এক্সপ্লোর

ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে চাকরির সুযোগ, কোন পদে হতে চলেছে নিয়োগ? শূন্যপদই বা কত?

Jobs And Recruitments: অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া। মোট ৫৪টি শূন্যপদ রয়েছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা ইসরোতে টেকনিশিয়ান-বি পদের জন্য আবেদন করতে পারবেন।

ISRO Recruitment 2023: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (Indian Space Reasearch Organization) অর্থাৎ ইসরোতে (ISRO) রয়েছে চাকরির সুযোগ। নিয়োগ হবে টেকনিশিয়ান-বি (Technician B) পদে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তা চালু থাকবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ইসরোর অফিশিয়াল ওয়েবসাইট isro.gov.in- এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন। অনলাইনেই সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া। মোট ৫৪টি শূন্যপদ রয়েছে। ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা ইসরোতে টেকনিশিয়ান-বি পদের জন্য আবেদন করতে পারবেন। প্রাথমিক ভাবে আবেদনকারীদের সকলকেই ৫০০ টাকা জমা দিতে হবে প্রসেসিং ফি হিসেবে। এমনিতে অ্যাপ্লিকেশন ফি ১০০ টাকা ধার্য হয়েছে। লিখিত পরীক্ষা এবং একটি স্কিল টেস্টের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করবে ইসরো কর্তৃপক্ষ। 

ইসরোর এই চাকরির জন্য কীভাবে আবেদন করবেন? 

  • প্রথমে ইসরোর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে আবেদনকারীদের
  • এবার হোমপেজে কেরিয়ার ট্যাবে ক্লিক করতে হবে
  • এরপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে আপনাকে
  • জমা দিতে হবে অ্যাপ্লিকেশন ফি 
  • সবশেষে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য একটি হার্ড কপি প্রিন্ট করিয়ে রেখে দেওয়া প্রয়োজন নিজের কাছে। 

আজ ১০ ডিসেম্বর ইসরোর অন্য চাকরির জন্য পরীক্ষা হবে একটি

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গাআইজেশন অ্যাসিসট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিসট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক, স্টোনোগ্রাফার এবং অ্যাসিসট্যান্ট- এইসব পদে নিয়োগ করতে চলেছে। তারই পরীক্ষা হবে আজ ১০ ডিসেম্বর। মোট ৫২৬টি শূন্যপদে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ডিপার্টমেন্ট অফ স্পেস- এই বিভাগের একাধিক পদে নিয়োগ হতে চলেছে। চারটি ভাগে পরীক্ষা হতে চলেছে। জেনারেল ইংরেজি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এবিলিটি ও সাধারণ জ্ঞান অর্থাৎ জেনারেল নলেজ। প্রতিটি ভাগে থাকবে ৫০টি প্রশ্ন। পুরো পরীক্ষাটি হবে ২ ঘণ্টার। 

আইডিবিআই ব্যাঙ্কের চাকরির সুযোগ

আইডিবিআই ব্যাঙ্কে (IDBI Bank) নিয়োগ করা হবে স্পেশ্যালিস্ট ক্যাডার অফিসার (Specialist Cadre Officer)। অনলাইনে আইডিবিআই ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইট idbibank.in- এখানে গিয়ে আবেদন জানাতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট ৮৬টি শূন্যপদ রয়েছে। ৯ ডিসেম্বর শুরু হয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং তা চালু থাকবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন- দ্বাদশ শ্রেণি পাসে চাকরির সুযোগ, নিয়োগের বিজ্ঞপ্তি জারি রেলের

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget