এক্সপ্লোর

Recruitment News: ভারতের এয়ারপোর্ট অথরিটিতে চাকরির সুযোগ, কী যোগ্যতা ? কত বেতন মিলবে ?

Airport Authority of India Recruitment: এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বক্তব্য অনুসারে এই সংস্থায় মোট ৯০টি পদে নেওয়া হবে শিক্ষানবিশ। এক্ষেত্রে পৃথক পৃথক স্ট্রিমের পৃথক পদ রয়েছে।

AAI Recruitment: ভারতের এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার দেশের তরুণদের জন্য একটি বিরাট সুযোগ নিয়ে এসেছে । যে সমস্ত তরুণরা সিভিল অ্যাভিয়েশন সেক্টরে (AAI Recruitment) নিজেদের পেশা গড়ে নিতে চাইছেন তাদের জন্য বড় সুযোগ। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া শিক্ষানবিশ নিয়োগ করবে। আর এই শিক্ষানবিশির মাধ্যমে এক বছর এই সংস্থায় কাজ (AAI Recruitment) করতে পারবেন নির্বাচিত তরুণরা। এর মাধ্যমে অ্যাভিয়েশন সেক্টরের সমস্ত বিস্তৃত প্রযুক্তিগত তথ্য ও প্রক্রিয়া জানানো হবে প্রার্থীদের যাতে পরে এই সেক্টরে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে তারা। ২০ নভেম্বরের মধ্যে আগ্রহী প্রার্থীদের এই শিক্ষানবিশির জন্য আবেদন করতে হবে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বক্তব্য অনুসারে এই সংস্থায় মোট ৯০টি পদে নেওয়া হবে শিক্ষানবিশ। এক্ষেত্রে পৃথক পৃথক স্ট্রিমের পৃথক পদ রয়েছে। এই ৯০টি পদের মধ্যে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ১৭ জন, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে ২০ জন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার হিসেবে ১৫ জন, ৮ জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ৫ জন ফিটার, ১০ জন মেকানিক্যাল মোটর ভেহিকল, ১০ জন ইলেকট্রিশিয়ান এবং ৫ জন ড্রাফটসম্যান নেওয়া হবে।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার বক্তব্য অনুসারে মূলত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার উপরে এই শিক্ষানবিশির সুযোগ দেওয়া হবে। যে সমস্ত প্রার্থীরা নিয়মিত ৪ বছরের স্নাতক ডিগ্রি কোর্স, ৩ বছরের ডিপ্লোমা কিংবা আইটিআই শংসাপত্র লাভ করেছেন, তারা এই শিক্ষানবিশির সুযোগ পাবেন। আসাম, ত্রিপুরা, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশের প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন।

স্নাতক প্রার্থীরা নির্বাচিত হওয়ার পরে এই সংস্থা থেকে প্রশিক্ষণের সময়ে মাসে ১৫ হাজার টাকা বৃত্তি পাবেন। টেকনিক্যাল ডিপ্লোমা থাকলে বৃত্তি পাবেন মাসে ১২ হাজার টাকা আর ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ করা থাকলে আপনি মাসে ৯ হাজার টাকা বৃত্তি পাবেন। ২০২১ বা তার পরে স্নাতক উত্তীর্ণ হয়েছেন এমন প্রার্থীরাই আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। আর আবেদনকারী প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।

এর আগে এই বছরের শুরুতে জানুয়ারি মাসেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ৮৫টি পদের জন্য শিক্ষানবিশির সুযোগ দিয়েছিল দেশের তরুণদের। সেখানেও ছিল বিভিন্ন পদে কাজের সুযোগ।   

আরও পড়ুন: CBSE Board Exam 2025: দশম-দ্বাদশের সিলেবাস বদলাচ্ছে ? জল্পনা থামিয়ে কী জানাল CBSE ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
বাবার পেশা ছাগল চরানো, সংসারে অভাব-অনটন! একসময় প্রয়োজনে সাহায্য করেনি পুলিশও, সেই পরিবার থেকেই IPS বিরুদেব
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget