এক্সপ্লোর

Indian Oil Apprentice Recruitment 2025: ইন্ডিয়ান অয়েল 'অ্যাপ্রেন্টিস' নিয়োগ করতে চলেছে, কবে পর্যন্ত আবেদন জানানো যাবে?

Jobs And Recruitments: ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মাসে একটি স্টাইপেন্ড পাবেন নিযুক্তরা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।

Indian Oil Apprentice Recruitment 2025: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (Indian Oil Corporation Limited) অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করতে চলেছে। IOCL- এর অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে শিক্ষানবিশ (Apprentice posts) পদে নিয়োগের জন্য আবেদন করতে হবে। iocl.com - এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। মোট শূন্যপদের সংখ্যা ৫৩৭, আগ্রহী এবং যোগ্যরা দ্রুত আবেদন করে ফেলুন। ২৯ অগস্ট থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আর তা চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ আবেদনকারীদের জন্ম তারিখ, বয়সের সীমা - এইসব তথ্য বিশদে দেওয়া রয়েছে IOCL- এর অফিশিয়াল ওয়েবসাইটে। 

যোগ্যদের কীভাবে বেছে নেওয়া হবে আবেদনকারীদের মধ্যে থেকে 

সমস্ত আবেদনকারীদের জন্য প্যানেল কাম মেরিট লিস্ট তৈরি করা হবে। যাঁরা একটি পদে জন্য পোর্টালে আবেদন করেছেন এবং এই আবেদনের জন্য যোগ্যতার যে মাপকাঠি রয়েছে তা পূরণ করেছেন, তাঁদের সকলের জন্য মেরিট লিস্ট বা মেধাতালিকা তৈরি করা হবে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ আবেদনকারীদের যে শিক্ষাগত যোগ্যতার কথা জানিয়েছে, সেটি অনুসারে আবেদনকারীরা যে যেমন নম্বর পাবেন তা শতাংশের নিরিখে গ্রাহ্য করা হবে। আর এই নম্বরের ভিত্তিতেই বেশি থেকে কম এই ক্রমান্বয়ে আবেদনকারীদের নাম মেধা তালিকায় লেখা হবে। 

ইন্ডিয়ান অয়েলের পাইপলাইন বিভাগে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। মাসে একটি স্টাইপেন্ড পাবেন নিযুক্তরা। দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে। এছাড়াও গ্রাহ্য করা হবে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিও। আবেদনকারীদের ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। ইস্টার্ন রিজিয়নে শূন্যপদ ১৫৬টি। অন্যদিকে ওয়েস্টার্ন রিজিয়নে শূন্যপদ ১৫২টি। নদার্ন রিজিয়নে ৯৭টি শূন্যপদ রয়েছে। সাউদার্ন রিজিয়নে রয়েছে ৪৭টি শূন্যপদ। সাউথ-ইস্টার্ন রিজিয়নে রয়েছে ৮৫টি শূন্যপদ। ১২ মাসের জন্য এই অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চলবে। প্রতি মাসেই একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবেন অ্যাপ্রেন্টিসরা। 

১৮ থেকে ২৪ বছরের (৩১ অগস্ট, ২০২৫) মধ্যে বয়স হলে আবেদন করা যাবে। সরকারি নিয়ম অনুযারে তফশিলি জাতি, তফশিলি উপজাতি, ওবিসি এবং বিশেষ ভাবে সক্ষম আবেদনকারীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকবে। টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে নিযুক্ত হওয়ার জন্য ফুল টাইম ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে। ট্রেড অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে থাকতে হবে স্নাতক ডিগ্রি। আর ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
চাকরির পাশাপাশি নিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার প্রস্তুতি, বিনা কোচিংয়ে কোন পথে সাফল্য SDM প্রতীক্ষার?
Job News: এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
এনটিএ-তে চাকরির বড় সুযোগ! যোগ্য কারা ? কীভাবে আবেদন করবেন ?
Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসা শুভেন্দু অধিকারীর, বললেন, 'সিপিএম দলটা খারাপ ছিল', বিমান বসুর কথাও শোনা গেল তাঁর মুখে
Sonia Gandhi: ‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর’, রাজীবকে হারিয়ে কেন ইতালিতে ফিরে যাননি সনিয়া? বুকের ভিতর জমে থাকা যন্ত্রণার কথা জানালেন আত্মজীবনীতে
Weather Update: আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
আজ থেকে আবহাওয়ার বড় বদল, দক্ষিণে ভারী বৃষ্টি, উত্তরে তুষারপাতের পূর্বাভাস! বাংলার জন্য কী সতর্কতা?
Japan Typhoon Alert: জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
জাপানের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন! ঘণ্টায় ২১৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ৬ মিটার উঁচু ঢেউয়ের আশঙ্কা
NASA: মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
মহাকাশ থেকে ধরা পড়ল ভয়াবহ ছবি! ভারত-পাকিস্তানের আকাশ ঢেকেছে বিষাক্ত ধোঁয়াশায়, নাসার স্যাটেলাইটে উদ্বেগজনক দৃশ্য
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
Embed widget