এক্সপ্লোর

RRB NTPC Recruitment: ভারতীয় রেলে ১১,৫৮৮ পদে চাকরির সুযোগ, প্রকাশ্যে RRB NTPC-র বিজ্ঞপ্তি

Railway Jobs: ভারতীয় রেলওয়েতে স্নাতক ও স্নাতকোত্তর পদের জন্য আরআরবি এনটিপিসির নিয়োগ শুরু হয়েছে। স্নাতক স্তরের পদ রয়েছে ৮১১৩টি এবং স্নাতকোত্তর স্তরের পদ রয়েছে ৩৪৪৫টি।

Railway Jobs: আগ্রহী প্রার্থীদের অপেক্ষার অবসান। ভারতীয় রেলওয়েতে ফের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আরআরবি এনিটিপিসির নিয়োগের জন্য যে সমস্ত প্রার্থী অপেক্ষায় (RRB NTPC Recruitment 2024) ছিলেন, তাদের বড় সুযোগ এবং স্বস্তি। ভারতীয় রেলে (Railway Jobs) চাকরি পাওয়ার এটাই সুবর্ণ সুযোগ। আবেদনের লিঙ্ক কবে খুলবে, কতদিন পর্যন্ত চলবে আবেদন ? বিজ্ঞপ্তিতেই উল্লেখ রয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ দিনের।

শূন্যপদ কত

ভারতীয় রেলওয়েতে স্নাতক ও স্নাতকোত্তর পদের জন্য আরআরবি এনটিপিসির নিয়োগ শুরু হয়েছে। স্নাতক স্তরের পদ রয়েছে ৮১১৩টি এবং স্নাতকোত্তর স্তরের পদ রয়েছে ৩৪৪৫টি। মোট ১১ হাজার ৫৮৮টি পদের জন্য করা হবে এই নিয়োগ।

কবে থেকে হবে আবেদন

আরআরবি এনটিপিসির আবেদনের জন্য লিঙ্ক খোলা হবে আগামী ১৪ সেপ্টেম্বর থেকে এবং চালু থাকবে ১৩ অক্টোবর ২০২৪ পর্যন্ত। তবে অন্যদিকে দ্বাদশ শ্রেণির প্রার্থীদের জন্য আবেদনের লিঙ্ক চালু হবে ২১ সেপ্টেম্বর থেকে এবং আবেদন করা যাবে ২০ অক্টোবর পর্যন্ত।

কী যোগ্যতা লাগবে

রেলওয়ের এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। আর আন্ডারগ্র্যাজুয়েট নিয়োগের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। গ্র্যাজুয়েট নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা রয়েছে ১৮ থেকে ৩৬ বছর এবং আন্ডারগ্র্যাজুয়েটের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে করবেন আবেদন

রেলওয়ের এই নিয়োগের জন্য অনলাইনেই করতে হবে আবেদন। এই জন্য প্রার্থীদের তাদের নিজেদের রিজিয়নের ওয়েবসাইটে নজর রাখতে হবে। আঞ্চলিক আরআরবির ওয়েবসাইটেই সেই এলাকায় প্রার্থীরা আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন।

কীভাবে হবে প্রার্থী নির্বাচন

এই নিয়োগের ক্ষেত্রে প্রার্থী নির্বাচন হবে বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে। প্রথম ধাপে হবে সিবিটি মোডে পরীক্ষা। এরপরে হবে টাইপিং টেস্ট বা কম্পিউটার বেসড অ্যাপ্টিটিউড টেস্ট। সবশেষে নথি যাচাই এবং মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

কত বেতন পাবেন নির্বাচিত প্রার্থী

একেকটি পদের জন্য একেকরকম বেতন কাঠামো রয়েছে। ট্রেন ক্লার্কের বেতন শুরু হবে মাসে ১৯,৯০০ টাকা থেকে। আবার কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের বেতন শুরু হবে ২১,৭০০ টাকা থেকে। আর স্টেশন মাস্টার পদে নির্বাচিত হলে তিনি বেতন পাবেন ৩৫,৪০০ টাকা প্রতি মাসে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য অসংরক্ষিত প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে ৫০০ টাকা যার মধ্যে পরীক্ষায় বসার পর ৪০০ টাকা রিফান্ড হয়ে যাবে। আর বাকি সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদনের ফি ২৫০ টাকা।

আরও পড়ুন: IDBI Bank SCO Recruitment 2024: আইডিবিআই ব্যাঙ্কে চাকরির সুযোগ, কোন কোন পদে নিয়োগ হতে চলেছে? শূন্যপদ কত?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Suvendu Adhikari | ''অভয়া ভুলিনি...আমি কমিটেড'', অভয়া স্মরণ কর্মসূচিতে বললেন মুখ্যমন্ত্রী | RG Kar
Deganga News: সরকারি কলেজের অধ্যাপিকার জমি দখল করে বিজেপির পার্টি অফিস! | ABP Ananda
Suvendu Adhikari: অভয়ার স্মরণসভায় Ratna Debnath এর কথায় চোখে জল মুখ্যমন্ত্রীর | RG Kar Case | ABP
Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget