এক্সপ্লোর

Recruitment News: ২২৩টি শূন্যপদে নিয়োগ NTPC-তে, বেতন ৫৫ হাজার টাকা ! আবেদনের শেষ দিন কবে ?

NTPC Job News: মোট ২২৩টি পদে নিয়োগ হবে NTPCতে। এর মধ্যে অসংরক্ষিত আসনের সংখ্যা ৯৮টি। আবেদন করা যাবে ৮ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত।

Job News: ভারতের সর্ববৃহৎ শক্তি উৎপাদক সংস্থা NTPC। ২০২৩ সালের ডিসেম্বর মাসেই একটি বিজ্ঞপ্তি জারি করে শতাধিক কর্মী নিয়োগের কথা জানিয়েছিল NTPC। বিভিন্ন পদে প্রায় ১১৪টিরও বেশি পদে নিয়োগ শুরু হয়েছিল এই সংস্থায়। এবার বছরের শুরুতে আবার নিয়োগের বিজ্ঞপ্তি জারি NTPC-তে। জানুয়ারি মাসের শেষে ফের ২২৩টি শূন্যপদে নিয়োগ (NTPC Recruitment) হতে চলেছে এই সরকারি সংস্থায়। দেখে নিন আবেদনের প্রক্রিয়া এবং এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

পদের নাম

অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (অপারেশনস) পদে NTPC-তে কর্মী নিয়োগ হবে। এই নিয়োগ মূলত চুক্তি ও মেয়াদ ভিত্তিক।

চাকরির মেয়াদ

মূলত ৩ বছরের চুক্তিতে এক্সিকিউটিভ নিয়োগ করছে NTPC। তবে সংস্থার তরফে জানানো হয়েছে এই চুক্তি উত্তীর্ণ হলে তা আরও ২ বছর বাড়ানো হতে পারে। তবে এই কাজের ক্ষেত্রে নির্বাচিত প্রার্থীকে (NTPC Recruitment) শিফটে কাজ করতে হবে, প্রয়োজনে রাতের শিফটেও কাজ করতে হতে পারে। 

শূন্যপদ

মোট ২২৩টি পদে নিয়োগ হবে। এর মধ্যে অসংরক্ষিত আসনের সংখ্যা ৯৮টি। বাকি পদের মধ্যে EWS প্রার্থীদের জন্য ২২টি, ওবিসি ক্ষেত্রে ৪০টি, SC প্রার্থীদের জন্য ৩৯টি এবং ST প্রার্থীদের জন্য ২৪টি শূন্যপদ রয়েছে এই নিয়োগের ক্ষেত্রে।

বয়সের সীমা

এই পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর বয়সের উর্ধ্বসীমা হতে হবে ৩৫ বছরের মধ্যে।

বেতনক্রম

নির্বাচিত প্রার্থীরা এই পদে কাজের জন্য মাসিক ৫৫০০০ টাকা স্থির বেতন পাবেন। এর সঙ্গে যদিও HRA বা কোম্পানি অ্যাকোমোডেশন, নাইট শিফট অ্যালাওয়েন্স, নিজের, স্ত্রীর এবং দুই সন্তানের জন্য মেডিকেল ফেসিলিটিও দেওয়া হবে প্রার্থীকে।

কীভাবে আবেদন

  • এই পদে আবেদনের জন্য প্রার্থীকে NTPC-র অফিসিয়াল ওয়েবসাইট careers.ntpc.co.in-তে যেতে হবে প্রথমে।
  • এই পেজ খুললেই নিচে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে আবেদনের লিঙ্ক দেখা যাবে।
  • তবে সবার আগে নিজস্ব মেল আইডি দিয়ে ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে।
  • তারপর সমস্ত আবেদন পত্র পূরণ করে, নথি জমা করতে হবে।
  • আবেদন জমা করার পর অবশ্যই তা ডাউনলোড করে একটা প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে।

আবেদনের ফি

অসংরক্ষিত, ইডব্লিউএস এবং ওবিসি প্রার্থীদের জন্য এই আবেদনের ক্ষেত্রে ৩০০ টাকা দিতে হবে যা অ-ফেরতযোগ্য। অন্যদিকে সংরক্ষিত প্রার্থী, বিশেষভাবে সক্ষম এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনও টাকা দিতে হবে না।

আবেদনের সময়সীমা

২৫ জানুয়ারি ২০২৪ থেকেই শুরু হয়ে গিয়েছে এই পদে (NTPC Recruitment) আবেদন। চলবে আগামী ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ পর্যন্ত।

এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে চোখ রাখুন।

আরও পড়ুন: ISRO recruitment 2024: নিয়োগ চলছে ইসরোতে, কোন পদে ? কীভাবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Railway Recruitment 2026 : দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
দ্বাদশ শ্রেণি পাশ করলেই রেলে চাকরির সুযোগ, ১৬৮৮টি নন-টেকনিক্যাল পদে নিয়োগ করছে রেল
Khadi Industry Jobs : পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
পরীক্ষা দিতে হবে না, খাদি গ্রাম উদ্যোগে ৪০ হাজারের চাকরি, কারা আবেদনের যোগ্য ?
Success Story: পিৎজা ডেলিভারির কাজ থেকে আজ ৩ রেস্তোরাঁর মালিক! ভারতীয় যুবকের ১১ বছরের অবিশ্বাস্য সফর
পিৎজা ডেলিভারির কাজ থেকে আজ ৩ রেস্তোরাঁর মালিক! ভারতীয় যুবকের ১১ বছরের অবিশ্বাস্য সফর
SBI Recruitment : বিশাল অঙ্কের বেতন, স্টেট ব্যাঙ্ক করছে এই পদে নিয়োগ, জানুন কারা আবেদনের যোগ্য ?
বিশাল অঙ্কের বেতন, স্টেট ব্যাঙ্ক করছে এই পদে নিয়োগ, জানুন কারা আবেদনের যোগ্য ?

ভিডিও

Mukundapur |
Weather News | আগামী ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কোচবিহারে সফরে মুখ্যমন্ত্রী, গেলেন মদনমোহন মন্দিরে | Coochbehar News
Nandigram Bye Election | জেল হেফাজতে মিলন প্রধান, আপাতত কোনও নির্দেশিকার প্রয়োজন নেই, জানাল হাইকোর্ট
Elephant Rescue Viral Video : তিস্তার স্রোত থেকে উদ্ধার হাতির শাবক, সন্তানকে নিতে এল মা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget