এক্সপ্লোর

RBI Jobs: রিজার্ভ ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন পদে কোন বিভাগে নিয়োগ? শূন্যপদ কত?

Job News: আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে এবং তা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৬টায়। আরবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইট rbi.org.in- এর মাধ্যমে আর্জি জানানো যাবে। 

RBI Jobs: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) অর্থাৎ আরবিআই গ্রেড বি (Grade ‘B’) অফিসার নিয়োগ করতে চলেছে। ডিরেক্ট রিক্রুটমেন্ট হবে বলে জানিয়েছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিস বোর্ড (The Reserve Bank of India Services Board)। মোট শূন্যপদের সংখ্যা ১২০টি। জেনারেল, ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ (DEPR) এবং ডিপার্টমেন্ট অফ স্ট্যাটিসটিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (DSIM) - এই তিন বিভাগে নিয়োগ করা হবে গ্রেড বি অফিসারদের। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে এবং তা শেষ হচ্ছে ৩০ সেপ্টেম্বর সন্ধে ৬টায়। আরবিআই- এর অফিশিয়াল ওয়েবসাইট rbi.org.in- এর মাধ্যমে আর্জি জানানো যাবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে এবং পরীক্ষার সূচি জেনে নিন বিশদে 
 
মোট শূন্যপদের মধ্যে জেনারেল ক্যাডারদের জন্য রয়েছে ৮৩টি শূন্যপদ। DEPR বিভাগে ১৭টি এবং DSIM বিভাগে রয়েছে ২০টি শূন্যপদ। এর সঙ্গে রয়েছে ব্যাকলগ ভ্যাকেন্সি বা শূন্যপদও। 

জেনারেল ক্যাডারদের জন্য ফেজ ১- এর পরীক্ষা হবে ১৮ অক্টোবর। ফেজ ২- এর পরীক্ষা হবে ৬ ডিসেম্বর। অন্যদিকে DEPR এবং DSIM- এর জন্য ফেজ ১- এর পরীক্ষা হবে ১৯ অক্টোবর। ফেজ ২- এর পরীক্ষা হবে ৭ ডিসেম্বর। 

আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 

জেনারেল ক্যাডার - এক্ষেত্রে আবেদনকারীদের স্নাতক ডিগ্রি থাকতে হবে যেকোনও বিষয়ে। সেখানে পেতে হবে অন্তত ৬০ শতাংশ নম্বর। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য এই নম্বর ৫০ শতাংশ। স্নাতকোত্তর ডিগ্রিও থাকতে পারে আবেদনকারীদের। সেখানে অন্তত ৫৫ শতাংশ নম্বর পেতে হবে। আর তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের ক্ষেত্রে পাশ নম্বর পেলেই চলবে। 

DEPR - এর ক্ষেত্রে আবেদনকারীদের ইকোনমিক্স অথবা ফিন্যান্সে মাস্টার ডিগ্রি থাকতে হবে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সমেত। তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য এই নম্বর ৫০ শতাংশ। অথবা ডক্টরেট অথবা রিসার্চ/শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এই ক্ষেত্রে। 

DSIM - এক্ষেত্রে আবেদনকারীদের স্ট্যাটিসটিক্স, ম্যাথেম্যাটিক্স, ইকোনমিক্স, ডেটা সায়েন্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, এআই, মেশিন লার্নিং- এইসব বিষয়ের কোনও একটাই স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জেনারেলদের পেতে হবে অন্তত ৫৫ শতাংশ নম্বর। আর সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ৫০ শতাংশ পেলেও আবেদন করা যাবে। অথবা উল্লিখিত বিষয়গুলিতে চার বছরের ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে ৬০ শতাংশ নম্বর সমেত। 

আবেদনকারীদের বয়স কত থেকে কত বছরের মধ্যে হতে হবে, কাদের জন্য বয়সের সীমায় ছাড় রয়েছে 

আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে (১ সেপ্টেম্বর, ২০২৫) অনুসারে। বিশেষ ভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ছাড় থাকবে। অতিরিক্ত যোগ্যতা থাকলে সেক্ষেত্রেও বয়সের ব্যাপারে ছাড় পাওয়া যাবে। 

বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা 

নির্বাচিত হওয়া প্রার্থীরা শুরুতে বেসিক পে পাবেন প্রতি মাসে ৭৮,৪৫০ টাকা। গ্রস স্যালারি হবে ১.৫ লাখ টাকা এক বছরে। এর মধ্যে হাউস রেন্ট অ্যালাউয়েন্স থাকবে না। এছাড়াও অন্যান্য ভাতা পাওয়া যাবে। 

অ্যাপ্লিকেশন ফি 

জেনারেল, ওবিসি এবং ইকোনমিকালি উইকার সেকশনের আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৮৫০ টাকা ধার্য করা হয়েছে। এর সঙ্গে রয়েছে জিএসটি। অন্যদিকে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষভাবে সক্ষম এবং আরবিআই কর্মীরা আবেদন করলে কোনও অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে না। 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget