এক্সপ্লোর

Khan Sir: ভোটে লড়বেন খান স্যার ? কী জানালেন ?

Khan Sir to Contest in Election: প্রতিবাদে সামিল হতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়েই খান স্যার জানান যে তিনি আদৌ ২০২৫ সালে ভোটে লড়বেন কিনা।

পাটনা: পাটনার জনপ্রিয় শিক্ষক এবং ইউটিউবার খান স্যার, সম্প্রতি ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশনের প্রিলিমিনারি পরীক্ষায় নর্মালাইজেশন (Khan Sir) আরোপের বিরোধিতা করেছেন এবং পরীক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে লাঠিচার্জের বিরুদ্ধে সরব হয়েছেন। এই জমায়েতে সামিল হওয়ার সময়েই গর্দনীবাগ থানার পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য, তারপর সেদিনই মধ্যরাতে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এই ঘটনায় সমাজমাধ্যমে বার্তা ছড়িয়ে পড়ে যে পুলিশ খান স্যারের উপর অত্যাচার করেছে, ফলে তাঁর অনুরাগীরা পড়ুয়ারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এই প্রতিবাদে সামিল হতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এই ঘটনা সম্পর্কে বলতে গিয়েই খান স্যার জানান যে তিনি আদৌ ২০২৫ সালে ভোটে লড়বেন কিনা। আদপে কী বলেন তিনি ?

পুলিশ কোনো অত্যাচার করেনি

বিপিএসসি পড়ুয়াদের এই জমায়েতে সামিল হতেই তাঁকে আটক করেছিল গর্দনীবাগ থানার পুলিশ। তারপর তাঁকে থানার ভিতরে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজিত হয়ে পড়ে সেখানে উপস্থিত সমস্ত পড়ুয়ারা। তবে এবার সেই ঘটনার সম্পর্কে খান স্যার (Khan Sir) এএনআই সংবাদমাধ্যমকে জানান, "আমার সঙ্গে পুলিশ কোনোভাবেই বাজে ব্যবহার করেনি। আমি বিগত দেড় মাস ধরেই অসুস্থ ছিলাম। বিপিএসসি পরীক্ষার পরেই নিজের চিকিৎসা করাব ভেবে রেখেছিলাম। কিন্তু সেদিন সকালে আমি যখন শুনি যে প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ করা হয়েছে, তখন আমার মনে হয় যে সেখানে আমার থাকা উচিত, তাদের প্রেরণা দেওয়া উচিত। কিন্তু সেখানে গিয়ে আমার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে যায়।"

নর্মালাইজেশন একেবারেই অপ্রয়োজনীয়

মূলত নর্মালাইজেশন প্রক্রিয়ার বিরোধিতা করেছিলেন খান স্যার। পরীক্ষার কিছুদিন আগে পড়ুয়াদের জানানো হয়েছিল যে ৩৮টি জেলার পরীক্ষার্থীদের আলাদা প্রশ্নপত্র দেওয়া হবে। আর তাতেই পরীক্ষার্থীরা মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। খান স্যার (Khan Sir) স্পষ্টই জানান যে গণিতের মত বিষয়ে নর্মালাইজেশন কার্যকর করা গেলেও জেনারেল স্টাডিজের ক্ষেত্রে তা করা যায় না। আর আলাদা আলাদা প্রশ্নপত্র দিলে আলাদা আলাদা নম্বরও মিলবে, ফলে তা ছাত্র-ছাত্রীদের উপর সঠিক মূল্যায়ন হবে না।

ভোটে লড়বেন খান স্যার ?

এই প্রসঙ্গেই তাঁকে সংবাদমাধ্যমের তরফে যখন জিজ্ঞেস করা হয় যে তিনি এরপরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, খান স্যার স্পষ্টই বলেন, "আমি কোনো নির্বাচনে অংশ নিতে চাই না। আমি একজন শিক্ষক হিসেবে নিজের কাজে নজর দিয়েছি, মনোনিবেশ করেছি। এমনকী এই কাজের সমস্ত প্রতিবন্ধকতারও মোকাবিলা করেছি আমি। আমি প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত, রাজনীতি থেকে দূরেই থাকতে চাই আমি"।

আরও পড়ুন: Fact Check: হাসপাতালেই মারা গিয়েছেন Khan স্যার ? আদৌ সত্যি ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
বাবা বাস কন্ডাক্টর, মাকে চোখের সামনে অপমানিত হতে দেখেন, মধ্যবিত্ত পরিবারের মেয়ের লড়াই! কোচিং ছাড়াই UPSC-তে সাফল্য
Another Paper Leak: ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
ফের প্রশ্নপত্র ফাঁস, এবার স্নাতকোত্তর ডাক্তারির, পরীক্ষা চলাকালীন বেরিয়ে গেল উত্তরপত্রও, আজব যুক্তি আধিকারিকের
Success Story: ৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
৯ ঘণ্টার চাকরির পর রাত জেগে পড়াশোনা, প্রথম চেষ্টাতেই IAS, UPSC-তে সাফল্যের নজির শ্বেতা ভারতীর
Success Story: স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন
স্বপ্নের রকেট কক্ষপথে পৌঁছতেই বাবাকে ফোন, দেশের যুব প্রজন্মকে স্বপ্ন দেখাচ্ছেন ক্লাস এইটে ফেল করা পবন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget