এক্সপ্লোর

JEE mains 2024: JEE মেইন পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে বেরোতে পারে? রইল বিশদ খোঁজ

JEE mains 2024 admit card: JEE mains 2024 পরীক্ষার সেশন ১ আগামী ২৪ জানুয়ারি থেকে অনুষ্ঠিত হতে চলেছে। এর আগে কবে বেরোতে পারে অ্যাডমিট কার্ড?

কলকাতা: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (National Testing Agency)-এর ব্যবস্থাপনায় আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে JEE mains 2024-এর সেশন ১ পরীক্ষা।  আগামী ২৪ জানুয়ারি থেকে শুরু এই পরীক্ষা। সেশন ১-এর পরীক্ষা ১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ১২ জানুয়ারি জাতীয় যুব দিবসের দিন এই পরীক্ষার এগজ়ামিনেশন সিটি স্লিপ বার হতে পারে। এর আট থেকে দশ দিনের মাথায় JEE মেইনের মূল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড পাওয়া যেতে পারে বলে জানা গিয়েছে।

JEE মেইন ২০২৪ অ্যাডমিট কার্ড কবে মিলবে?

পরীক্ষা শুরু হচ্ছে ২৪ জানুয়ারি। তার তিন দিন আগে অর্থাৎ ২০-২১ জানুয়ারি নাগাদ অ্যাডমিট কার্ড দেওয়া হতে পারে। অ্যাডমিট কার্ডে পরীক্ষা সংক্রান্ত সমস্ত চূড়ান্ত তথ্য উল্লেখ করা থাকবে। এটি ডাউনলোড করতে  রেজিস্টার্ড প্রার্থীদের সাইটে গিয়ে লগইন করতে হবে। লগইন উইন্ডোতে নিজের ক্যানডিডেট নম্বর ও ডেট অব‌ বার্থ দিতে হবে। এই দুটি তথ্য দিলেই ডাউনলোড করা যাবে সিটি স্লিপ।

JEE মেইন ২০২৪ অ্যাডমিট কার্ডে ভুল থাকলে কী করতে হবে?

এই নিয়েও বিস্তারিত বলা হয়েছে JEE মেইন ২০২৪ সাইটের ইনফরমেশন বুলেটিনে। কোনওরকম ভুল থাকলে তা এনটিএ হেল্পলাইনে ফোন করে তা জানাতে হবে। হেল্পলাইন ফোন নম্বর ০১১-৪৯৭৫৯০০০-এ সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে ফোন করা যাবে। এক্ষেত্রে পরীক্ষার্থী ওই অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা দিতে বসতে পারবে। 

JEE মেইন ২০২৪ পরীক্ষার সময়সূচি

JEE মেইন ২০২৪ পরীক্ষার প্রথম সেশন ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে। দ্বিতীয় সেশন ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিলের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতোই প্রথম সেশনের পরীক্ষা দুটি ভাগে হবে। প্রথম পেপারের পরীক্ষা সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। দ্বিতীয় পেপারের পরীক্ষা সকাল বেলা ৩টেয় শুরু হয়ে ৬টায় শেষ হবে‌। পেপার ২এ-এর পরীক্ষা হল বি.আর্ক ও ২বি-এর পরীক্ষা বি. প্ল্যানিং। এই দুটি পরীক্ষার জন্য ৩ ঘন্টা ৩০ মিনিট সময় দেওয়া হবে। সেক্ষেত্রে পরীক্ষা সকাল ৯টা থেকে শুরু হয়ে ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে। এর পর দ্বিতীয় পেপার ৩টে থেকে ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।

আরও পড়ুন: 12th Fail IAS: জঙ্গিদলে যোগ দিতে চেয়েছিলেন ! আজ তিনিই সফল IAS

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
দিনে কলেজ, রাতে পেট্রোল পাম্পে কাজ! পড়াশোনার খরচ জোগাতে ছাত্রীর সংগ্রাম ছুঁয়ে গেল লক্ষ মানুষের মন
Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget