এক্সপ্লোর

Madhyamik Result 2024: কবে বেরোচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফল? দেখবেন কীভাবে? কবে পাবেন মার্কশিট?

Higher Secondary Result 2024: লোকসভা ভোটের মাধেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফল। কবে বেরোবে ফল? কীভাবে দেখবেন?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: একেবারে লোকসভা ভোটের (Lok Saha Election 2024) ভরা মরসুমেই বেরোতে পারে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফল। সূত্রের খবর, এবার মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে মাধ্যমিক পরীক্ষার ফল। মে মাসের প্রথম সপ্তাহেই বেরোতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলও।

সাধারণত মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result 2024) ৯০ দিনের মধ্যে ফল বেরনোর রেওয়াজ রয়েছে। ১২ মে সেই ৯০ দিন হচ্ছে। ফলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সম্ভাবনা জোরালো হচ্ছে।  এদিকে ওই সময়েই অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহেই উচ্চ মাধ্যমিকের (Higher Secondary Result 2024) ফলাফল বেরোতে পারে। সূত্রের খবর, এবার উচ্চ মাধ্যমিকের ফল জানা যাবে পরীক্ষার্থীদের রোল নম্বরের সাহায্যে। 

সূত্রের খবর, সরকারের কাছে ফল প্রকাশের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। সরকারের অনুমোদন মিললেই ফল প্রকাশের দিন ঘোষণা হবে। 

কবে হাতে মার্কশিট?
ফল প্রকাশের দিনই মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পাবেন। আর অন্যদিকে ফল প্রকাশের দুই সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা মার্কশিট পেতে পারেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক মিলিয়ে এবার প্রায় ১৮ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষায় বসেছেন।

২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৯ লাখেরও বেশি পরীক্ষার্থী।  এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর সম্বলিত বার কোড। সময় বদল হয় পরীক্ষা শুরুরও। সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়।

১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। এবার পরীক্ষা দিয়েছিলেন প্রায়  ৭ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী।  পরীক্ষা নেওয়া হয়  মোট ২ হাজার ৩৪১টি কেন্দ্রে। এবার পরীক্ষা সুরক্ষিত করতে কিছু নতুন ব্যবস্থা নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রতিটি প্রশ্নপত্রে রাখা হয়েছিল স্বতন্ত্র সিরিয়াল নম্বর। সময় বদল হয় পরীক্ষা শুরুরও। সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। পরীক্ষার জন্য ৩ ঘণ্টা ১৫ মিনিট সময় নির্দিষ্ট ছিল।

এদিকে ভোটের আবহে এবং গরমের জন্য় গ্রীষ্মকালীন ছুটির সময় এগিয়ে এসেছে রাজ্যের স্কুলগুলিতে। রাজ্যের স্কুলগুলিতে ৬ মে থেকে ছুটি পড়ছে। আবার রাজ্যে সাত দফায় ভোট হচ্ছে। সে জন্য় এপ্রিল মাসের কিছুদিন ছুটি থাকছে স্কুলগুলি। মে মাসে একাধিক ভোটের দিনও রয়েছে। লোকসভা নির্বাচনের কাজের জন্য বহু স্কুলগুলিকে ব্যবহারও করা হচ্ছে। এই অবস্থায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ হলে- মার্কশিট নেওয়া- নতুন স্কুলে ভর্তির ক্ষেত্রে পড়ুয়ারা কোনও সমস্যা পড়বে না তো? থাকছে প্রশ্ন।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: 'এরা আমাদের ভাগাভাগি করবে, সংখ্যালঘুদের ডিটেনশন সেন্টারের ভয় দেখাবে', তৃণমূলকে তোপ শুভেন্দুর

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Narendra Modi: ‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
‘IIT পড়ুয়াদের মতোই সম্মান প্রাপ্য ITI ফেরতদের’, বললেন মোদি, ছুঁৎমার্গ কাটিয়ে ওঠার পরামর্শ
Success Story: সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
সাধারণ কোচিং, সোশ্যাল মিডিয়া থেকে দূরে, কীভাবে প্রস্তুতি নিয়ে UPSC ক্র্যাক করলেন IAS অফিসার তপস্যা?
DRDO Paid Internship : ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
ডিফেন্স রিসার্চ ও ডেভেলপমেন্টে 'পেইড ইন্টার্ন' নিচ্ছে, মাসে পাবেন ৫০০০ টাকা
PNB Recruitment : ৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?
৮২৫৪টি পদে নিয়োগ করবে PNB, কীভাবে হবে এই নিয়োগ ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget