এক্সপ্লোর

Recruitment News: ইন্ডিয়ান অয়েলে কর্মখালি, বিজ্ঞান নিয়ে দ্বাদশ উত্তীর্ণদের বড় সুযোগ- কীভাবে আবেদন ?

IOCL Jobs: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (IOCL Recruitment) নার্সিং পদের জন্য মোট ৩০ জনকে নেওয়া হবে। বিএসসি নার্সিং পড়ার সুযোগ পাবেন ৩০ জন। এর মধ্যে অসংরক্ষিতদের জন্য রয়েছে ১৪টি আসন।

IOCL Recruitment: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে কাজের সুযোগ। বলা ভাল ডিগ্রি কোর্সের পড়াশোনা করার সুযোগ। যে সমস্ত মেয়েরা নার্সিং কোর্সের জন্য ভর্তি হতে চান, এখনও কোথাও অ্যাডমিশন নিতে পারেননি, তাদের জন্য বড় সুযোগ নিয়ে এল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL Recruitment)। বিএসসি নার্সিং পড়ানো হবে এই সংস্থায়। শূন্যপদ খুব বেশি নেই। বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই এই পদের জন্য আবেদন করা যাবে। এই স্ট্রিমে পড়াশোনা করার জন্য মাসিক বৃত্তিও পাবেন নির্বাচিত ছাত্রীরা। দেখে নিন কতগুলি শূন্যপদ আছে, কীভাবেই বা আবেদন করবেন।

শূন্যপদ

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে (IOCL Recruitment) নার্সিং পদের জন্য মোট ৩০ জনকে নেওয়া হবে। বিএসসি নার্সিং পড়ার সুযোগ পাবেন ৩০ জন। এর মধ্যে অসংরক্ষিতদের জন্য রয়েছে ১৪টি আসন, বাকি ইডব্লিউএসের জন্য ৩টি, SC-২টি, ST-৩টি এবং ওবিসিদের জন্য ৮টি শূন্যপদ রয়েছে এই সংস্থায়।

কত বৃত্তি পাবেন

নার্সিং বিভাগে বিএসসি কোর্সে নির্বাচিত প্রার্থীরা মাসিক ২৮০০ টাকা বৃত্তি পাবেন প্রথম বছরের জন্য। দ্বিতীয় বর্ষের জন্য ৩০০০ টাকা, তৃতীয় বর্ষে ৩২০০ টাকা এবং শেষ বর্ষে ৩৪০০ টাকা বৃত্তি পাবেন নির্বাচিত প্রার্থীরা।

বয়সসীমা কত হতে হবে

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে নার্সিং পড়ার জন্য আবেদন করতে চাইলে প্রার্থীর বয়স হতে হবে ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান (IOCL Recruitment) নিয়ে দ্বাদশ উত্তীর্ণ হতে হবে। দ্বাদশের পরীক্ষায় প্রার্থীকে ন্যূনত্ম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। তবে সংরক্ষত প্রার্থীদের জন্য এই নম্বরের ক্ষেত্রে ৫ শতাংশ ছাড় রয়েছে। আবেদনকারী প্রার্থীর দশম ও দ্বাদশ শ্রেণির রেজাল্ট বা মার্কশিট প্রয়োজনীয় এক্ষেত্রে।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ

বিগত ২৩ মে থেকে এই পদের জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। ১০ জুন থেকে শুরু হবে এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া, চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত। ২০ জুলাই ফলাফল প্রকাশিত হবে। এরপর একটি কাউন্সেলিং ও মেডিকেল এক্সামের পরে প্রার্থীদের ভর্তি নেওয়া হবে।

কীভাবে নির্বাচন হবে প্রার্থী

আবেদনকারী প্রার্থীদের মধ্যে থেকে মেডিকেল এক্সামের মাধ্যমেই যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে বলে জানানো হয়েছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফ থেকে।

আরও পড়ুন: UPSC Success Story: টানাপড়েনের সংসারে টিউশন নিতে পারেননি, নিজে পড়ে প্রথমবারেই সফল দিব্যা

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget