এক্সপ্লোর

IDBI Bank SCO Recruitment 2024: আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?

Jobs And Recruitments: আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখেই প্রাথমিক স্তরে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপ্লিকেশন ফর্মে আবেদনকারী যা তথ্য লিখবেন তার ভিত্তিতেই হবে এই কাজ।

IDBI Bank SCO Recruitment 2024: আইডিবিআই (IDBI) ব্যাঙ্কে নিয়োগ হতে চলেছে। স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (SCO) পদে নিয়োগ করবে আইডিবিআই ব্যাঙ্ক। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন (Online Registration) জানাতে পারবেন। অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in - এখানে গিয়ে আবেদন জানানো যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৫৬টি। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। 

কোন পদের জন্য কত শূন্যপদ রয়েছে দেখে নিন 

অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার - ২৫

ম্যানেজার গ্রেড বি - ৩১ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা কেমন হওয়া প্রয়োজন, বয়সসীমাই বা কত 

অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হতে চাইলে যাঁরা আবেদন করছেন তাঁদের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ভারত সরকার স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেলেই হবে। অথবা ভারত সরকারের নিয়ন্ত্রক সংস্থার দ্বারা স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেও আপনি আবেদন জানাতে পারবেন। এর পাশাপাশি জানা গিয়েছে, আবেদনকারীদের বয়স ২৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ২৮ বছরের কম হলে কিংবা ৪০ বছরের বেশি হলে আইডিবিআই ব্যাঙ্কের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করা যাবে না। 

ম্যানেজার- এই পদে চাকরির জন্য আবেদন করতে চাইলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। ভারত সরকার স্বীকৃত যেকোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেলেই হবে। অথবা ভারত সরকারের নিয়ন্ত্রক সংস্থার দ্বারা স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকলেও আপনি আবেদন জানাতে পারবেন। আপনার বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হলে আপনি আবেদন জানাতে পারবেন। অর্থাৎ ২৫ বছরের কম হলে কিংবা ৩৫ বছরের বেশি হলে আইডিবিআই ব্যাঙ্কের ম্যানেজার পদে নিযুক্ত হওয়ার জন্য আবেদন করা যাবে না। 

আবেদনকারীদের মধ্যে থেকে যোগ্য প্রার্থীদের কীভাবে বেছে নেওয়া হবে 

আবেদনকারীদের বয়স, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতার নিরিখেই প্রাথমিক স্তরে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। অ্যাপ্লিকেশন ফর্মে আবেদনকারী যা তথ্য লিখবেন তার ভিত্তিতেই হবে এই বাছাই প্রক্রিয়া। এঁদের মধ্যে যাঁরা সবচেয়ে ভাল হিসেবে নির্বাচিত হবেন তাঁদের ডেকে নেওয়া হবে গ্রুপ ডিসকাশন কিংবা ব্যক্তিগত ইন্টারভিউয়ের জন্য। 

অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

তফশিলি জাতি এবং তফশিলি উপজাতির আবেদনকারীদের ২০০ টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যার সঙ্গে জিএসটি যুক্ত রয়েছে। অন্যদিকে জেনারেল, ওবিসি এবং ইকোনমিক উইকার সেকশনের আবেদনকারীদের ১০০০ টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। অনলাইন মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেটের মাধ্যমে অ্যাপ্লিকেশন ফি জমা দেওয়া যাবে। 

আরও পড়ুন- আইটিবিপিতে নিয়োগ, কোন পদে চাকরির সুযোগ রয়েছে? শূন্যপদই বা কত? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget