনও কোনও কিছু বড় হয়ে ওঠেনি। কীভাবে প্রস্তুতি নিয়েছিলেন তিনি ?

Success Story:  UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল IAS বা IPS হওয়া দেশের অনেক পরীক্ষার্থীর কাছেই স্বপ্ন। কঠোর পরিশ্রম আর নিষ্ঠায় কয়েকজন ছাত্র-ছাত্রীই এই কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। আর তারাই অন্যান্যদের কাছে আইকন হয়ে ওঠেন। অনুরাধাও (Anuradha Pal) এখন আইকন। অনুরাধা পাল। UPSC পরীক্ষায় ৬২ র‍্যাঙ্ক অর্জন করে IAS হয়েছেন তিনি। চাকরি ছেড়ে প্রস্তুতি নিয়েছিলেন, খরচ চালাতে টিউশনও পড়াতেন অনুরাধা। কঠিন সংগ্রামের মধ্য দিয়েই কীভাবে সাফল্য পেলেন তিনি ?

হরিদ্বারের একটা ছোট্ট গ্রামে জন্ম হয় অনুরাধার (Anuradha Pal)। ছোটবেলা থেকেই প্রবল অভাব আর দারিদ্র্যের মধ্যেই দিন কেটেছে তাঁর। সংসারে স্বাচ্ছন্দ্য ছিল না, সচ্ছলতা ছিল না। বাবা দুধ বিক্রি করে সামান্য আয় করতেন, তা দিয়েই কোনও রকমে দিন গুজরান হত অনুরাধাদের। হরিদ্বারের জওহর নবোদয় বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন অনুরাধা, তারপর দিল্লি চলে আসেন কলেজের পাঠ শেষ করতে। জিবি পন্থ বিশ্ববিদ্যালয় থেকে বিটেক ডিগ্রি পাশ করেন অনুরাধা পাল।

বাড়িতে টাকা-পয়সার অভাব ছিল। বাধ্য হয়েই টেক মহিন্দ্রা কোম্পানিতে চাকরি করতে বাধ্য হন তিনি। কিন্তু মন বসছিল না। কিছুদিন কাজ করার পরে চাকরি ছেড়ে দেন তিনি। ঝুঁকি নিতে বাধ্য হন অনুরাধা (Anuradha Pal)। UPSC-র হাতছানি তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তারপর কাজের জন্য রুরকিতে একটা কলেজে লেকচারার হিসেবে যোগ দেন অনুরাধা। পাশাপাশি চলতে থাকে UPSC-র প্রস্তুতি। কোচিং নিতে হয়েছিল, আর সেই কোচিংয়ের টাকা যোগাড় করতে টিউশন পড়াতেন অনুরাধা। কষ্ট হত, কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। IAS হতে চেয়েছিলেন অনুরাধা।

২০১২ সালে প্রথমবার পরীক্ষায় বসেই UPSC উত্তীর্ণ হন অনুরাধা পাল। কিন্তু তখন তাঁর র‍্যাঙ্ক আসে ৪৫১, একটু পিছনের দিকে। তাতে সন্তুষ্ট ছিলেন না অনুরাধা (Anuradha Pal)। দিল্লির একটি আইএএস অ্যাকাডেমিতে যোগ দেন তিনি, আরও ভালভাবে প্রস্তুতি নিয়ে ফের একবার পরীক্ষায় বসেন ২০১৫ সালে। আর এবার ৬২ র‍্যাঙ্ক নিয়ে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। সফল IAS হয়ে ওঠেন অনুরাধা পাল। দুধ বিক্রেতার মেয়ে হয়েও স্বপ্নে এতটুকু খামতি ছিল না তাঁর। টাকার অভাব ছিল, উদ্যমের অভাব পড়েনি কখনও।

বর্তমানে উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করছেন অনুরাধা পাল। নিজের জীবনের সংগ্রাম এবং কঠোর পরিশ্রম দিয়ে তিনি বুঝিয়েছেন যে সাফল্যের পিছনে মূল কথা হল স্বপ্ন আর তারপর নিষ্ঠা, পরিশ্রম দিয়ে সেই স্বপ্নকে জয় করার কঠিন চেষ্টা।

আরও পড়ুন: Success Story: দৃষ্টিহীনতা কাড়তে পারেনি জেদ, লড়াই করেই দেশের IFS অফিসার বিনো

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget