এক্সপ্লোর

IPS Success Story: নাসার চাকরি ছেড়েছেন, আইপিএস হয়ে আলো এনেছেন বৃদ্ধার ঘরে- 'স্বদেশ' ছবির মতই জীবন অনুকৃতির

IPS Anukriti Sharma: নাসার মোটা বেতনের চাকরি ছেড়ে আইপিএস হন তিনি। তারপর উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে নূরজাহান নামের এক ৭০ বছরের বৃদ্ধার ঘরে আলো এনে দেন অনুকৃতি শর্মা।

IPS Anukriti Sharma: দেশসেবার টান অনেক গভীর। দেশের মাটির টান অনেক গভীর। দেশ ছেড়ে বাইরে প্রবাসে কাজের সূত্রে থাকলেও বারবার ফিরে আসতে ইচ্ছে হয় দেশের মাটিতে, আশুতোষ গোয়ারিকরের সেই 'স্বদেশ' ছবির কথা মনে আছে ? সেই একই রকম জীবন যেন অনুকৃতির। অনুকৃতি শর্মা (IPS Anukriti Sharma)। নাসার চাকরি ছেড়ে দেশে ফিরে পাঁচবারের চেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সফল আইপিএস হয়ে উঠেছেন তিনি। মোটা বেতনের হাতছানিকে উপেক্ষা করে দেশসেবার মহান লক্ষ্যে আইপিএস হয়েছেন অনুকৃতি। কীভাবে সাফল্য এল ?

রাজস্থানের জয়পুরে জন্ম হয়েছিল অনুকৃতির। জয়পুরেই বড় হয়ে ওঠা। জয়পুরের ইন্দো ভারত ইন্টাররন্যাশনাল স্কুলে পড়াশোনা শুরু করেন অনুকৃতি। তারপর কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ সংস্থা থেকে BSMS ডিগ্রি অর্জন করেন। ২০১২ সালে তাঁর জীবনে আসে এক অদ্ভুত মোড়। আমেরিকার টেক্সাসের হাউস্টনে রাইস বিশ্ববিদ্যালয়ের আগ্নেয়গিরি গবেষণা প্রকল্পের অধীনে পিএইচডি প্রকল্পে সুযোগ পান অনুকৃতি শর্মা (IPS Anukriti Sharma)। নাসার একটি সম্মানীয় সংস্থায় কাজের সুযোগ পান অনুকৃতি। সেই সংস্থায় পিএইচডি ডিগ্রি করলেও এই পদে কাজের জন্য মাসিক ২ লক্ষ টাকা বেতন পেতেন অনুকৃতি।

কিন্তু এত প্রাচুর্য, এত মোটা অঙ্কের বেতনের লোভনীয় চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন অনুকৃতি শর্মা। দেশসেবার টান হাতছানি দিচ্ছিল তাঁকে। দেশে ফিরে শুরু হয় ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি। ২০১৪ সালে প্রস্তুতি শুরু করেন তিনি। ২০১৫ সালে প্রথম পরীক্ষায় বসেন অনুকৃতি। মেনসে গিয়ে আটকে যান। প্রথমবারে ব্যর্থ হন, একইভাবে দ্বিতীয়বারেও পাশ করতে পারেননি অনুকৃতি শর্মা। হাল ছেড়ে দেননি তিনি। তৃতীয়বার ইন্টারভিউ পর্যন্ত গেলেও, ইন্টারভিউতে নির্বাচিত হননি অনুকৃতি (IPS Anukriti Sharma)। বারবার বাধা এসে ধৈর্যের পরীক্ষা নিচ্ছিল অনুকৃতির। অবশেষে ২০১৮ সালে পরীক্ষায় পাশ করে ৩৫৫ র‍্যাঙ্ক অর্জন করেন তিনি। আইআরএস অফিসার হয়ে ওঠেন অনুকৃতি শর্মা।

কিন্তু তাঁর স্বপ্ন ছিল অন্য। ২০২০ সালে আবার একবার পরীক্ষা দিয়ে সফল আইপিএস হয়ে ওঠেন জয়পুরের অনুকৃতি। নাসার মোটা বেতনের চাকরি ছেড়ে আইপিএস হন তিনি। তারপর উত্তরপ্রদেশের এক প্রত্যন্ত গ্রামে নূরজাহান নামের এক ৭০ বছরের বৃদ্ধার ঘরে আলো এনে দেন অনুকৃতি শর্মা। স্বামীহারা দুস্থ বৃদ্ধা নূরজাহানের বাড়িতে পুলিশ তহবিল থেকে সাহায্য করে আলো ও পাখার ব্যবস্থা করে দিয়েছিলেন অনুকৃতি শর্মা। সহানুভূতি ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আইপিএস অনুকৃতি শর্মা।  

আরও পড়ুন: Bank of Baroda Recruitment: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির সুযোগ, কোন পদে নিয়োগ ? কত বেতন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget