এক্সপ্লোর

Indian Army Recruitment : ভারতীয় সেনায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদনের শেষ তারিখ ২১ অগস্ট

জেনারেল ডিউটি, টেকনিক্যাল, অ্যাভিয়েশন, অ্যামুনেশন এক্জামিনার ছাড়াও বহু পদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে ব্যারাকপুর রিক্রুটমেন্ট অফিস।

কলকাতা : ভারতীয় সেনায় একাধিক পদে নিয়োগ শুরু। নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেনার ব্যারাকপুর রিক্রুটমেন্ট অফিস। আগামী ২১ অগস্টের মধ্যে চাকরিপ্রার্থীদের জমা দিতে হবে আবেদনপত্র।

ভারতীয় সেনায় চাকরি

ইন্ডিয়ান আর্মিতে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভারতীয় সেনার জেনারেল ডিউটি, টেকনিক্যাল, অ্যাভিয়েশন, অ্যামুনেশন এক্জামিনার, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ভেটেনারি, ক্লার্ক, স্টোর কিপার, ট্রেডসম্যান পদে নিয়োগের বিজ্ঞাপ্তি জারি করেছে ব্যারাকপুর রিক্রুটমেন্ট অফিস। আবেদনকারীদের উত্তর ২৪ পরগণা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়ার ব্যারাকপুর ক্যান্টনমেন্টের আরসিটিসি গ্রাউন্ডে পরীক্ষা হবে। ইচ্ছুক আবেদনকারীরা ভারতীয় সেনার অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ

জেনারেল ডিউটি
টেকনিক্যাল
অ্যাভিয়েশন/অ্যামুনেশন এক্জামিনার
নার্সিং অ্যাসিস্ট্যান্ট/নার্সিং অ্যাসিস্ট্যান্ট ভেটেনারি
ক্লার্ক/স্টোর কিপার 
ট্রেডসম্যান

শিক্ষাগত যোগ্যতা

দ্বাদশ, দশম, অষ্টম শ্রেণি উত্তীর্ণ উত্তর ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি চাকরিপ্রার্থীরা ভারতীয় সেনার https://joinindianarmy.nic.in ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারেন।

নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা

ভারতীয় সেনায় এই নির্ধারিত পদে যোগ দেওয়ার জন্য বয়স হতে হবে সাড়ে ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। সোল্জার অন জেনারেল ডিউটির ক্ষেত্রে এই বয়স ২১ বছর হতে হবে। নির্ধারিত সময়ে আর্মি রিক্রুটমেন্টের পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে আবেদনকারীদের। এই আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের অবশ্যই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। ৮ জুলাই থেকে এই রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়েছে। চলবে আগামী ২১ অগস্ট পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত জানতে ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে যেতে হবে।

একবার আবেদনপত্র জমা দেওয়ার পর ভারতীয় সেনার তরফে অনলাইনে একটা সিস্টেম জেনারেটেড রেজিস্ট্রেশন স্লিপ কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে। যা চাকরিপ্রার্থীদের প্রিন্ট আউট করে নিতে হবে। এটা আবদনের নথি হিসাবে তাদের কাছে রাখতে হবে। তবে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বা তাঁর প্রামাণ্য নথির হার্ডকপি কোনওভাবেই ব্যারাকপুরের আর্মি রিক্রুটমেন্ট অফিসে পাঠানোর প্রয়োজন নেই।

আবেদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তারিখ

ভারতীয় সেনার এই আবেদনের রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৮.৭.২০২১ থেকে। এই আবেদনের শেষ তারিখ ২১.০৮.২০২১।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
হ্যারিকেনের আলোয় পড়াশোনা, পরিবারের আয় ছিল দেড় হাজার, অন্ধকার ঘর থেকে IAS অফিসার এই যুবক
Bank Of Baroda Jobs: ২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
২৫০০ পদে নিয়োগ করছে ব্যাঙ্ক অফ বরোদা, সেপ্টেম্বরের এই তারিখ পর্যন্ত আবেদনের সুযোগ
Railway Jobs : ৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
৪০০০ পদে নিয়োগ করছে রেল, এই যোগ্যতা থাকলেই বড় বেতন, জেনে নিন আবেদনের শেষ তারিখ
Success Story: মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS
মা-বাবা সবজি বিক্রি করতেন, টাকার অভাবে হেঁটে ১২ কিমি দূরের স্কুলে যেতেন, সেই ছেলেই আজ IPS

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget