এক্সপ্লোর

BHU Recruitment: ২৫৮টি শূন্যপদে নিয়োগ বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে, বেতন ২.১৭ লক্ষ পর্যন্ত- আবেদনের শেষদিন কবে ?

Recruitment News: বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গ্রুপ এ ও গ্রুপ বি পদের জন্য আবেদনের সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৫ ফেব্রুয়ারি। কীভাবে করবেন আবেদন জেনে নিন।

Job News: বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU Recruitment 2024) বিভিন্ন পদে নেওয়া হবে ২৫৮ জন কর্মী। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই পদের আবেদন। তবে সবই হবে অ-শিক্ষক পদে নিয়োগ। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই আবেদনের শেষ দিন বাড়ান হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেখানে আগে বলা হয়েছিল ২২ জানুয়ারি পর্যন্ত গ্রুপ এ ও গ্রুপ বি পদের জন্য আবেদন করা যাবে, সেখানে সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৫ ফেব্রুয়ারি। তবে একইসঙ্গে এও জানানো হয়েছে যে আবেদন পত্র অনলাইনে জমা করার পর সংশ্লিষ্ট নথি সহ বিশ্ববিদ্যালয়ের অফিসে হার্ডকপি জমা করা শেষ দিন ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। এখনও যারা এই পদে আবেদন করেননি, দেখে নিন কীভাবে করবেন, কী যোগ্যতা প্রয়োজন।

শূন্যপদ

এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার- ৩ টি

সিস্টেম ইঞ্জিনিয়ার- ১টি

জুনিয়র মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার / নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার- ১টি

ডেপুটি লাইব্রেরিয়ান- ২টি

অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান- ৪টি

চিফ নার্সিং অফিসার- ১টি

নার্সিং সুপারিনটেন্ডেন্ট- ২টি

মেডিকেল অফিসার- ২৩টি

নার্সিং অফিসার- ২২১টি

আবেদন ফি

এই সমস্ত আবেদনের জন্য (BHU Recruitment 2024) অসংরক্ষিত, ওবিসি এবং ইডব্লিউএস প্রার্থীদের দিতে হবে ১০০০ টাকা (গ্রুপ এ পদের জন্য) এবং ৫০০ টাকা (গ্রুপ বি পদের জন্য)। অন্যদিকে SC, ST, PwD এবং মহিলা প্রার্থীকে কোনও আবেদন ফি দিতে হবে না।

বেতনক্রম

গ্রুপ এ পদে নির্বাচিত প্রার্থীরা মূলত ৫৬,১০০ টাকা থেকে শুরু করে ২,১৭,১০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন। অন্যদিকে গ্রুপ বি পদে নির্বাচিত প্রার্থীরা ৪৪,৯০০ টাকা থেকে শুরু করে ১,৪২,৪০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।

কীভাবে আবেদন করবেন ?

  • বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট bhu.ac.in-এ যেতে হবে প্রথমে।
  • হোমপেজ থেকে Recruitment ট্যাবে ক্লিক করতে হবে।
  • এই ট্যাব থেকে সিলেক্ট করতে হবে Non-Teaching Posts' লিঙ্কে।
  • সেখানে 'Advertisement No. 20/2023-2024 (Non-teaching positions under Group A & B)'-এর আবেদনের লিঙ্কে ক্লিক করে আবেদন পত্র পূরণ করতে হবে।
  • প্রথমে হবে রেজিস্ট্রেশন, তারপর নথি জমা করতে হবে, আবেদন ফি জমা করতে হবে।
  • সবশেষে আবেদন সাবমিট করতে হবে।
  • অবশ্যই আবেদন জমা করার পর এর একটা হার্ডকপি প্রিন্ট আউট করে নিতে হবে।

এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখুন।

আরও পড়ুন: ISRO recruitment 2024: নিয়োগ চলছে ইসরোতে, কোন পদে ? কীভাবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

NHPC Recruitment : দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
দেড় লাখ টাকার বেশি বেতন, ট্রেনি ইঞ্জিনিয়ার নিচ্ছে NHPC
Success Story: Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Google-এর মোটা মাইনের চাকরি ছেড়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি, কোচিং ছাড়াই UPSC-তে প্রথম তেলঙ্গানার অনুদীপ!
Success Story: যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
যাওয়ার পথে অসুস্থতা, জ্বর নিয়েও পরীক্ষা, প্রথম প্রচেষ্টাতেই PCS-J-তে পঞ্চম শ্রেয়া সিং
IOCL Recruitment : ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 
ইন্ডিয়ান অয়েলে ৪০৯টি শিক্ষানবীশ পদে হচ্ছে নিয়োগ, কারা যোগ্য, আবেদনর শেষ দিন কবে ? 

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget