এক্সপ্লোর

IBPS Clerk Admit Card: বেরোল অ্যাডমিট কার্ড! কীভাবে ডাউনলোড করবেন?

Job News: ২ সেপ্টেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।

কলকাতা: প্রকাশিত হল আইবিপিএস ক্লার্কশিপ পরীক্ষার অ্যাডমিট কার্ড। Institute of Banking Personnel Selection বা IBPS-এর তরফে অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালের CRP CLERKS-XIII 2023 পরীক্ষার অ্যাডমিট এটি। একাধিক সরকারি ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগের জন্য এই প্রতিযোগিতামূলক পরীক্ষা হয়ে থাকে। IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড নামানো যাবে। ২৮ জুলাই বা তার আগে যে যে পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য ফর্ম ফিল-আপ করেছিলেন তাঁরা পেয়ে যাবে তাঁদের অ্যাডমিট কার্ড। 

কবে পরীক্ষা:
IBPS ক্লার্কশিপ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড (Admit Card Download) করতে গেলে প্রয়োজন হবে রেজিস্ট্রেশন নম্বর বা রোল নম্বর এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ। এই পরীক্ষা তিন দিন ধরে আলাদা আলাদা ব্যাচে হবে। ২৬ আগস্ট, ২৭ আগস্ট এবং ২ সেপ্টেম্বর এই পরীক্ষা হবে। অনলাইন পদ্ধতিতে কম্পিউটার নির্ভর পরীক্ষা (CBT Mode) এটি।

২ সেপ্টেম্বর পর্যন্ত ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড। IBPS Clerk Hall Ticket নেওয়ার জন্য কয়েকটি ধাপ প্রয়োজন। 

কীভাবে ডাউনলোড?

প্রথমে আইবিপিএস-এর ওয়েবসাইট ibps.in এখানে যেতে হবে।

হোমপেজে গেলেই দেখা যাবে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক। সেটা ক্লিক করতে হবে।

একটা নতুন উইন্ডো খুলে যাবে, সেখানে লগইন ডিটেইলস দিতে হবে।

তাহলেই আইবিপিএস ক্লার্ক ২০২৩ -এর অ্যাডমিট কার্ড আপনার স্ক্রিনে খুলে যাবে।

সেই অ্য়াডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিয়ে নিন।

নজরে থাকুক:
যাঁরা পরীক্ষা দিচ্ছেন, তাঁরা সকলেই হল টিকিট- (Hall Ticket) বা অ্যাডমিট কার্ডের (Admit Card) হার্ড কপি হাতে রাখবেন। পরীক্ষা দিতে যাওয়ার সময় এই অ্যাডমিট কার্ডের একটি প্রিন্টআউট সঙ্গে রাখতেই হবে। এটা সঙ্গে না নিয়ে গেলে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে না। এছাড়া, পরীক্ষা হলে মোবাইল ফোন নিতে দেওয়া হবে না। ফলে মোবাইলে অ্যাডমিট কার্ডের সফট কপি রেখে কাজে আসবে না।

যেখানে পরীক্ষাকেন্দ্র পড়েছে, সেই জায়গা অচেনা হলে আগে ভাগে ঠিকানা জেনে রাখা ভাল। বা কোনওভাবে খোঁজ নিয়ে নিতে হবে। পরিচিত কেউ না থাকলে গুগল ম্যাপের মাধ্যমেই দেখে নেওয়া যায় ঠিক কোথায় পরীক্ষাকেন্দ্র পড়েছে। পরীক্ষার দিন হাতে সময় নিয়ে বেরনোই ভাল। 

আরও পড়ুন: ভারতীয়দের জন্য বিশেষ সুযোগ, আমেরিকায় ১ বছরের স্নাতকোত্তর ডিগ্রি এবং কাজেরও সুযোগ

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Indian Railway Jobs: রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
রেলে প্রচুর শিক্ষানবীশ নিয়োগের বিজ্ঞপ্তি, কারা করতে পারবেন আবেদন ?
Success Story: মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
মায়ের ক্যানসারের চিকিৎসার মাঝেই UPSC CAPF-র প্রস্তুতি, ছেলের প্রতিজ্ঞা পূরণ! গোটা দেশে ৯৪তম স্থান নিখিল দ্বিবেদীর
Success Story: আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
আবহাওয়া দফতরের চাকরি সামলেও AIR 15, বিহারের ছোট্ট গ্রাম থেকে আজ ISRO-তে বিজ্ঞানী
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক

ভিডিও

BJP News: BJP প্রার্থী হতে ড্রপ বক্সে প্রায় সাড়ে চার হাজার নাম, সুযোগ বুঝে ঢুকে পড়ছে তৃণমূলীরাও?
Behala News : বেহালার সরশুনায় চরম অমানবিকতা! প্রেমিকের পরিবারকে বেধড়ক মারধর ও হেনস্থা, গ্রেফতার ৩
CM Suvendu Adhikari News : 'বউনি করতে দেব না...',পুরভোটের আগে বিরোধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ২: প্রধানমন্ত্রীকে 'বাবা' তুলে আক্রমণ ৮৪ বছরের খাড়গের, দেশজুড়ে প্রতিবাদের ঝড়
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১০.২৬)পর্ব ১: পুরভোটে একা BJP, না সঙ্গে NCPI?, বাড়িতে গিয়ে সুদীপকে ক্লিনচিট শুভেন্দুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Embed widget