এক্সপ্লোর

Recruitment News: ন্যাশনাল বুক ট্রাস্টে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, বেতন দেড় লাখ পর্যন্ত- কত শূন্যপদ ?

National Book Trust: মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, মিডিয়া ইত্যাদি যে কোনও বিষয়ে পড়াশোনা থাকলে প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন।

Job News: দিল্লির ন্যাশনাল বুক ট্রাস্টে চাকরির সুযোগ। ভারতের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থা এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কনসালট্যান্ট এবং ইয়ং প্রফেশনাল পদে (Recruitment News) লোক নেওয়া হবে এই সংস্থায়। মূলত মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতা নিয়ে যারা পড়াশোনা করেছেন, ডিগ্রি রয়েছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবেন। এটি কোনও স্থায়ী চাকরি (NBT Recruitment News) নয়, এই নিয়োগের ক্ষেত্রে চুক্তিতে কাজ করতে হবে প্রার্থীকে। কাজের দক্ষতা ও সংস্থার প্রয়োজনের উপর ভিত্তি করে এই সংস্থায় কাজের মেয়াদ বাড়তে পারে আপনার।

কনসালট্যান্ট – পাবলিক রিলেশনস অ্যান্ড কমিউনিকেশনস (গ্রেড ১)

মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, মিডিয়া ইত্যাদি যে কোনও বিষয়ে পড়াশোনা থাকলে প্রার্থী এই পদের জন্য আবেদন করতে পারেন। মিডিয়া বা পাবলিক রিলেশনে ন্যূনতম ৫ থেকে ৮ বছরের কাজের দক্ষতা থাকতে হবে। যে সমস্ত প্রার্থী কোনও নামী দামী সংস্থায় কাজের অভিজ্ঞতার উল্লেখ করবেন, তাদের অবশ্যই কোনও ব্র্যান্ড প্রোমোশন বা অ্যাচিভমেন্টের লিখিত প্রমাণ থাকতে হবে, উচ্চপদে কাজ করে থাকতে হবে। ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই লেখা ও বলা-পড়া-শোনার দক্ষতা থাকতে হবে। বিভিন্ন সংস্থা বা এই ইন্ডাস্ট্রির নানাবিধ মানুষজনের সঙ্গে পরিচয় থাকতে হবে প্রার্থীর। ৪৫ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। মাসিক ৮৪ হাজার টাকা থেকে শুরু হবে এই পদে নির্বাচিত প্রার্থীর বেতন, সর্বোচ্চ হবে ১.৫ লাখ টাকা পর্যন্ত।

ইয়ং প্রফেশনাল (পিআর)

ইয়ং প্রফেশনাল হিসেবে আবেদনের জন্য উৎসাহী প্রার্থীর মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন, জার্নালিজম, অ্যাডভার্টাইজিং, মিডিয়া ইত্যাদি যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মিডিয়া, কমিউনিকেশন বা পাবলিক রিলেশনের জগতে সেই প্রার্থীর ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ও হিন্দি দুটি ভাষাতেই বলা লেখা পড়াতে স্বচ্ছন্দ হতে হবে প্রার্থীকে। ৩২ বছর বয়স পর্যন্ত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারেন। এই পদে নির্বাচিত হলে প্রার্থীরা মাসে ৫০ হাজার টাকা থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন।

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে  সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আরও পড়ুন: SSC CGL 2024: এই দিন থেকে শুরু SSC CGL-এর প্রথম ধাপের পরীক্ষা, কী কী মাথায় রাখতে হবে ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
NTPC Recruitment : ২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
২ লাখ টাকা পর্যন্ত বেতন, এই সরকারি সংস্থায় ১৩৫টি পদে হবে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ? 
Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget