এক্সপ্লোর

Recruitment News: রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজের সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে, কারা আবেদনের যোগ্য ?

Vidyasagar University Job News: মূলত বটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যার ছাত্র-ছাত্রীরা এই পদে আবেদনের যোগ্য। এই বিভাগেই চলছে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগের প্রক্রিয়া। কত শূন্যপদ, কীভাবে আবেদন করবেন দেখে নিন।

Job News: বাংলার বাইরে যেতে হবে না, এবার বাংলার মধ্যেই ভাল পদে কাজের সুযোগ। অ্যাকাডেমিক্সের ছাত্র-ছাত্রীদের জন্য বিরাট সুখবর। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে (Vidyasagar University Recruitment) নেওয়া হবে গবেষণা সহায়ক অর্থাৎ রিসার্চ অ্যাসোসিয়েট। গবেষণা প্রকল্পে কাজ করতে চাইলে এই সুযোগ হাতছাড়া করবেন না। দেখে নিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগে হচ্ছে এই নিয়োগ, কীভাবেই বা আবেদন করবেন আপনি ?

মূলত বটানি অর্থাৎ উদ্ভিদবিদ্যার ছাত্র-ছাত্রীরা এই পদে আবেদনের যোগ্য। এই বিভাগেই চলছে রিসার্চ অ্যাসোসিয়েট নিয়োগের প্রক্রিয়া। প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে বিস্তারিতভাবে।

শূন্যপদ

মাত্র ১টি শূন্যপদেই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদবিদ্যা বিভাগে রিসার্চ অ্যাসোসিয়েট নেওয়া হবে। মূলত SERB-র আর্থিক সহায়তায় অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের অধীনে একটি প্রকল্পে কাজ করতে হবে এই রিসার্চ অ্যাসোসিয়েটকে। প্রকল্পের নাম Abiotic Stress Amelioration through the Application of Fungal Exopolysaccharides।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে কাজের (Vidyasagar University Recruitment) জন্য গবেষণায় সহায়তা করার জন্য আগ্রহী প্রার্থীকে উদ্ভিদবিদ্যা বা প্ল্যান্ট সায়েন্সে পিএইচডি ডিগ্রি থাকা আবশ্যিক। এছাড়াও SCI অনুমোদিত যে কোনও জার্নালে ন্যূনতম তিনটি গবেষণামূলক প্রবন্ধ প্রকাশিত থাকতে হবে আগ্রহী প্রার্থীর। প্ল্যান্ট মাইক্রোব বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন প্রার্থী।

বৃত্তি

এটি মূলত একটি পোস্ট-ডক্টরাল রিসার্চ প্রোগ্রাম। ফলে নির্বাচিত প্রার্থী সেই হিসেবেই রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ডিএসটি মেনে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা পাবেন প্রতি মাসে। ন্যূনতম ৪৭ হাজার টাকা এবং HRA হিসেবে দেওয়া হবে এর ৮ শতাংশ টাকা।

কাজের মেয়াদ

প্রাথমিকভাবে প্রার্থীকে এক বছরের জন্যেই নিয়োগ করা হবে। এরপরে অর্থলগ্নিকারী সংস্থা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অনুমতিক্রমে এই মেয়াদ বাড়তে পারে।

কীভাবে আবেদন করবেন

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University Recruitment) বটানি অ্যান্ড ফরেস্ট্রি বিভাগের অধ্যাপক দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কাছে নির্দিষ্ট ই-মেলে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র এবং সমস্ত প্রকাশিত লেখা পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ আগামী ১৯ মার্চ ২০২৪। ইমেল- db@mail.vidyasagar.ac.in

তবে এখানে উল্লেখ্য আবেদন পাঠানোর পরে ইন্টারভিউর জন্য ডাকা হবে নির্বাচিত প্রার্থীদের। সেই ইন্টারভিউর জন্য কোনও টিএ বা যাতায়াতের খরচ দেওয়া হবে না প্রার্থীকে।

এই নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইটের কেরিয়ার অপশনে গিয়ে বিস্তৃত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আরও পড়ুন: IPS Success Story: নাসার চাকরি ছেড়েছেন, আইপিএস হয়ে আলো এনেছেন বৃদ্ধার ঘরে- 'স্বদেশ' ছবির মতই জীবন অনুকৃতির

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
PNB Recruitment 2026: ৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
৪৮,০০০ টাকা বেতন, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ৫৪৫ পদে হবে নিয়োগ, এঁরা করতে পারবেন আবেদন ?
Union Bank Recruitment : ৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ
৬৮,০০০ টাকা সবথেকে কম বেতন, এই ব্যাঙ্কে ৩৯৫ পদে হবে নিয়োগ

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget