এক্সপ্লোর

One Crore Pay Package: হাতে এক কোটি টাকারও বেশি 'পে প্যাকেজ', প্রযুক্তির নাড়িনক্ষত্র জানেন আইআইআইটি-র পড়ুয়া পলক

Palak Mittal: সাধারণত একজন বিটেক পড়ুয়া যা পে প্যাকেজ চাকরিক্ষেত্রে পেয়ে থাকেন, পলকের ক্ষেত্রে সেই ছক ভেঙে গিয়েছে। প্রত্যাশার বাইরে গিয়ে অ্যামাজন টেক জায়ান্টের তরফে পে প্যাকেজ পেয়েছেন তিনি।

One Crore Pay Package: পলক মিত্তল, LinkedIn- এর দৌলতে এখন অনেকেই এই তরুণীর নামের সঙ্গে পরিচিত। ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি (আইআইআইটি) এলাহাবাদের ছাত্রী পলক মিত্তল চাকরি করেন অ্যামাজনে (Amazon)। আর তাঁর বেতন শুনে চক্ষু ছানাবড়া সকলের। এক কোটির বেশি পে কনট্র্যাক্ট রয়েছে পলকের হাতে। তরুণীর LinkedIn প্রোফাইল থেকে জানা গিয়েছে, বিটেকের এই ছাত্রী অ্যামাজনের বার্লিন শাখায় চাকরি শুরু করেন ২০২২ সালের অগস্ট। জার্মানিতে টেক জায়ান্ট সংস্থা তাঁকে নিয়োগ করেছিল সফটওয়্যার ডেভেলপার হিসেবে। অ্যামাজনের ওয়েব সার্ভিস বিভাগে নিয়োগ করা হল পলক মিত্তলকে। বর্তমানে অবশ্য অ্যামাজনে আর চাকরি করেন না পলক। এখন তিনি PhonePe- এর বেঙ্গালুরু অফিসে কর্মরত। 

সাধারণত একজন বিটেক পড়ুয়া যা পে প্যাকেজ চাকরিক্ষেত্রে পেয়ে থাকেন, পলকের ক্ষেত্রে সেই ছক ভেঙে গিয়েছে। প্রত্যাশার বাইরে গিয়ে অ্যামাজন টেক জায়ান্টের তরফে পে প্যাকেজ পেয়েছেন তিনি। আর এই প্রাপ্তি যে এমনিই হয়নি তা জানান দিচ্ছে পলক মিত্তলের resume। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে অত্যন্ত প্রতিভাবান সফটওয়্যার ডেভেলপার এই তরুণী। একাধিক প্রযুক্তি সম্পর্কে ওয়াকিবহাল তিনি। আর এইসব প্রযুক্তি কোডের ভিত্তিতে সুদৃঢ় পরিকাঠামো গঠনে সক্ষম। AWS Lambda, AWS S3, AWS Cloudwatch, Typescript, Java, SQL - এইসব বিষয়ে দক্ষ এবং পারদর্শী পলক। এমনটাই বলা হয়েছে তাঁর resume- তে। এখানেই শেষ নয়। এই তরুণীর প্রতিভা রয়েছে আরও অনেক। 

পলক মিত্তল, যেকোনও প্রোজেক্টের দায়িত্ব দুর্দান্ত ভাবে সামাল দিতে দক্ষ। সফটওয়্যার কম্পোনেন্ট তৈরি করা হোক, ডেটা মডেলিং সঠিক ভাবে চালানো বা পারফর্ম করানো এবং যেকোনও জটিল সমস্যা বিশ্লেষণ করা- এইসব ক্ষেত্রে দক্ষ আইআইআইটি- র এই পড়ুয়া। তবে শুধু পলক নন, তাঁর আরও কয়েকজন সহপাঠীও এমন লোভনীয় নজরকাড়া পে প্যাকেজ পেয়েছেন। তাঁদের মধ্যে এখন নাসিকের অনুরাগ মাকাড়ে। অ্যামাজনে অনুরাগের পে প্যাকেজ ১.২৫ কোটি টাকা। একজন Frontend Engineer হিসেবে বিশ্বের সবচেয়ে বড় অনলাইন রিটেলার অ্যামাজনে যোগ দিয়েছেন তিনি। তাঁর কর্মক্ষেত্রে আয়ারল্যান্ডের ডাবলিন। সোশ্যাল মিডিয়ায় নিজের সাফল্যের কথা শেয়ারও করেছেন অনুরাগ। অ্যামাজনে যোগ দেওয়ার আগে বেঙ্গালুরুর Cure-fit সংস্থায় সফটওয়্যার ডেভেলপার হিসেবে কর্মরত ছিলেন তিনি। ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে গুরুগ্রামের আমেরিকান এক্সপ্রেসে একজন অ্যানালিস্ট ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন তিনি। অন্যদিকে অখিল সিং নামের আর এক পড়ুয়া Rubrik সংস্থা থেকে পেয়েছেন ১.২ কোটি টাকার পে প্যাকেজ।

আরও পড়ুন- সকালে ডিম বিক্রি, বিকেলে কলেজে পড়া, লড়াইয়ের আরেক নাম IAS মনোজ কুমার রায়

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget