এক্সপ্লোর

WB Corona Death: রাজ্যে ফের করোনা আক্রান্তের মৃত্যু

Corona Update: নতুন বছরেও পিছু ছাড়ছে না করোনা আতঙ্ক। এবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল দমদমের বাসিন্দা ষাটোর্ধ্ব এক মহিলার।

কলকাতা: রাজ্যে ফের করোনা (Corona Update) আক্রান্তের মৃত্যু। বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু দমদমের বাসিন্দার। সূত্রের খবর, ৮ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন ৬৩ বছরের মহিলা। গত ১৪ জানুয়ারি মৃত্যু হয় তাঁর। 

চোখ রাঙাচ্ছে নতুন ভ্যারিয়েন্ট JN.1। করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের উদ্বেগকে সঙ্গী করে শুরু হয়েছিল ২০২৩। একটা বছর পেরিয়ে ২০২৪ সালেও বজায় রয়েছে কোভিড-আতঙ্ক। গত সপ্তাহে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসাকগ (INSACOG) জানিয়েছিল, একসঙ্গে ৮টি JN.1 উপপ্রজাতির হদিশ মিলেছে বাংলায়।সম্প্রতি, রাজ্য থেকে করোনা আক্রান্তদের যে নমুনা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিকসে পাঠানো হয়েছিল, সূত্রের খবর তাতে একটি ব্যাচেই একসঙ্গে ৮টি JN.1 উপপ্রজাতির উপস্থিতি মিলেছে।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আওতাধীন ইনসাকগ (INSACOG) সূত্রে খবর,১১ জানুয়ারি পর্যন্ত ১৬টি রাজ্য়ে মোট ৯৭১ জন JN.1 উপপ্রজাতিতে আক্রান্ত রোগীর হদিশ মিলেছে। এরই মধ্যে ফের করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর খবর সামনে এল। এবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হল দমদমের বাসিন্দা ষাটোর্ধ্ব এক মহিলার। গত ১৪ জানুয়ারি, রবিবার চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। 

গত বছরই WHO কোভিড -19 কে আর জনস্বাস্থ্যে জরুরি অবস্থা বলছে না। কিন্তু পিছু ছাড়ছে না ভাইরাসের আতঙ্ক। যদিও বিশেষজ্ঞরা এখনই এটিকে একটি নতুন তরঙ্গ বলছে না।  চিকিৎসকদের মতে আরও কয়েক দিন অপেক্ষা করে দেখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তবে আতঙ্কিত হওয়ার দরকার নেই বলেই মনে করছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা। করোনা নিয়ে ভয় না পেয়ে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রীও। পাশাপাশি মাস্ক পরার পরামর্শও দিয়েছেন তিনি। গত সপ্তাহে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “ভয় পাওয়ার কোনও কারণ নেই। আতঙ্কের কারণ নেই। যেহেতু আমেরিকা আর স্পেনে বাড়ছে। হয়তো ডেথ রেট কম। কিন্তু ছোঁয়াচে বেশি। যাদের কোমর্বিডিটিস আছে, তাদের সবাইকে বল মাস্কটা ইউজ করতে। কোভিডে যেভাবে আমরা যুদ্ধকালীন প্রস্তুতি নিয়ে কাজ করেছি, তা মনে রাখার মতো। যাতে এটা না ছড়ায়, সেটা দেখতে হবে। প্রিকশন নিতে হবে।’’              

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Madhyamik Examination: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময় পরিবর্তন, কখন শুরু পরীক্ষা?

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget