এক্সপ্লোর

UPSC Recruitment 2024: কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন ? স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই পাবেন সরকারি চাকরি

Job News: আগামী ২৮ নভেম্বর শেষ হতে চলেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার পদে চাকরির জন্য তার আগেই আবেদন করে দিন। 

UPSC Recruitment 2024: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) অর্থাৎ ইউপিএসসি নিয়োগ করতে চলেছে অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার (Assitant Programmar) পদে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আগেই। শুরু হয়ে গিয়েছে আবেদন করার প্রক্রিয়াও। ইউপিএসসি- র অফশিয়াল ওয়েবসাইট upsc.gov.in - এখানে গিয়ে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। এই নিয়োগের মাধ্যমে মোট ৭২টি শূন্যপদ পূরণ হবে। আগামী ২৮ নভেম্বর শেষ হতে চলেছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার পদে চাকরির জন্য তার আগেই আবেদন করে দিন। 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ঊর্ধ্বসীমা 

ইউপিএসসি- র অ্যাসিসট্যান্ট প্রোগ্রামার পদে চাকরির জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অথবা মাস্টার অফ টেকনোলজি (স্পেশ্যালাইজেশন কম্পিউটার অ্যাপ্লিকেশন) অথবা ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং কিংবা ব্যাচেলর অফ টেকনোলজি অথাব কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার টেকনোলজি - এইসব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেতে হবে। এছাড়াও ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকলেও হবে। এক্ষেত্রেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি পেতে হবে। 

অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণি এবং অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের বয়স ৩০ বছরের বেশি হওয়া চলবে না। ওবিসি এবং তফশিলি জাতি ও তফশিলি উপজাতির ক্ষেত্রে রয়েছে ৩ বছরের ছাড়। অর্থাৎ ৩৩ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 

অ্যাপ্লিকেশন ফি কোন শ্রেণির আবেদনকারীদের জন্য কত টাকা ধার্য করা হয়েছে 

মহিলা, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম আবেদনকারীদের কোনও অ্যাপ্লিকেশন দিতে হবে না। বাকিদের জন্য অ্যাপ্লিকেশন ফি ২৫ টাকা। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নগদে কিংবা অন্য যেকোনও ব্যাঙ্কের নেট ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করে এই টাকা জমা দেওয়া যাবে। এর পাশাপাশি Visa/Master/Rupay/Credit/Debit Card/UPI payment - এই মাধ্যমগুলির সাহায্যেও টাকা জমা দেওয়া যাবে। একবার অ্যাপ্লিকেশন ফি জমা দিয়ে দিলে তা আর রিফান্ড হবে না, অর্থাৎ এই টাকা কোনও পরিস্থিতিতেই ফেরতযোগ্য নয়। 

আরও পড়ুন- উত্তর-পূর্ব সীমান্ত রেলে শিক্ষানবিশ পদে নিয়োগ, শূন্যপদ কত ? কীভাবে আবেদন করবেন ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Success Story: বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
বাবার ছোট্ট পানের দোকান, UPPSC জুডিশিয়াল সার্ভিসের পরীক্ষায় পাশ করে স্বপ্নপূরণ বিচারক নিশি গুপ্তার
Railway Jobs: সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
সরকারি চাকরির বড় সুযোগ, ৪৬০০ পদে হচ্ছে নিয়োগ, লাগবে কেবল এই যোগ্যতা
Success Story: ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির
ট্রেন দুর্ঘটনায় হারিয়েছিলেন দুই পা, এক হাত! তবু স্বপ্ন হারাননি সুরজ, দ্বিতীয়বার UPSC পাশ করে ফের নজির

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget